Tuesday, September 1, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলট্রান্সফার মার্কেটে মহম্মদ সানানকে ঘিরে কোটি টাকার অলিখিত কলকাতা ডার্বি

ট্রান্সফার মার্কেটে মহম্মদ সানানকে ঘিরে কোটি টাকার অলিখিত কলকাতা ডার্বি

ইস্টবেঙ্গলের সুপরিকল্পিত আর্থিক শৃঙ্খলা বনাম মোহনবাগানের রেকর্ডভাঙা মারমুখী আর্থিক প্রস্তাবের জোর টক্কর

                          প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি 

ময়দান আপডেট : ভারতীয় ফুটবলের দলবদল উইন্ডো শুরু হতেই ময়দানে তৈরি হয়েছে তীব্র উত্তাপ। যেখানে জামশেদপুর এফসির ২২ বছর বয়সী প্রতিভাবান তরুণ উইঙ্গার মহম্মদ সানানকে, নিজেদের দলে টানতে কলকাতার দুই ঐতিহ্যবাহী প্রধান ফুটবল ক্লাবের মধ্যে এক অভূতপূর্ব ও হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে। গত মরশুমে জামশেদপুর এফসির হয়ে উইং দিয়ে সানানের ক্রমাগত আক্রমণ, গতি এবং অসাধারণ ড্রিবলিং দক্ষতা ময়দানের ফুটবলাপ্রেমীদের নজর কেড়েছিল। যার ফলে আসন্ন মরশুমের জন্য তাকে দলে পেতে লাল-হলুদ শিবির অর্থাৎ ইস্টবেঙ্গল এফসি অত্যন্ত গুরুত্ব সহকারে ঝাঁপিয়ে পড়েছিল। প্রাথমিক আলোচনার ভিত্তিতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই তরুণ তুর্কিকে সই করানোর দৌড়ে বেশ কিছুটা এগিয়েও গিয়েছিল এবং সমর্থকদের মনে আশা জেগেছিল যে লাল হলুদ জার্সি গায়েই বোধহয় মাঠে নামবেন সানান, কিন্তু ঠিক সেই মুহূর্তে আসরে আকস্মিক প্রবেশ ঘটে মোহনবাগান সুপার জায়ান্টের, আর সবুজ মেরুন শিবির আসরে নামতেই পুরো ট্রান্সফার মার্কেটের সমীকরণ এক নিমেষে ওলটপালট হয়ে যায়। সূত্রের খবর অনুযায়ী, তরুণ এই উইঙ্গারের প্রতি নিজেদের গভীর আগ্রহ প্রকাশ করে মোহনবাগান কর্তৃপক্ষ এমন এক বিশাল অঙ্কের প্রস্তাব উপস্থাপন করেছে। যা ইস্টবেঙ্গলের দেওয়া প্রাথমিক অফারের তুলনায় আর্থিক বিচারে অনেকটাই বেশি এবং ট্রান্সফার মার্কেটের বাজারদরকে এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, প্রতিপক্ষের এই মারমুখী ও আর্থিক শক্তির প্রদর্শনের মুখোমুখি হয়েও ইস্টবেঙ্গল হঠাৎ করে তাদের পূর্বে নির্ধারিত পরিকল্পনা থেকে সরে আসতে নারাজ। বরং কোনো এক নির্দিষ্ট ফুটবলারের জন্য ক্লাবের পুরো বাজেট শেষ না করে অত্যন্ত সচেতন, সতর্ক এবং সুপরিকল্পিত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। সব মিলিয়ে, একপক্ষে যেমন রয়েছে মোহনবাগানের চোখধাঁধানো ও আকর্ষণীয় হাই বাজেট অফার। অন্যপক্ষে তেমনই রয়েছে ইস্টবেঙ্গলের মেপে মেপে পা ফেলার নিখুঁত দূরদর্শী কৌশল, আর এই দুই ভিন্নমুখী চিন্তাভাবনার আগুনে লড়াইয়ে শেষ পর্যন্ত কোন ক্লাবের জার্সি গায়ে জড়াবেন এই উদীয়মান ভারতীয় তারকা, তা দেখার জন্য এখন পুরো ময়দান এবং লক্ষ লক্ষ ভক্ত চরম কৌতুহল নিয়ে প্রতীক্ষা করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular