Tuesday, September 1, 2026
Homeক্রিকেটশ্রীলঙ্কা সফরের ভারতের টেস্ট দলে আরও ৪ নয়া স্পিনার !

শ্রীলঙ্কা সফরের ভারতের টেস্ট দলে আরও ৪ নয়া স্পিনার !

এবার শ্রীলঙ্কার ঘূর্ণি উইকেট হলে তার জন্যে দলকে প্রস্তুত রাখতে বিশেষ উদ্যোগ টিম ইন্ডিয়ার। শ্রীলঙ্কা সফরের জন্য চার স্পিনারকে দলে নিতে চলেছে ভারত।

ময়দান আপডেট: সামনেই শ্রীলঙ্কার মাটিতে দুই টেস্টের সিরিজ খেলতে নামছে ভারত। তারই চূড়ান্ত প্রস্তুতি সারছে শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দল। তার কারণ বিদেশের মাটিতে টেস্টে ভারতের সাম্প্রতিক ফলাফল মোটেও সুবিধাজনক নয়। আর শ্রীলঙ্কায় আয়োজিত এই টেস্টের উপর ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার ভাগ্য অনেকটাই নির্ভর করবে। তাই এই দুটি টেস্ট থেকেই বড় ব্যবধানে জিতে নিজেদের অনেকটাই এগিয়ে রাখতে মরিয়া ভারতীয় দল। তাই দলে কোনও জায়গাতে ফাঁক রাখতে চান না অধিনায়ক শুভমান গিল। যশপ্রীত বুমরাহ চোটের জন্য ছিটকে যেতেই তার বিকল্প ফাস্ট বোলার হিসাবে টিম ম্যানেজমেন্ট দলে সুযোগ করে দিয়েছে জম্মু- কাশ্মীরের তারকা পেসার আকিব নবিকে। এই বছর রঞ্জি ট্রফিতে সর্বাধিক উইকেটের মালিক তিনি। তাঁর বোলিংয়ে ভর করেই জম্মু-কাশ্মীর প্রথমবার রঞ্জি ট্রফি জয়ের স্বাদ পেয়েছে তা বলা যেতেই পারে।আর এবার শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার ভারতীয় দলে অভিষেক হতে চলেছে আকিব নবির।

পাশাপাশি এবার শ্রীলঙ্কার ঘূর্ণি উইকেট হলে তার জন্যে দলকে প্রস্তুত রাখতে বিশেষ উদ্যোগ টিম ইন্ডিয়ার। শ্রীলঙ্কা সফরের জন্য চার স্পিনারকে দলে নিতে চলেছে ভারত। টেস্টের আগে ঘূর্ণি উইকেটে সেই সমস্ত ভারতীয় স্পিনারদের বোলিংয়ের সামনে ব্যাটিং অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নিতে চাইছেন শুভমান গিল, কেএল রাহুলরা। মূলত ভারতীয় ঘরোয়া ক্রিকেটে খেলা চার স্পিনারকে নেট বোলার হিসাবে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হচ্ছে। সেই তালিকায় রয়েছেন হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, বিপরাজ নিগম এবং শিবং কুমার।

এই চারজনের মধ্যে বিদর্ভের অলরাউন্ডার হর্ষ দুবে এই বছরের শুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের ম্যাচে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজেও ভারতীয় দলে ছিলেন। তনুশ কোটিয়ান তিনিও ঘরোয়া ক্রিকেটের মরসুমে অন্যতম সফল বোলার। গত বছর রবিচন্দ্রন অশ্বিন আচমকা অবসর নেওয়ায় তাঁর জায়গায় অস্ট্রেলিয়া সফরের মাঝপথে কোটিয়ানকে দলে নেওয়া হয়েছিল। বিপরাজ নিগম আইপিএলে দিল্লি ক্যাপিটালসের দলে অন্যতম সফল বোলার। অন্যদিকে মধ্যপ্রদেশের লেগ স্পিনার শিবং কুমার আইপিএলে হায়দরাবাদের হয়ে খেলেছেন। ফলে এই চার স্পিনারকে শ্রীলঙ্কার মাটিতে ব্যবহার করাই লক্ষ্য ভারতীয় দলের। 

২০২৬ সালে শ্রীলঙ্কার মাটিতে প্রথম বিদেশে টেস্ট সিরিজ ভারতের, অনিশ্চিত বুমরাহ! বিকল্প বোলার আকিব নবি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular