Friday, September 18, 2026
Homeক্রিকেটক্রিকেট দর্পনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদেরহাট, কৃতি ক্রিকেটারদের সম্মান জ্ঞাপন

ক্রিকেট দর্পনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদেরহাট, কৃতি ক্রিকেটারদের সম্মান জ্ঞাপন

সোদপুরের লোকসংস্কৃতি ভবনের জগমোহন ডালমিয়া মেমোরিয়াল মঞ্চে বিভিন্ন ক্রীড়া ও ক্রিকেট ব্যক্তিত্বদের উজ্জ্বল উপস্থিতিতে ক্রিকেট দর্পণের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান

                       সৌরভ রায়, প্রতিনিধি

ময়দান আপডেট: বাংলার ক্রিকেটের প্রতিভা অন্বেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ক্রিকেট দর্পণ। এই ক্রিকেট দর্পনের হাত ধরে বাংলার ক্রিকেটে উঠে এসেছে বহু প্রতিভাবান ক্রিকেটার। আর ক্রিকেট দর্পনের 16 তম বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সাড়ম্বরে আয়োজিত হল মঙ্গলবার। সারা বছর বয়স ভিত্তিক ছেলে ও মেয়েদের বিভিন্ন ফর্ম্যাটের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে থাকে ক্রিকেট দর্পণ। আর সেই সমস্ত টুর্নামেন্টের কৃতি ক্রিকেটারদের প্রত্যেক বছরের মতো এই বছরও সংবর্ধনা জ্ঞাপন করা হল। ক্রিকেট দর্পনের অন্যতম প্রতিষ্ঠাতা জয়দেব ভট্টাচার্য এবং তাদের পরিবারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। সোদপুরের লোকসংস্কৃতি ভবনের জগমোহন ডালমিয়া মেমোরিয়াল মঞ্চে এদিন বিভিন্ন ক্রীড়া ও ক্রিকেট ব্যক্তিত্বদের উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – প্রাক্তন ফিফা রেফারী প্রদীপ নাগ,প্রাক্তন বিসিসিআই আম্পায়র শক্তিপদ ভট্টাচার্য, ক্রিকেট প্রশাসক রঙ্গন মজুমদার, উত্তর ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সচিব শীলভদ্র দত্ত, প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার শর্মিলা চক্রবর্তী, প্রাক্তন সিএবি কর্তা অমলেন্দু বিশ্বাস, শান্তনু মিত্র, শিবব্রত দত্ত এবং প্রাক্তন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এর সচিব মানিক কাজী সহ একাধিক প্রমুখ ক্রিকেট ও ক্রীড়া ব্যক্তিত্বরা‌। এদিন জীবনকৃতি সম্মান পান শর্মীলা চক্রবর্তী। জগমোহন ডালমিয়া মেমোরিয়াল দি বেষ্ট অ্যাডমিনিস্ট্রেটরের পুরস্কার পান রঙ্গন মজুমদার। ক্রিকেট দর্পণ ক্রীড়ারত্ন সম্মান দেওয়া হয় শক্তিপদ ভট্টাচার্য, রণদেব বসু ও প্রাঞ্জল ব্যানার্জীকে। এছাড়াও বাংলার ক্রিকেটার সুদীপ ঘরামী পায় সেরার স্বীকৃতি স্বরূপ অঙ্কিত কেশরী মেমোরিয়াল ট্রফি। ক্রিকেট প্রশিক্ষক হিসেবে গোপাল বসু মেমোরিয়াল ট্রফি দেওয়া হয় দেবেশ চক্রবর্তী, প্রদীপ দাস ও সাকিল আহমেদকে। এছাড়াও রথীন্দ্র নাথ সরকার মেমোরিয়াল ট্রফি পান মানিক কাজী ও বিপ্লব চক্রবর্তী। ক্রিকেট দর্পণ পরিবারের এই ১৬ তম পুরষ্কার বিতরণ ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে কালিম্পং, মালদা, বর্ধমান দূর্গাপুর, হাওড়া হুগলি নদীয়া দুই চব্বিশ পরগনা সহ বিভিন্ন জেলার ক্লাব প্রতিনিধি ও খেলোয়াড় অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ক্রিকেট দর্পণ প্রতিষ্ঠানের আত্মজীবনী বই সহ ক্রিকেট দর্পণ এর পুজো বার্ষিকী বই এর আত্মপ্রকাশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular