Tuesday, June 16, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলবুধবার বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার, প্রথম ম্যাচেই আটকে গেল স্প্যানিশরা

বুধবার বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার, প্রথম ম্যাচেই আটকে গেল স্প্যানিশরা

বিশ্বকাপে ভালো লড়াই হল বেলজিয়াম বনাম এজিপ্টের মধ্যে। তবে ১-১ গোলে ড্র বেলজিয়াম বনাম এজিপ্ট ম্যাচ।

ময়দান আপডেট: বিশ্বকাপে ‘জে গ্রুপের’ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আফ্রিকান দেশ আলজেরিয়া। বুধবার সকালে শিরোপা ধরে রাখার অভিযানে ফেবারিট হিসেবেই মাঠে নামবে আলবিসেলেস্তেরা। তবে আফ্রিকান পরাশক্তি আলজেরিয়াও যেকোনো মুহূর্তে অঘটন ঘটাতে প্রস্তুত। দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনা তাদের চেনা আক্রমণাত্মক ও পাসিং ফুটবল দিয়ে প্রতিপক্ষকে চেপে ধরতে চাইবে। মাঝমাঠ ও আক্রমণের দারুণ ভারসাম্য তাদের মূল শক্তি। উল্টোদিকে, রক্ষণভাগ জমাট রেখে মূলত কাউন্টার-অ্যাটাক বা পাল্টা আক্রমণের ওপর ভরসা করবে তারা। শারীরিক শক্তি এবং গতি দিয়ে আর্জেন্টিনার ডিফেন্স ভাঙার চেষ্টা থাকবে তাদের।

আর্জেন্টিনা দলের প্রধান অস্ত্র যথারীতি মহাতারকা লিওনেল মেসি। তাঁর সাথে আক্রমণভাগে গতি বাড়াবেন হুলিয়ান আলভারেজ এবং মাঝমাঠে নিয়ন্ত্রণ রাখবেন রদ্রিগো ডি পল। অপরদিকে আলজেরিয়ার আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ। এছাড়া দলটির মাঝমাঠের প্রাণ এবং অন্যতম প্রধান ভরসা হুসেম আওয়ার।আর্জেন্টিনা চাইবে বল পজিশন নিজেদের নিয়ন্ত্রণে রেখে ছোট ছোট পাসে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে। অন্যদিকে, আলজেরিয়া শুরুতেই রক্ষণাত্মক খেলে আর্জেন্টিনাকে ক্লান্ত করার এবং সেট-পিস থেকে গোল বের করার কৌশল নিতে পারে। আর্জেন্টিনার গোলবারের নিচে এমিলিয়ানো মার্টিনেজ যেকোনো পেনাল্টি বা কঠিন শট রুখে দিতে ওস্তাদ। আলজেরিয়ার ফরোয়ার্ডদের জন্য এই ‘ডিবু’ দেওয়াল পার হওয়া ম্যাচ জয়ের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হবে।

অন্যদিকে এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট দেশ হিসেবে ধরা হচ্ছিল স্পেনকে। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই সমর্থকদের প্রত্যাশাকে হতাশ করলেন স্প্যানিশ ফুটবলাররা। অভিজ্ঞতা এবং তারুণ্যের ভারসাম্যে দল বল বেছেছেন কোচ লুই দে লা ফুয়েন্তে। তবে প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা কেভ ভার্দের ডিফেন্সের কাছে আটকে গেল স্প্যানিশ আর্মাডার আক্রমণ। অভিজ্ঞতা, দক্ষতায় পিছিয়ে থেকেও সমানে সমানে লড়াই করলেন আফ্রিকার দেশটির ফুটবলাররা। আর অপরদিকে এদিন ম্যাচের স্পেনের ফুটবলাররা গোল বাদে সব করলেন। ফলে ম্যাচ শেষ হল গোলশূন্য ভাবেই। হালকা চোর থাকায় ইয়ামালকে প্রথম একাদশে রাখা হয়নি। গোল না পাওয়ায় শেষ পর্যন্ত তাঁকেও ঝুঁকি নিয়ে নামিয়ে দিলেন ফুয়েন্তে। গোলের মুখ না খোলায় ৭০ মিনিটে তাঁকে নামিয়েই দিলেন স্পেন কোচ। শুধু ইয়ামালকে নয়, তাঁর সঙ্গে নামানো হয় মেরিনোকেও। জোড়া স্ট্রাইকার নামিয়েও কেভ ভার্দের বিরুদ্ধে ৩ পয়েন্ট ঘরে তুলতে ব্যর্থ স্পেন কোচ।

অন্যদিকে বিশ্বকাপে ভালো লড়াই হল বেলজিয়াম বনাম এজিপ্টের মধ্যে। তবে ১-১ গোলে ড্র বেলজিয়াম বনাম এজিপ্ট ম্যাচ। মহম্মদ সালাহরাও প্রস্তুত হয়েই মাঠে নেমেছিলেন। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। শুরুতে বেলজিয়ামের আধিপত্য থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দাপট বাড়াতে থাকে এজিপ্ট। ২০ মিনিটে সালাহ ডান দিকে বল পেয়ে দুর্দান্ত পাস বাড়ান এমাম আশুরকে। ‘ডি’ বক্স থেকে নেওয়া আশুরের শক্তিশালী শট জালে জড়িয়ে যায়। ফলে পিছিয়ে পড়ে বেলজিয়াম। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় বেলজিয়াম। ৬৬ মিনিটে মহম্মদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে বেলজিয়াম। ফলে ম্যাচ শেষ হল ১-১ গোলে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular