Saturday, October 17, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলআইএফএ শিল্ডে নিজেদের প্রথম ম্যাচে কাস্টমসকে হারিয়ে অভিযান শুরু করলো লাল হলুদ

আইএফএ শিল্ডে নিজেদের প্রথম ম্যাচে কাস্টমসকে হারিয়ে অভিযান শুরু করলো লাল হলুদ

১২ মিনিটে পিছিয়ে পড়ার পর রোহিতের জোড়া গোল, সিনিয়রদের না খেলানো নিয়ে সমর্থকদের মিশ্র প্রতিক্রিয়া

প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি 

ময়দান আপডেট : কলকাতা ফুটবল লিগের মতো ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডেও, জুনিয়র দলকেই ভরসা হিসেবে বেছে নিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার কাস্টমসের বিরুদ্ধে ঘরের মাঠে ৩-১ ব্যবধানে জয় দিয়ে অভিযান শুরু করল লাল হলুদ ব্রিগেড। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান পূর্ণশক্তির দল নামিয়ে প্রথম ম্যাচেই ৬ গোল দিলেও, ইস্টবেঙ্গল দলে সৌভিক ও জেসিনের পাশাপাশি কিছু সিনিয়র ফুটবলার দেখা গিয়েছিলো। মহামেডান আইএফএ শিল্ড বয়কট করায় শেষ মুহূর্তে সুযোগ পাওয়া কাস্টমস ম্যাচের ১২ মিনিটেই রিকির করা দারুণ গোলে লাল-হলুদকে চমকে দিয়ে এগিয়ে যায়। তবে ২৯ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের মারাত্মক ভুলের সুযোগ নিয়ে অনবদ্য হেডে সমতা ফেরান ইস্টবেঙ্গলের রোহিত কুমার। বিরতির পর ইস্টবেঙ্গলের খেলায় ধার বাড়ে এবং ৫২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোহিত দানু। শেষদিকে ৮৫ মিনিটে আকাশ হেমব্রমের চমৎকার গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল। বৃষ্টিতে চরম কাদাভর্তি ও বিপজ্জনক মাঠে চোটের আশঙ্কায় আইএসএল ও এসিএল টু-এর কথা ভেবে বেশকিছু সিনিয়রদের ও বিদেশিদের না নামানো সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন সমর্থকদের একাংশ। অন্যদিকে বড় ট্রফি জয়ে গুরুত্ব না দিয়ে শুধু অনভিজ্ঞদের নামানো নিয়ে ক্লাবের অন্য একাংশের ক্ষোভও স্পষ্ট হয়ে উঠেছে। কাস্টমসকে হারিয়ে শুভসূচনা করলেও আগামী ৩০ সেপ্টেম্বর শক্তিশালী পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি বদলায় কি না, সেদিকেই তাকিয়ে লাল হলুদ জনতা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular