প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : আইএফএ শিল্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পঞ্জাবের কাছে ১-০ গোলে হারলেও, দ্বিতীয় সেমিফাইনালে নর্থ-ইস্ট ইউনাইটেডকে ৭-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল ইস্টবেঙ্গল। যার ফলে আগামী ৮ অক্টোবর সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের বিরুদ্ধে বহু প্রতীক্ষিত ডার্বি ফাইনালে নিশ্চিত হয়ে গেল।
খেলার শুরুতেই মাত্র ২ মিনিটের মাথায় আলাদিন আজারাই, গোল করে গ্যালারি স্তব্ধ করে দিয়ে নর্থথ-ইস্টকে ১-০ গোলে এগিয়ে দিলেও। ১২ মিনিটে জিকশনের অ্যাসিস্ট থেকে ডেভিড দুর্দান্ত গোল করে লাল হলুদ বাহিনীকে সমতায় ফেরান এবং গ্যালারিতে প্রাণ ফিরিয়ে আনেন। এরপর ২৩ মিনিটে রামিরেজের বাড়ানো পাস থেকে রোহিত কুমার দারুণ এক গোল করে ইস্টবেঙ্গলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। ৪৩ মিনিটে জেমস ইকোনোমিস আরও একটি নিখুঁত গোল করে ব্যবধান বাড়িয়ে ৩-১ করেন। প্রথমার্ধের এই দুর্দান্ত লিডের পর দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নেমেই মাত্র ৪৬ মিনিটে বিষ্ণুর নিখুঁত অ্যাসিস্ট থেকে ডেভিড দলের চতুর্থ গোলটি করেন।
ব্রাজিলের আগেই কলকাতায় ডিয়াগো ফোরলানের উরুগুয়ে দল
এরপর ৫৬ মিনিটে ইকোনোমিসের অ্যাসিস্ট থেকে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করে দলের স্কোরলাইন ৫-১ পৌঁছে দেন। খেলার শেষ দিকে এসে ৮৩ মিনিটে নর্থইস্টের পক্ষে আলাদিন আজারাই একটি ফিরতি বল থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৫-২ কমালেও, তার ঠিক দুই মিনিট পর অর্থাৎ ৮৫ মিনিটে ডানদিক থেকে রাশিদের বাড়ানো ঠিকানা লেখা ক্রস জালে জড়িয়ে ইস্টবেঙ্গলের নতুন সংযোজন লোবা তাঁর অভিষেক ম্যাচেই গোলের খাতা খোলেন।

ম্যাচের একদম শেষ পর্যায়ে অর্থাৎ ৯০+২ মিনিটে লুকাস আরও একটি গোল করে নর্থইস্টের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন, এবং ইস্টবেঙ্গলকে এক অবিস্মরণীয় ৭-২ গোলের বিশাল জয় উপহার দেন। এই বিশাল দাপুটে জয়ে ফাইনালে পৌঁছে যাওয়ার পর এখন কলকাতার ফুটবলপ্রেমীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইস্টবেঙ্গল কি পারবে গতবারের আইএফএ শিল্ড ফাইনালে হারের বদলা নিতে, নাকি মোহনবাগান আগেরবারের মতো ফাইনালে নিজেদের আধিপত্য বজায় রেখে ফের ট্রফি ঘরে তুলবে?
এস্তেভাও-লিনো ঝলকে ব্রাজিলের কাছে পরাস্ত ভারত, হারলেও লড়াকু ফুটবল উপহার ভারতের
