Saturday, October 17, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলপ্রথমার্ধে লড়াই করলেও, দ্বিতীয়ার্ধে রাশিয়ার শক্তির কাছে পরাস্ত ভারত

প্রথমার্ধে লড়াই করলেও, দ্বিতীয়ার্ধে রাশিয়ার শক্তির কাছে পরাস্ত ভারত

মোনালিসার একাধিক চোখধাঁধানো সেভ সত্ত্বেও, সেইনা ইয়ানা ও কিরার দুর্দান্ত গোলে হার এড়াতে পারল না ভারত।

প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি 

ময়দান আপডেট : গত জুন মাসে গোয়ার মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর, অক্টোবরে কলকাতায় রাশিয়ার সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ভারতের। অপরদিকে মহিলা জাতীয় দলের বেশিরভাগ ফুটবলার ইস্টবেঙ্গল দলের হয়ে ক্লাব ফুটবল খেলে থাকেন। যেহেতু ইস্টবেঙ্গলের সামনে এএফসি ও ইন্ডিয়ান উইমেন্স লিগ শুরু হচ্ছে, তাই তারা প্রস্তুতির কারণে জাতীয় দলে প্লেয়ার ছাড়তে পারবে না বলে জানিয়ে দিয়েছিল। তাই ভারতীয় মহিলা দলের কোচ ক্রিসপিন ছেত্রী অনূর্ধ্ব-২০ ও সিনিয়র দলের মিশ্রণে একটি দল ঘোষণা করেছেন। গত ১৮ সেপ্টেম্বর নিউটাউনের এক্সেলেন্সে প্রস্তুতিও সেরেছেন। ৮ অক্টোবর সন্ধ্যায় কিশোরভারতীতে রাশিয়ার সঙ্গে প্রথম ম্যাচে নেমেছিল ভারত। ২৫ মিনিটের মাথায় বামদিক থেকে ভেসে আসা একটি লং বল রাশিয়ার বক্সের মধ্যে নিয়ন্ত্রণে নেন মালবিকা। তিনি বলটা ধরে কিছুটা এগিয়ে যেতে গেলে রাশিয়ার গোলকিপার এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেন। ৩০ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে ভেসে আসা একটি লং বল ক্লিয়ার করতে গিয়ে ভুলবশত বাইরে হেড করে বসেন রাশিয়ার এক ফুটবলার। ৩৯ মিনিটে সেইনা ইয়ানার নেওয়া একটি বিপজ্জনক দূরপাল্লার শট চমৎকারভাবে ডানদিকে ঝাঁপিয়ে আটকে দেন ভারতীয় গোলকিপার মোনালিসা। ৪০ মিনিটের মাথায় কর্নার থেকে আসা বলে ভেরোনিকা একটি হেড করেন। বলটি গোলের দিকে যাচ্ছিল, কিন্তু বাউন্স খাওয়ার পর রঞ্জনা চানু মাথা ছুঁয়ে তা প্রতিহত করেন। ৪১ মিনিটে আবার একটি কর্নার থেকে ভেরোনিকা হেড করলে তা ডিফেন্ডারের গায়ে লাগে। বলটি চলে যায় সেইনা ইয়ানার কাছে। সেখান থেকেই দুর্দান্ত এক মাটির ঘেঁষা শটে বল জালে জড়িয়ে রাশিয়াকে ১-০ গোলে এগিয়ে দেন তিনি। ৪৫+১ মিনিটে থ্রো থেকে বল পান সের্তো কম লিন্ডা। তিনি রাশিয়ার ডিফেন্ডার কেসেনিয়ার সাথে কড়া লড়াই করে বক্সে ঢুকে পড়েন।

কিন্তু তাঁর নেওয়া দুর্দান্ত শটটি রাশিয়ার গোলরক্ষক সিলিনা ঝাঁপিয়ে পড়ে দারুণভাবে আটকে দেন। ৫০ মিনিটের মাথায় ডানদিক থেকে এলিজাবেদার করা ক্রস ফিস্ট করে দূরে সরিয়ে দেন মোনালিসা। কিন্তু ফলোআপে গিয়ে বক্সের ভেতর থেকেই শট নেন সেইনা ইয়ানা। ভারতীয় গোলরক্ষক মোনালিসা আবারও শটটি আটকে পরিস্থিতি বাঁচান। ৫৪ মিনিটে রাশিয়া ক্যাপ্টেন স্মিরনোভা বক্সের বাইরে থেকে একটি দূরপাল্লার শট নেন। মোনালিসা সেই শটটি ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে প্রতিহত করেন। ৫৭ মিনিটের মাথায় ডানদিক থেকে পরিবর্ত খেলোয়াড় কিরার একটি ক্রস আসে। এতে দারুণ হেড করেন মারিনে, তবে ভাগ্য খারাপ থাকায় বলটি পোস্টে লেগে বেরিয়ে যায়। ৫৯ মিনিটে ডানদিক থেকে ইয়ানার পাস পেয়ে কিরা শট নিলে সেটি মোনালিসা আটকে দেন। বলটি কিছুটা এগিয়ে গেলে রাশিয়ার পোলিনা গোলে ঠেলে দিলেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে ওই ৫৯ মিনিটেই স্মিরনোভার দূর থেকে নেওয়া শট মোনালিসা সেভ করলেও বল হাত থেকে একটু ফস্কে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে অরক্ষিত অবস্থায় ছুটে এসে বল জালে ঠেলে দেন কিরা। ৬৫ মিনিটে বক্সের মধ্যে ভারতীয় ডিফেন্ডার জুলি কিসানকে কাটিয়ে দেন কিরা।

খারাপ ফুটবল খেলেও, বিশালের ভরসায় ফাইনালে মোহনবাগান

তিনি মোনালিসার পায়ের মাঝখান দিয়ে বল জালে জড়িয়ে ব্যবধান বাড়ান। ৬৮ মিনিটে কিরা ভারতীয় রক্ষণভাগের সবাইকে পেছনে ফেলে একা এগিয়ে আসেন। মোনালিসার সাথে এক-বনাম-এক পরিস্থিতিতে মোনালিসা সাহসিকতার সাথে এগিয়ে এসে বলটি আটকে দিতে সক্ষম হন। ৮১ মিনিটের মাথায় বামদিক থেকে ভেসে আসা একটি ক্রসে তিন ডিফেন্ডারের মাঝখান থেকেই বল বুকে ট্র্যাপ করেন স্ভিস্তুনোভা ইয়ানা। পরিবর্ত হিসেবে নামা এই খেলোয়াড়টি নিখুঁত এক দুর্দান্ত শটে রাশিয়া ৫-০ গোলে এগিয়ে দেন। ভারত এবং রাশিয়ার মধ্যে দ্বিতীয় ম্যাচটি হতে চলেছে আগামী ১১ অক্টোবর রবিবার কিশোরভারতী ক্রীড়াঙ্গনে। 

এস্তেভাও-লিনো ঝলকে ব্রাজিলের কাছে পরাস্ত ভারত, হারলেও লড়াকু ফুটবল উপহার ভারতের

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular