Sunday, May 31, 2026
Homeক্রিকেটআইপিএলহার দিয়েই আইপিএলের সফর শেষ নাইটদের, শেষ চারে কারা খেলবে কাদের বিরুদ্ধে?...

হার দিয়েই আইপিএলের সফর শেষ নাইটদের, শেষ চারে কারা খেলবে কাদের বিরুদ্ধে? দেখুন

আইপিএলের কোয়ালিফায়ার ওয়ানে মঙ্গলবার ধরমশালায় মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও গুজরাত টাইটান্স।

ময়দান আপডেট: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গ্রুপ পর্ব শেষ। এবার শেষ চারের লড়াই। শুরু হতে চলেছে আইপিএলের প্লে-অফ। তবে আইপিএলের গ্রুপ পর্বের শেষ দিনে প্লে-অফে ওঠার স্বপ্নভঙ্গ হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংসের। রবিবার ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স। আর এই ম্যাচের দিকেই তাকিয়ে ছিল কেকেআর ও পঞ্জাব কিংস। এই ম্যাচে মুম্বই জয় পেলে প্লে-অফে ওঠার সুযোগ থাকত কেকেআর অথবা পঞ্জাবের। কিন্তু রবিবার সন্ধ্যায় মুম্বইকে ৩০ রানে হারিয়ে জয় লাভ করে প্লে-অফের চতুর্থ দল হিসাবে নিজের জায়গা করে নিল রাজস্থান রয়্যালস। ফলে বিদায় নিতে হল নাইট বাহিনী ও পঞ্জাবকে। এদিন প্রথম ব্যাট করে রাজস্থান তুলেছিল ৮ উইকেটে ২০৫ রান। রাজস্থানের হয়ে ২৬ বলে ৩৮ রান করেন ধ্রুব জুরেল। ১৫ বলে ২৯ রান করেন দাশুন শঙ্কা। পাশাপাশি ১৫ বলে ৩২ রান করেন জোফ্রা আর্চার। আর জবাবে ব্যাট করতে নেমে মুম্বই তোলে ২০ ওভারে ৯ উইকেটে ১৭৫ রান। সর্বোচ্চ ৩২ বলে ৬০ রান মুম্বইয়ের ইনিংসে যোগ করেন সূর্যকুমার যাদব। ৩৪ রান করেন হার্দিক পান্ডিয়া ও ৩৩ রান করেন উইল জ্যাক। রাজস্থানের হয়ে ৩ উইকেট নেন জোফ্রা আর্চার। ফলে ৩০ রানে ম্যাচ জিতে শেষ চারে চলে যায় রাজস্থান। 

Credit-Cricinfo

অন্যদিকে রবিবার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে মরসুমের শেষ নিয়মরক্ষার ম্যাচে এদিন দিল্লির বিরুদ্ধে খেলতে নামে কলকাতা নাইট রাইডার্স। আর শেষ ম্যাচেও হার দিয়েই সফর শেষ করল কেকেআর। গত মরসুমটাও ভালো যায়নি নাইট বাহিনীর। এবারের সফরটাও সফল হল না। যদিও মরসুমের শুরুতে একের পর এক ম্যাচে হারলেও, পরের দিকে লড়াইয়ে কামব্যাক করে পর-পর ম্যাচ জিতে নাইটরা। কিন্তু শেষ রক্ষা হল না। পয়েন্টের বিচারে ১৪ ম্যাচে নাইটদের সংগ্রহ মাত্র ১৩। ৬ ম্যাচ ড্র ও একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। সাত নম্বর স্থানেই সফর সমাপ্ত করল নাইটরা। আর রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দিল্লির কাছে তারা পরাজিত হল ৪০ রানে। প্রথম ব্যাট করে দিল্লি তোলে ৫ উইকেটে ২০৩ রান। দিল্লির হয়ে ৩০ বলে ৬০ রানের দুর্দান্ত ব্যাটিং উপহার দেন কেএল রাহুল। পাশাপাশি ২৫ বলে ৩৯ রান করেন অধিনায়ক অক্ষর প্যাটেল। আর জবাবে ব্যাট করতে নেমে কেকেআর ঘরের মাঠে মাত্র ১৬৩ রানেই অলআউট হয়ে যায়। একমাত্র সফল ব্যাটার অধিনায়ক অজিঙ্কা রাহানে। তিনি করেন ৩৯ বলে ৬৩ রান। ৪ টি চার ও ৪ টি ছয় হাঁকান তিনি। এছাড়া ২১ বলে ২৯ রান করেন রভম্যান পাওয়েল। দিল্লির হয়ে এদিন ৩ টি করে উইকেট নেন নুঙ্গি এনগিডি ও কুলদীপ যাদব। তবে এদিন জিতলেও, প্লে-অফ থেকে অনেকটা দূরে থেকেই সফর শেষ করল দিল্লি। অন্যদিকে ব্যর্থতা নিয়েও ইডেন ছাড়ল নাইট রাইডার্স। হতাশ সমর্থকরা। 

Credit- Cricinfo

গ্রুপ পর্ব শেষ হতেই প্লে-অফের প্রস্তুতি শুরু। মঙ্গলবার প্লে-অফের ম্যাচ। আইপিএলের প্লে-অফে শেষ চারে জায়গা করে নিল আরসিবি, গুজরাত টাইটান্স , সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। ফলে এবারও আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন আরসিবি সমর্থকরা। ১৪ ম্যাচে ৯ ম্যাচে জয়, ৫ ম্যাচে হার। ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার শীর্ষেই থেকেই শেষ চারে বিরাট কোহলির দল। ১৪ ম্যাচে সমসংখ্য়ক ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে উঠে এসেছে শুভমান গিলের গুজরাত টাইটান্স। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে প্লে-অফে উঠেছে সানরাইজার্স হায়দরাবাদ। আর রবিবার মুম্বইকে হারিয়ে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে শেষ চারে উঠে আসল রাজস্থান রয়্যালস। 

বহু সমালোচনার জবাব দিয়ে অস্কারের হাত ধরেই প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, আবেগে উল্লাসে মাতল কিশোরভারতী!

আইপিএলের কোয়ালিফায়ার ওয়ানে মঙ্গলবার ধরমশালায় মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও গুজরাত টাইটান্স। এই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে চলে যাবে। আর পরাজিত দল আগামী ২৯ মে নিউ চন্ডিগড়ে কোয়ালিফায়ার টু এর ম্যাচে খেলতে নামবে। অন্যদিকে ২৭ মে এলিমিনেটরে নিউ চন্ডিগড়ে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। ওই ম্যাচে পরাজিত দল আইপিএল থেকে বিদায় নিয়ে নেবে। আর জয়ী দল ২৯ মে নিউ চন্ডিগড়ে কোয়ালিফায়ার টু-এর ম্যাচে খেলতে নামবে কোয়ালিফায়ার ওয়ানের পরাজিত দলের বিরুদ্ধে। আর কোয়ালিফায়ার টু-তে যারা জিতবে তারা দ্বিতীয় দল হিসাবে ফাইনালে অংশ নেবে। আগামী ৩১ মে রবিবার সন্ধ্যা সাড়ে ৭-টা থেকে আমেদাবাদে অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের মেগা ফাইনাল ম্যাচ। ফলে এখন দেখার এবারের আইপিএলের ফাইনালে কোন দুটি দল উঠে আসে! গতবারের খেতাব এবারও আরসিবি ধরে রাখতে পারে নাকি অন্য কোনও দলের হাতে ট্রফি ওঠে এখন সেই কাউন্টডাউন শুরু।  

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular