Tuesday, September 1, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলদক্ষিণ এশিয়ান ফুটবলের মহাযজ্ঞ : সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ খেতাব রক্ষায় প্রস্তুত ভারতীয়...

দক্ষিণ এশিয়ান ফুটবলের মহাযজ্ঞ : সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ খেতাব রক্ষায় প্রস্তুত ভারতীয় ফুটবল দল

ঢাকায় দশম শিরোপার খোঁজে ব্লু টাইগার্সরা

প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি

ময়দান আপডেট : দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চ ‘সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর দিনক্ষণ এবং গ্রুপ বিন্যাস আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতেই ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ভুটানের রাজধানী থিম্পুতে আয়োজিত এক জমকালো ড্র অনুষ্ঠানের মাধ্যমে এই ১৫তম আসরের পূর্ণাঙ্গ সূচি ও গ্রুপ বিন্যাস চূড়ান্ত করা হয়। আগামী ৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের ঢাকার ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্টে খেতাব ধরে রাখা এবং নিজেদের ১০ম শিরোপা ঘরে তোলার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতীয় দল।

ড্রয়ের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বর্তমান চ্যাম্পিয়ন ব্লু টাইগার্সদের রাখা হয়েছে গ্রুপ ‘বি’-তে, যেখানে আমাদের প্রতিপক্ষ হিসেবে অবস্থান করছে পাকিস্তান এবং মলদ্বীপ। অন্যভাগে, আয়োজক দেশ বাংলাদেশ স্থান পেয়েছে গ্রুপ ‘এ’-তে, যাদের সঙ্গী শ্রীলঙ্কা এবং ভুটান; আর ফিফা কর্তৃক সাময়িক নির্বাসন উঠে গেলে ১ সেপ্টেম্বরের মধ্যে এই গ্রুপেই যুক্ত হতে পারে নেপাল। টুর্নামেন্টের বিন্যাস অনুযায়ী প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল আগামী ১৪ নভেম্বর সেমিফাইনালে লড়াই করবে এবং ১৭ নভেম্বর মেগা ফাইনালে কাঙ্ক্ষিত ট্রফি বিজয়ী নির্ধারিত হবে।

আমাদের ভারতীয় দলের অভিযান শুরু হবে আগামী ৫ নভেম্বর মলদ্বীপের বিরুদ্ধে ম্যাচ দিয়ে, যেখানে বড়ো ব্যবধানে জয় পেয়ে শুরু থেকেই পূর্ণ পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থাকাই হবে মূল কৌশল। এরপর আগামী ১১ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আমরা মুখোমুখি হবো পাকিস্তানের। দুই দেশের দীর্ঘদিনের ফুটবল দ্বৈরথ থাকায় মাঠের লড়াই নিয়ে সমর্থকদের মধ্যে বিশেষ উৎসাহ থাকলেও, শক্তির বিচারে পাকিস্তান ভারতীয় শিবিরের সামনে বড়ো কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবে না বলেই আশা করা যায়।দক্ষিণ এশীয় ফুটবলের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, সাফ চ্যাম্পিয়নশিপের সবচেয়ে সফল দল হলো ভারত। টুর্নামেন্টের এযাবৎ অনুষ্ঠিত ১৪টি সংস্করণের মধ্যে রেকর্ড ৯ বার (১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫, ২০২১, ২০২৩) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আমাদের জাতীয় দল। এছাড়া ভারত ৪ বার (১৯৯৫, ২০০৮, ২০১৩, ২০১৮) রানার্সআপ হয়েছে। ভারতের পর টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সফল দল মলদ্বীপ, যারা ২ বার (২০০৮, ২০১৮) শিরোপা জিতেছে এবং ৩ বার রানার্সআপ হয়েছে। এছাড়া বাংলাদেশ ১ বার (২০০৩) চ্যাম্পিয়ন ও ২ বার রানার্সআপ, শ্রীলঙ্কা ১ বার (১৯৯৫) চ্যাম্পিয়ন ও ১ বার রানার্সআপ, এবং বর্তমানে সেন্ট্রাল এশিয়ান জোনে চলে যাওয়া আফগানিস্তান ১ বার (২০ ২০১৩) চ্যাম্পিয়ন ও ২ বার রানার্সআপ হওয়ার স্বাদ পেয়েছে; অন্যদিকে নেপাল ১ বার (২০২১) ও আমন্ত্রিত দল হিসেবে খেলা কুয়েত ১ বার (২০২৩) রানার্সআপ স্থান দখল করে। ভারত কি পারবে বাংলাদেশের মাটিতে নিজেদের দশম ট্রফিটি উচিয়ে ধরতে।

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular