প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : কলকাতা লিগ শেষ হতেই বঙ্গ ফুটবল সংস্থা বার্তা দিয়েছিল এই বছর কলকাতা লিগের মতো আইএফএ শিল্ড সম্পূর্ণ জমে যাবে। আর বর্তমানে গ্রুপ পর্বের নিরিখে গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান, গ্রুপ বি থেকে রানার্স হয়েছে ইস্টবেঙ্গল। সুতরাং সেমিফাইনালে এই দুই দলের মধ্যে ডার্বি হওয়ার কথা ছিল। অথচ রাতারাতি শিল্ডের সেমিফাইনালের ক্রীড়াসূচি সম্পন্ন বদলে ফেলল বঙ্গ ফুটবল সংস্থা IFA। তারা সেমিফাইনালে মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি করতে সম্মত নয়। তার বদলে তাদের লক্ষ্য মেগা ফাইনালে দুই প্রধানকে নিয়ে যুবভারতীতে ফ্ল্যাডলাইটে আগামী ৮ তারিখ হাইভোল্টেজ ডার্বি অনুষ্ঠিত করা! তাই সেমিফাইনালে মোহনবাগান বনাম পঞ্জাব এফসির ম্যাচ দেওয়া হয়েছে। অন্যদিকে ইস্টবেঙ্গল বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে কিশোরভারতী স্টেডিয়ামে। তবে আইএফএ শিল্ডের ডার্বি অনুষ্ঠিত হতে হলে জিততে হবে দুই প্রধানকেই।
ব্রাজিলের আগেই কলকাতায় ডিয়াগো ফোরলানের উরুগুয়ে দল
কলকাতা তথা ভারতীয় ফুটবলের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট আইএফএ শিল্ডের, গ্রুপ পর্বের লড়াই শেষ হয়ে এখন সেমিফাইনালের মহারণ দেখার অপেক্ষায় রয়েছেন ফুটবলপ্রেমীরা। আইএফএ শিল্ডের প্রথম গ্রুপে ইস্টবেঙ্গল নিজেদের প্রথম ম্যাচে কাষ্টমসকে ৩-১ গোলে হারালেও, শেষ ম্যাচে পঞ্জাবের কাছে ১-০ গোলে পরাজিত হয়।
অপরদিকে পঞ্জাব এফসি ৭-০ গোলের বিশাল ব্যবধানে কাষ্টমসকে পরাজিত করে, নিজেদের দুর্দান্ত ফর্মের প্রমাণ দিয়ে ৬ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং ৩ পয়েন্ট সংগ্রহ করে ইস্টবেঙ্গল দ্বিতীয় স্থানে থেকেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। আইএফএ শিল্ডের দ্বিতীয় গ্রুপে মোহনবাগান উদ্বোধনী ম্যাচে শ্রীনিধিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করে। গ্রুপের দ্বিতীয় ম্যাচে নর্থ-ইস্ট দল শ্রীনিধিকে ৩-০ গোলে হারালেও, মোহনবাগান ও নর্থ-ইস্টের মধ্যে হাইভোল্টেজ ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।

ফলে আইএফএ শিল্ডের এই গ্রুপে দুই দলেরই পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে থেকে মোহনবাগান গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং নর্থইস্ট দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে প্রবেশ করে। আর বুধবার ঘরের মাঠে সমর্থকদের উপস্থিতিতে লাল হলুদ বাহিনী খেলতে নামলেও, হাবাসের দলকে এক গোলে আটকে দিল পঞ্জাব। তার জেরে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হল না লাল হলুদের।

আর এই দিন শিল্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে হারের পর সাংবাদিক সম্মেলন করতেও আসলেন না ইস্টবেঙ্গল কোচ হাবাস। যা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে সংবাদমাধ্যমে!

ব্রাজিলের আগেই কলকাতায় ডিয়াগো ফোরলানের উরুগুয়ে দল
আইএফএ শিল্ডের গ্রুপ পর্বের এই রোমাঞ্চকর লড়াই শেষে আগামী ৪ অক্টোবর বিকেল ৫ টায় কিশোরভারতী ক্রীড়াঙ্গনে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান ও পঞ্জাব। এরপর আইএফএ শিল্ডের দ্বিতীয় সেমিফাইনালে ৫ অক্টোবর বিকেল ৫ টায় একই ভেন্যুতে দ্বিতীয় সেমিফাইনালে একে অপরের বিরুদ্ধে লড়বে ইস্টবেঙ্গল ও নর্থ-ইস্ট ইউনাইটেড। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সেমিফাইনালের এই কঠিন বৈতরণী পেরিয়ে আগামী ৮ তারিখ কলকাতার ঐতিহাসিক যুবভারতী স্টেডিয়ামে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে বলে বিশেষ সূত্রে খবর পাওয়া গিয়েছে। যদিও এই ফাইনাল ম্যাচ ৭ তারিখ হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু কলকাতায় ৬ তারিখ ভারত বনাম উরুগুয়ে ম্যাচ রয়েছে।

ফলে তার পরের দিন ৭ তারিখ যুবভারতীতে পুলিশী নিরাপত্তা দিয়ে ডার্বি করানো কার্যত অসম্ভব। সেই কারণে এই ম্যাচ একদিন পিছিয়ে গিয়ে অনুষ্ঠিত হতে পারে ৮ তারিখ। তবে যদি দুই প্রধান সেমিফাইনালে জিততে না পারে অর্থাৎ ডার্বি না হয় সেক্ষেত্রে ৭ তারিখ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে কিশোরভারতী স্টেডিয়ামে।
ভারতীয় ব্রিগেডের অদম্য লড়াই, বিদেশি নির্ভর মোহনবাগানকে আটকে দিল নর্থ-ইস্ট
