Tuesday, September 1, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলব্রাজিলের আগে পানামার বিরুদ্ধে কঠিন পরীক্ষা ব্লু টাইগার্সদের

ব্রাজিলের আগে পানামার বিরুদ্ধে কঠিন পরীক্ষা ব্লু টাইগার্সদের

ব্রাজিলের আগে মধ্য আমেরিকার হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্বকারী পানামার সাথে কঠিন চ্যালেঞ্জ ভারতীয় ফুটবল দলের

                        প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি 

ময়দান আপডেট : ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্তের সূচনা হতে চলেছে, কারণ আগামী ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ তারিখে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে এক হাইভোল্টেজ প্রীতি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও পানামা। ফুটবল ইতিহাসে এই প্রথমবার মধ্য আমেরিকার শক্তিশালী ফুটবল শক্তি পানামার বিরুদ্ধে মাঠে নামবে আমাদের নীল বাঘেরা। বর্তমানে ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে থাকা এবং সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করা পানামার মতো পরাশক্তির বিরুদ্ধে লড়াই করা ভারতীয় দলের জন্য একটি অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং পরীক্ষা হতে যাচ্ছে।

তবে এই ম্যাচের গুরুত্ব কেবল পানামার শক্তিতেই সীমাবদ্ধ নয়, আগামী ৩রা অক্টোবর কলকাতার ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে, ব্লু টাইগারদের জন্য নিজেদের প্রস্তুত করার সেরা মঞ্চ হয়ে উঠবে এই আন্তর্জাতিক দ্বৈরথ। শক্তিশালী পানামার বিরুদ্ধে খেলার এই অভিজ্ঞতা ভারতীয় খেলোয়াড়দের আন্তর্জাতিক স্তরের গতি ও টেকটিক্যাল দক্ষতার সাথে খাপ খাইয়ে নিতে ব্যাপকভাবে সাহায্য করবে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন খুব শীঘ্রই এই ম্যাচের জন্য নির্দিষ্ট স্টেডিয়াম ও ভেন্যুর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে, তবে বিশ্বকাপের দুই বড়ো দল পানামা ও ব্রাজিলের বিরুদ্ধে টানা মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় এখন থেকেই রোমাঞ্চিত দেশের কোটি কোটি ফুটবল ভক্ত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular