Saturday, October 17, 2026
Homeক্রিকেটরবিবার থেকে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দেশের মাটিতে ওয়ানডে সিরিজ ভারতের, রোহিতের প্রশংসা গম্ভীরের

রবিবার থেকে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দেশের মাটিতে ওয়ানডে সিরিজ ভারতের, রোহিতের প্রশংসা গম্ভীরের

৬ অক্টোবর থেকে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ৫ ম্যাচের টি-২০ সিরিজ। যেখানে দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার।

ময়দান আপডেট: আর মাত্র একদিন পরেই ২৭ সেপ্টেম্বর রবিবার থেকে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে নামছে ভারত। আবারও ব্যাট হাতে ২২ গজে দাপট দেখানোর অপেক্ষায় বিরাট কোহলি-রোহিত শর্মারা। নিজেদের মতো করে পুরোদমে অনুশীলন সারছেন রো-কো জুটি। সঙ্গে অধিনায়ক শুভমান গিলের দিকেও বিশেষ ভাবে নজর থাকবে সমর্থকদের। দেশের মাটিতে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং ৫ টি টি-২০ ম্যাচ খেলবে। রবিবার দুপুর ২ টোয় তিরুবন্তপুরমে প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এরপর ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ৩ অক্টোবর নিউ চন্ডিগড়ে আয়োজিত হবে তৃতীয় ওয়ানডে।


Photo: Pankaj Nangia / CREIMAS for BCCI

এরপর ৬ অক্টোবর থেকে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ৫ ম্যাচের টি-২০ সিরিজ। যেখানে দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। ৫ টি টি-২০ ম্যাচ যথাক্রমে অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর লখনউ, ৯ অক্টোবর রাঁচি, ১১ অক্টোবর ইন্দোর, ১৪ অক্টোবর হায়দরাবাদ, ১৭ অক্টোবর ব্যাঙ্গালুরু।

 ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে কিংবা টি-২০ দেশের মাটিতে অবশ্যই ফেবারিট হিসাবে ধরা হবে ভারতকে। তবে প্রতিপক্ষ দলকেও যথেষ্ট সমীহ করছেন কোচ গৌতম গম্ভীর। পাশাপাশি তিনি রোহিত শর্মার সঙ্গে তাঁর সম্পর্কের প্রসঙ্গে জানিয়েছেন, “আমার মনে হয়, রোহিতের সঙ্গে আমার কোচ-অধিনায়কের সম্পর্ক ছিল না। রোহিত যখন দলে এসেছিল, তখন আমি সিনিয়র ক্রিকেটার। রোহিতের সঙ্গে হোটেলের এক ঘরে থেকেছি। তখন থেকে ওর সঙ্গে আমার সম্পর্ক। রোহিত তখন থেকেই আমাকে চেনে। এমন নয় যে, আমাদের বোঝাপড়া তৈরি করতে হয়েছে বা আমি বিদেশ থেকে আসা কোনও কোচ, যে রোহিতের খেলা দেখেনি। আমি জানি রোহিত কেমন খেলোয়াড়। আমি জানি ও কেমন মানুষ।” গম্ভীরের মতে, আগে থেকেই বোঝাপড়া থাকায় তাঁদের কাজ করতে সুবিধাই হয়েছিল। রোহিত কী চাইছেন, সেটা তিনি বুঝতে পারতেন। গম্ভীর বলেন, “যখন আপনি কারও সঙ্গে খেলেছেন, তখন আপনি জানেন তার ভাবনা কী। আমি জানতাম, ও কী ভাবছে। ও জানত, আমি কী ভাবছি। হতে পারে ও আর আমি আলাদা কিছু ভাবছি। কিন্তু পুরোটাই দলের স্বার্থে। যাতে দলের ভাল হয়, সেটাই সব সময় ভেবেছি।”

৭০ ও ৯ বছর বয়সসীমা নিয়ে সিএবির এজিএম উত্তাল! মিলল না সমাধান সূত্র

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular