Friday, September 18, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলমাত্র ৩২ বছর বয়সেই থামলো রঙিন সফর, ফুটবল থেকে অবসরের ঘোষণা প্রবীর...

মাত্র ৩২ বছর বয়সেই থামলো রঙিন সফর, ফুটবল থেকে অবসরের ঘোষণা প্রবীর দাসের

কেরালা ব্লাস্টার্স শিবিরে আচমকা অসাড় শরীর, স্বাভাবিক জীবনে ফিরে অবসরের কঠিন সিদ্ধান্ত বাংলার ফুটবলের নক্ষত্র প্রবীর দাসের

                       প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি 

ময়দান আপডেট : মাত্র ৩২ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানালেন ভারত তথা বাংলার ফুটবলের নক্ষত্র প্রবীর দাস। ১৪ বছরের বর্ণময় কেরিয়ারে ইতি টানলেন সোদপুরের এই ফুটবলার। সোশাল মিডিয়ায় দীর্ঘ বার্তার মাধ্যমে অবসরের কথা জানান তিনি। আচমকা এই সিদ্ধান্তে হতবাক ভারতীয় ফুটবল মহল। সেল অ্যাকাডেমি থেকে ফুটবলার হিসেবে তাঁর উঠে আসা। ২০১২ সালে প্রথম পৈলান অ্যারোজে সই করেন প্রবীর। এরপর ডেম্পো হয়ে যোগ দেন সবুজ-মেরুন শিবিরে। মোহনবাগানের জার্সিতে তিনি সমর্থকদের প্রিয় পাত্র হয়ে ওঠেন। ময়দানে কুড়ান আই লিগ ও ফেডারেশন কাপের ট্রফি। পরবর্তীকালে এটিকের জার্সিতে জেতেন আইএসএল খেতাব। বেঙ্গালুরু এফসির হয়ে জেতেন ঐতিহাসিক ডুরান্ড কাপ। এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স ও মুম্বই সিটিতেও খেলেছেন। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন অনূর্ধ্ব-১৯ ও ২৩ দলে। অবসরের পোস্টে সব ক্লাবের ছবি পোস্ট করেন তিনি। তবে মাঝখানে বড় করে রাখেন মোহনবাগান জার্সির ছবি। প্রবীর জানান, মোহনবাগান তাঁর কাছে মায়ের সমতুল্য। সমর্থকদের অকৃত্রিম ভালোবাসাই তাঁর জীবনের আসল প্রাপ্তি। হঠাৎ অবসর নেওয়ার কারণও স্পষ্ট করেছেন প্রবীর। কেরালা ব্লাস্টার্সের প্রাক-মরশুম শিবিরে আচমকা অসুস্থ হয়ে পড়েন। শরীরের বাঁদিকের অংশ হঠাৎ অসাড় হয়ে যায়। চিকিৎসায় ধরা পড়ে এক জটিল স্নায়ুরোগ। তখন ফুটবল মাঠ নয়, লড়াই ছিল স্বাভাবিক জীবনে ফেরার। সেই কঠিন সময়ে পাশে ছিলেন স্ত্রী গীতশ্রী। শরীর সঙ্গ না দেওয়ায় বুটজোড়া তুলে রাখতে বাধ্য হলেন। তবে ফুটবল থেকে দূরে সরে যাবেন না বলে জানিয়েছেন প্রবীর। ভবিষ্যতে নতুন কোনও ভূমিকায় ময়দানে ফেরার ইঙ্গিত দিলেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular