ময়দান আপডেট: পুজোর পরেই কিউয়ি সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের মাটিতে ভারত টি-২০, ওয়ানডে এবং টেস্ট তিন ফর্ম্যাটেই টুর্নামেন্ট খেলবে। ২২ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারতের নিউজিল্যান্ড সফর। নিউজিল্যান্ডের মাটিতে ভারত ৫ টি-২০ ম্যাচ খেলবে। ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ২২ অক্টোবর, ২৪ অক্টোবর, ২৭ অক্টোবর, ৩০ অক্টোবর ও ১ নভেম্বর। এরপর শুরু হবে দুই দেশের মধ্যে ৫ টি ওয়ানডে ম্যাচ। একদিনের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে নভেম্বর মাসের ৪,৭,১০, ১৩ ও ১৫ নভেম্বর। এরপর ভারত-নিউজিল্যান্ডের মধ্যে শুরু হবে টেস্ট ম্যাচ। দুই দেশের মধ্যে আয়োজিত হবে দুটি টেস্ট ম্যাচ। ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট ম্যাচ। এরপর ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ক্রাইসচার্চে আয়োজিত হবে দ্বিতীয় টেস্ট। ফলে ২২ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রায় দেড় মাসের কাছাকাছি কিউয়িভূমে লড়াই টিম ইন্ডিয়ার। আর তিন ফর্ম্যাটের জন্য পৃথক-পৃথক দল প্রস্তুত রাখছে বিসিসিআই।

তবে টেস্ট বা টি-২০ নয়, ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ নিয়ে সবথেকে বেশি চিন্তায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডে। তার কারণ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে নামবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। যা যথেষ্ট চিন্তার কারণ কিউয়িদের। নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার বলেছেন, “কঠিন সিরিজ হতে চলেছে। দীর্ঘদিন ধরেই আমরা দেখেছি ওরা দু’জনে কত ভাল ক্রিকেটার। এক দিনের ক্রিকেটে দাপট দেখিয়েছে। অতীতে দেখেছি নিউজিল্যান্ডের পিচ ওদের কাছে বিশেষ পছন্দের। আশা করি এ বার যেন তা না হয়।” পাশাপাশি কিউয়ি অধিনায়ক আরও জানান, দ্রুত মানিয়ে নেওয়াই আমাদের আসল কাজ। ভারতের দলটা নতুন। অনেকেই প্রথমবার নিউজিল্যান্ডে খেলবে আসবে। এখানকার বিদেশি পিচে খেলার অভিজ্ঞতা প্রথম হবে। তাই এখানে এসে নিজেদের প্রমাণ করার তাগিদ ওদের মধ্যে বেশি থাকবে।” তবে পাল্টা ভারতকে চ্যালেঞ্জ জানাতে তাঁরাও যে তৈরি সেই বার্তাও দিয়েছেন মিচেল স্যান্টনার।
