Friday, September 18, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলমেসিদের প্রতিপক্ষের বিরুদ্ধেই জোড়া গোল, বিদেশের মাটিতে ইতিহাস লিখলো ইস্টবেঙ্গল

মেসিদের প্রতিপক্ষের বিরুদ্ধেই জোড়া গোল, বিদেশের মাটিতে ইতিহাস লিখলো ইস্টবেঙ্গল

আন্তর্জাতিক তারকাদের বিরুদ্ধে চোখরাঙানি সামলে এসিএল টু-র প্রথম ম্যাচে রামিরেজ ও আনোয়ারের গোলে শেষ মুহূর্তের ভুলে হাতছাড়া নিশ্চিত জয়।

   প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি 

ময়দান আপডেট : এএফসির ম্যাচে জর্ডনের মাটিতে ইতিহাস গড়ে মূল্যবান পয়েন্ট ছিনিয়ে আনলো ইস্টবেঙ্গল এফসি। এসিএল টু এর মূল পর্বের প্রথম ম্যাচেই জর্ডনের শক্তিশালী ক্লাব আল হুসেনের মুখোমুখি হয়েছিল লাল-হলুদ ব্রিগেড। প্রতিপক্ষের মাঠে নেমে ৯০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২-২ ফলে ম্যাচ ড্র করে অনন্য নজির গড়লো কোচ আন্তোনিও লোপেজ হাবাসের দল।

সদ্য বিশ্বকাপ খেলে আসা এবং সম্প্রতি আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামা একাধিক তারকা ফুটবলে ঠাসা ছিল আল হুসেনের প্রথম একাদশ। এমন কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে একাধিক মূল খেলোয়াড় এবং বিদেশি স্ট্রাইকারকে ছাড়াই দল নামিয়েছিলেন হাবাস। তবে চোট থাকা সত্ত্বেও অধিনায়ক মহম্মদ রশিদ এবং প্রথম একাদশে সুযোগ পাওয়া বঙ্গসন্তান সন্দীপ মাণ্ডিরা শুরু থেকেই অদম্য মানসিকতার পরিচয় দেন। ম্যাচের ১০ মিনিটেই দানি রামিরেজের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর ৩৩ মিনিটে আনোয়ার আলির এক অনবদ্য হেডারে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে আল হুসেনের সমর্থকদের পুরোপুরি স্তব্ধ করে দেয় লাল হলুদ ব্রিগেড।প্রথমার্ধে ইস্টবেঙ্গল গোলরক্ষক প্রভসুখন সিং গিল অসাধারণ কয়েকটি সেভ করে দলকে ম্যাচে বজায় রাখেন। তবে বিরতির পর খেলার গতি কিছুটা বদলে যায়। নিজেদের মাঠে পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় জর্ডনের ক্লাবটি। ইস্টবেঙ্গল রক্ষণের সামান্য ভুলের সুযোগ নিয়ে প্রথমে ব্যবধান কমান মাহমুদ আল মারদি। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সংযোজিত সময়ে, পরিবর্ত হিসাবে মাঠে নামা আহমাদ আশাফ সমতা ফেরালে নিশ্চিত জয় হাতছাড়া হয় ইস্টবেঙ্গলের।দ্বিতীয়ার্ধের কিছু সুযোগ নষ্ট এবং রক্ষণের খামতি সত্ত্বেও, বিদেশের কঠিন পরিবেশ থেকে পয়েন্ট নিয়ে ফেরা এশিয়ার দরবারে ভারতীয় ফুটবলের এক অন্যতম বড়ো সাফল্য। ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ রয়েছে, তৃতীয়ার দিন অর্থাৎ ১৩ অক্টোবর ইরাকের ক্লাব আল শর্তার বিপক্ষে যুবভারতীতে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular