Wednesday, April 15, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলচেন্নাইয়ের ঘরের মাঠে জয়ের ধারা অব্যাহত লাল-হলুদের, লিগে ভালো কামব্যাক অস্কারের দলের!

চেন্নাইয়ের ঘরের মাঠে জয়ের ধারা অব্যাহত লাল-হলুদের, লিগে ভালো কামব্যাক অস্কারের দলের!

খেলার শেষের দিকে ৮৩ মিনিটে বিপিন সিং এবং ৯৬ মিনিটে নন্দাকুমার শেখরের গোলে ৩-১ এ জয় ছিনিয়ে নেয় অস্কার ব্রুজোঁর দল।

ময়দান আপডেট: আইএসএলে ক্রমশ ছন্দে ফিরছে ইস্টবেঙ্গল। চলতি আইএসএলে মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচেও চেন্নাইয়ান এফসির ঘরের মাঠে দক্ষিণের এই দলের বিরুদ্ধে ৩-১ গোলে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল লাল-হলুদ বাহিনী। শুরুতে এডমুন্ড লালরেনডিকার গোলে এগিয়ে থাকার পরেও, গোল শোধ করে দেয় চেন্নাইয়ের হয়ে ইরফান। তবে খেলার শেষের দিকে ৮৩ মিনিটে বিপিন সিং এবং ৯৬ মিনিটে নন্দাকুমার শেখরের গোলে ৩-১ এ জয় ছিনিয়ে নেয় অস্কার ব্রুজোঁর দল। আর এই জয়ের ফলে লিগ টেবিলে উপরের দিকে অনেকটাই সুবিধাজনক অবস্থায় চলে গেল ইস্টবেঙ্গল।   

এদিন খেলার শুরু থেকেই আক্রমণাত্বক ভঙ্গিতে লড়াই শুরু করে ইস্টবেঙ্গল। যার ফলও মেলে হাতেনাতে। ৭ মিনিটেই এগিয়ে যায় ব্রুজো বাহিনী। চেন্নাই ফুটবলার এলসিনহোর কাছ থেকে বল ছিনিয়ে এডমুন্ড লালরিনডিকাকে লক্ষ্য করে অনবদ্য পাস বাড়ান ক্রেসপো। গোল করতে কোনও ভুল করেননি মিজো ফুটবলার। তবে ২৮ মিনিটে ইরফান ইয়াডবাদ গোল পরিশোধ করেন চেন্নাই এফসি হয়ে। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে আক্রমণ ভাগে ফুটবলার বৃদ্ধি করে চেন্নাই। বেশ কিছু গোলের প্রচেষ্টা করতে দেখা যায় তাদের। ৬৩ মিনিটের মাথায় দুর্দান্ত অ্যাটাক করে চেন্নাই এফসি নোগেরার পাশ থেকে ইরফানের অ্যাটাক সেখান থেকে শট কিন্তু বল চলে যায় সাইডের দিকে। সেখান থেকে যদি এখানে একটা লেঅফ রাখতে পারতো তাহলে গোল হলেও হতে পারতো। যদিও গোল আসেনি। ৬৭ মিনিটের মাথায় প্রীতম কোটালের ভুলে নিজেদের বক্সের ভিতরে বল লুজ করে চেন্নাই, সেখান থেকে ইস্টবেঙ্গলের প্লেয়াররা নিজেদের মধ্যে ছোট দুটি পাশ খেলে, বল চলে আসে ইউসুফ হিজ্জেজারির কাছে। এখান থেকে তিনি শর্ট নেন, তবে নাওয়াজ ভালো সেভ করে, তিনি যদি বলে পাওয়ার জেনারেট না করে প্লেস করতেন তাহলে গোল হওয়ার সুযোগ থাকতো।

উল্টে খেলার শেষের দিকে ৮৩ মিনিটের মাথায় মিগুয়েলের একটা ডিফেন্স চেরা পাস বামপ্রান্তে সেখান থেকে বল পায় বিষ্ণু। তার একটা দুর্দান্ত ক্রস এবং বিপিনের মাথা ছোঁয়ালেই বলটা জালে জড়িয়ে যায়। ইস্টবেঙ্গল ২-১ গোলে এগিয়ে যায়।

এরপর খেলার একদম সংযোজন সময়ের শেষ মিনিটে মাঝমাঠে একটি ফ্রিকিক পাই চেন্নাই, সেই ফ্রি কিক থেকে কুইক কাউন্টার অ্যাটাকে উঠে আসে মিগুয়েল। সেখান থেকে বাম পাশে খানিকটা ফাঁকায় ছিলেন নন্দকুমার। তাকে বলটি দেন মিগুয়েল সেখান থেকে নন্দকুমার বেশ ভালো গোল করেন। ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে এগিয়ে দেন। ফলে ৩-১ গোলে লাল-হলুদ বাহিনীর জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। 

গোয়া ও মহারাষ্ট্র বধের পর এবার কল্যাণীর মাঠে দিল্লি বধের ছক বেগুনি ব্রিগেডের

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular