Friday, September 18, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলসুপার সিক্সের ঘরের মাঠে জয় হাতছাড়া মোহনবাগানের, কল্যাণীতে ড্র ইস্টবেঙ্গলের

সুপার সিক্সের ঘরের মাঠে জয় হাতছাড়া মোহনবাগানের, কল্যাণীতে ড্র ইস্টবেঙ্গলের

ইউনাইটেড ও মহামেডানের বিরুদ্ধে ড্র দুই প্রধানের, খেতাবী লড়াইয়ে উন্মুক্ত রইলো সব সমীকরণ

                    প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি 

ময়দান আপডেট : কলকাতা লিগের সুপার সিক্সে নাটকীয় এক সোমবারে পয়েন্ট খোয়াল দুই প্রধান। মোহনবাগান মাঠে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া করল মোহনবাগান। অন্যদিকে, বারাসত থেকে পর্যাপ্ত নিরাপত্তার অভাবে কল্যাণীতে স্থানান্তরিত হওয়া ম্যাচে, মহামেডানের কাছে পিছিয়ে পড়েও সংযুক্ত সময়ে সমতায় ফিরিয়ে লিগে নিজেদের টিকিয়ে রাখল ইস্টবেঙ্গল। জোড়া ড্রয়ের ফলে কলকাতা লিগের খেতাবী লড়াই এখন অবিশ্বাস্য মোড়ে এসে দাঁড়ালো। ঘরের মাঠে চোট পাওয়া উইঙ্গার লিস্টন কোলাসোকে বিশ্রাম দিয়ে অভিষেক সিংকে নামিয়েছিলেন মোহনবাগান কোচ বাস্তব রায়। শুরু থেকেই ইউনাইটেডের ওপর আক্রমণাত্মক চাপ তৈরি করে সবুজ-মেরুন। প্রথমার্ধে মনবীর সিং গোল করার নিশ্চিত সুযোগ মিস করেন এবং দীপক টাংরির দূরপাল্লার শট দুরন্ত দক্ষতায় রুখে দেন ইউনাইটেড গোলরক্ষক সৌরভ সামন্ত। দ্বিতীয়ার্ধেও মনবীর সিং ও সায়নের প্রচেষ্টা ব্যর্থ হয় লালকমল ভৌমিকের আঁটসাঁট রক্ষণের সামনে। ম্যাচের ৯০ মিনিটে অবশেষে সন্দীপ মালিকের গোলে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পাচ্ছিলো মোহনবাগান। তবে নাটকের তখনও বাকি ছিল, খেলার যোগ করা সময়ের ৬ মিনিটে সুময় সোমের গোলে সমতা ফিরিয়ে মোহনবাগানের জয় ছিনিয়ে নেয় খেতাবের দৌড়ে থাকা ইউনাইটেড স্পোর্টস।

অন্য ম্যাচে, আগের খেলায় ভবানীপুরকে হারিয়ে আত্মবিশ্বাসী থাকা মহামেডান শুরু থেকেই ইস্টবেঙ্গলকে চাপে রাখার চেষ্টা করে। ডার্বিতে চোট পাওয়া মনতোষ মাঝি এবং আন্তঃরেল টুর্নামেন্টের কারণে একাধিক ফুটবলারকে ছাড়া খেলতে নামা লাল-হলুদ ব্রিগেডের আক্রমণ প্রথমার্ধে বেশ নিষ্প্রভ ছিল। ৬৯ মিনিটে খেলার গতির বিরুদ্ধে গিয়ে লালথান কিমার চমৎকার গোলে এগিয়ে যায় সাদা-কালো ব্রিগেড। ৬৯ গোলকিপার বাইরে বল ক্লিয়ার করতে বেরিয়ে আসে ইস্টবেঙ্গলের গোলকিপার গৌরব । তবে গৌরবের ভুলে রামসাঙ্গার বাড়ানো বলে লালথানকিমার গোল। সৌমিক কোলের হাতে লেগে পোস্টে লেগে গোল হয়। মনোতোষ চাকলাদার ক্লিয়ার করলেও গোল ঘোষনা করেন রেফারি।

তবে খেলার দ্বিতীয়ার্ধে সুযোগ নষ্টের মহড়া চলে ইস্টবেঙ্গলের। ৫৭ মিনিটে ইস্টবেঙ্গল এর দেবদত্ত হেডার মিস করেন। ৬০ মিনিটে জয় বাজের মাইনাস বক্সে ফাঁকায় পেয়েও গোল করতে পারেনি দেবদত্ত। ৬৫ মিনিটে রাহুলের ভুলে বিজয় বল পেয়েও মিস করেন। অতিরিক্ত সময় দেবদত্ত এর শট ফের সেভ হয়। তবে ৯০+৫ মিনিটে আকাশ হেমব্রমের মূল্যবান গোল লাল-হলুদ শিবিরকে ১-১ সমতায় নিয়ে আসে এবং প্রতিযোগিতায় টিকিয়ে রাখে। আনান্থু কর্নার পেলে সাইড ভলিতে গোল আকাশ করেন আকাশ হেমব্রম। 

দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট ও গোল পার্থক্যের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল মোহনবাগান। সমান ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মহামেডান স্পোর্টিং। ২ পয়েন্ট নিয়ে তিন ও চারে যথাক্রমে ইস্টবেঙ্গল ও ইউনাইটেড স্পোর্টস। লিগের খেতাবী লড়াই এখন সম্পূর্ণ উন্মুক্ত, যেখানে শেষ ম্যাচের ওপর নির্ভর করছে কলকাতা লিগের চ্যাম্পিয়ন কে হতে চলেছে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular