Tuesday, September 1, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলডুরান্ডে ওড়িশার দল সমলেশ্বরী স্পোর্টিংয়ের কাছে হার মহামেডানের, মোহনবাগানের পরের প্রতিপক্ষ সাউথ...

ডুরান্ডে ওড়িশার দল সমলেশ্বরী স্পোর্টিংয়ের কাছে হার মহামেডানের, মোহনবাগানের পরের প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসি

মোহনবাগান পরের দুটি ম্যাচে খেলবে সাউথ ইউনাইটেড এফসির পর সিআইএসএফের বিরুদ্ধে। 

ময়দান আপডেট: ডুরান্ড কাপে গত পর-পর দুই বছর ট্রফি জিতেছে নর্থ-ইস্ট ইউনাইটেড। অন্যদিকে বাংলার তিন প্রধানের কারর ভাগ্যে শেষ দুই বছর ট্রফি জোটেনি। ফলে এবার ট্রফি বাংলায় ধরে রাখার বড় চ্যালঞ্জ তিন প্রধানের সামনেই। কিন্তু এখনও পর্যন্ত সার্বিক লড়াইয়ে বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মহামেডান তারা দুটি করে ম্যাচ খেলে একটি ম্যাচে জয় এবং একটি ম্যাচে পরাজিত হয়েছে। অন্যদিকে মোহনবাগান মরসুমের শুরুতেই ডুরান্ডের ডার্বিতে সাহাল আব্দুল সামাদের গোলে ১-০ ব্যবধানে জিতে পথচলা শুরু করেছে। মোহনবাগান ডুরান্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে আগামী ৪ তারিখ যুবভারতীতে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে। একই গ্রুপে থাকা ইস্টবেঙ্গল ডার্বিতে হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ সিআইএসএফ (CISF)-কে ৮-০ গোলের বিরাট ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয়ে ফিরেছে। ওই ম্যাচে গোলের হ্যাটট্রিক করেন পিভি বিষ্ণু, জোড়া গোল করেন জেসন টিকে। একটি করে গোল করেন জিকসন ও বিপিন সিং। একটি আত্মঘাতী গোল হয়। ফলে হাবাসের প্রশিক্ষণে ইস্টবেঙ্গলের প্রথম জয়।

গ্রুপে নিজেদের শেষ ম্যাচ ইস্টবেঙ্গল খেলবে আগামী ৭ তারিখ যুবভারতীতে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে। অন্যদিকে মোহনবাগান পরের দুটি ম্যাচে খেলবে সাউথ ইউনাইটেড এফসির পর সিআইএসএফের বিরুদ্ধে। 

অন্যদিকে ডুরান্ড কাপে এই মরসুমে শুরুটা মহামেডান স্পোর্টিং ভালো করলেও, রবিবার যুবভারতীতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে সাদা-কালো বাহিনী আটকে গেল অনামি সমলেশ্বরী স্পোর্টিংয়ের কাছে ২-৩ গোলে। প্রথম ম্যাচে মেহেরাজউদ্দিন ওয়াডুর দল জয় পেয়েছিল এফসি বেনারসের বিরুদ্ধে ৪-০ গোলে। সেই ম্যাচে জোড়া গোল করে নজর কেড়েছিলেন লালরেমসাঙ্গা। আর এদিন ওড়িশার সমলেশ্বরী স্পোর্টিংয়ের বিরুদ্ধে ভালো লড়াই করেও হেরে কার্যত চাপে পড়ে গেল মহামেডান। ১১ মিনিটেই বাসিত আহমেদ ভাটের গোলে এগিয়ে যায় ওড়িশার দল। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মারাট তারেক। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে ছিল সাদা-কালো বাহিনী।

২০২৬ সালে শ্রীলঙ্কার মাটিতে প্রথম বিদেশে টেস্ট সিরিজ ভারতের, অনিশ্চিত বুমরাহ! বিকল্প বোলার আকিব নবি

খেলার দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে লালথানকিমা ব্যবধান কমানোর পর ৬৬ মিনিটে লালনাইহসাকা লালনুনতলুয়াঙ্গার গোলে সমতা ফেরে ‘ব্ল্যাক প্যান্থার্স’। তবে শেষ হাসি হাসে সমলেশ্বরীই। ৮১ মিনিটে ফ্রিকিক থেকে বীর অরুণ যোশির অনবদ্য গোলে এগিয়ে যায় ওড়িশার দল। এরপর একাধিক আক্রমণ তৈরি করলেও গোল শোধ করতে পারেনি মহামেডান। তার ফলে ৩-২ গোলে কলকাতার মাটিতে জয় ছিনিয়ে নিল ওড়িশার এই দল। অন্যদিকে উল্লেখ্য শনিবার ডুরান্ড কাপে গতবারের চ্যাম্পিয়ন নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি নিজেদের প্রথম ম্যাচেই বোডোল্যান্ড এফসিকে হারায় ৬-০ গোলে। ফলে এবার ট্রফি জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্যে নর্থ-ইস্ট। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular