Wednesday, April 15, 2026
Homeক্রিকেটআইপিএলশুভমান-বাটলার যুগলবন্দিতে ৭ উইকেটে লখনউকে হারিয়ে জয়ী গুজরাত টাইটান্স

শুভমান-বাটলার যুগলবন্দিতে ৭ উইকেটে লখনউকে হারিয়ে জয়ী গুজরাত টাইটান্স

গুজরাত টাইটান্স ৪ ম্যাচ খেলে ২ টি জয়, ২টি হার। ৪ পয়েন্ট নিয়ে তারা উঠে আসল পঞ্চম স্থানে। অন্যদিকে লখনউ তারাও ৪ ম্যাচ খেলে ২ টি জয়, ২ টি হার। ৪ পয়েন্ট নিয়ে রইল ষষ্ঠ স্থানে।   

ময়দান আপডেট: আইপিএলে কলকাতার ইডেনে ক্রিকেটের নন্দনকাননে মুকুল চৌধুরীর অবিশ্বাস্য ব্যাটিং-এ ভর করে, শেষ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে লখনউ সুপার জায়েন্টস দুর্দান্ত জয় ছিনিয়ে নেয়। তবে এদিন নিজেদের ঘরের মাঠে গুজরাতের বিরুদ্ধে নিজেদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারল না অরেঞ্জ আর্মিরা। এদিন ব্যাটিং ব্যর্থতাই লখনউ-এর হারের প্রধান কারণ হয়ে দাঁড়াল। প্রথম ব্যাট করে লখনউ মাত্র ৮ উইকেটে তোলে ১৬৪ রান। যা শুভমান গিলের গুজরাতের বিরুদ্ধে জয়ের জন্য পর্যাপ্ত রান যে নয়, তা বলা যেতেই পারে। এদিন লখনউ এর কোনও ব্যাটারই সে ভাবে নজর কাড়তে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ২১ বলে ৩০ রান করেন আদিন মার্করাম।

এছাড়া ২০ রানের গন্ডিও পার করতে পারলেন না দলের অন্যান্য ব্যাটসম্যানরা। এদিন গুজরাতের হয়ে দুর্দান্ত বোলিং করে দর্শকদের মন জয় করে নেন প্রসিদ্ধ কৃষ্ণা। ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন প্রসিদ্ধ কৃষ্ণা। ২ উইকেট নেন অশোক শর্মা। 

আর জবাবে অল্প টার্গেটের সামনে ব্যাট করতে নেমে গুজরাতের ওপেনার সাঁই সুর্দশন ১৪ বলে ১৫ রানে শুরুতে আউট হয়ে ফিরে গেলেও, এরপর দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়ে দলের জয় নিশ্চিত করে দেন অধিনায়ক শুভমান গিল ও জস বাটলার। ৪০ বলে ৫৬ রানের ইনিংস খেলেন শুভমান। তাঁর ইনিংসে ছিল ৬ টি চার ও ১ টি ছয়। পাশাপাশি জস বাটলার করেন ৩৭ বলে ৬০ রান। তিনি ১১ টি বাউন্ডারি হাঁকান। ১৮ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়েই এদিন ম্যাচ জিতে নেয় গুজরাত টাইটান্স। ফলে নিজেদের ঘরের মাঠে ৭ উইকেটে এদিন আটকে গেল সঞ্জীব গোয়েঙ্কার দল।

আর এই ম্যাচে জয়ের ফলে গুজরাত টাইটান্স ৪ ম্যাচ খেলে ২ টি জয়, ২টি হার। ৪ পয়েন্ট নিয়ে তারা উঠে আসল পঞ্চম স্থানে। অন্যদিকে লখনউ তারাও ৪ ম্যাচ খেলে ২ টি জয়, ২ টি হার। ৪ পয়েন্ট নিয়ে রইল ষষ্ঠ স্থানে।   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular