Monday, March 2, 2026
Homeফুটবলচরম সঙ্কটে ভারতীয় ফুটবল! ফিফার কাছে কাতর আর্জি তারকা ফুটবলারদের

চরম সঙ্কটে ভারতীয় ফুটবল! ফিফার কাছে কাতর আর্জি তারকা ফুটবলারদের

এটাই আমাদের শেষ চেষ্টা। তাই আমরা ফিফাকে বলছি, দয়া করে বিষয়টিতে হস্তক্ষেপ করুন। ভারতীয় ফুটবলকে বাঁচানোর জন্য যা করার দরকার করুন।

ময়দান আপডেট: চমর সঙ্কটে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ। অন্য বছর জানুয়ারি মাসে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের খেলা শেষ হয়ে, শুরু হয়ে যায় দ্বিতীয় লেগের খেলা। অথচ এই মরসুমে কোথায় কি! আদৌও লিগটা আয়োজন করা সম্ভব কিনা সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। তার কারণ টাকার অভাবে এই মরসুমে বন্ধ হতে চলেছে আইএসএল। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক থেকে এআইএফএফ এর সঙ্গে সম্মিলীত ক্লাবজোটের একাধিক বৈঠক, চিঠি চালাচালির পরেও আইএসএলের সমাধান সূত্র অধরা। ফলে ২০২৬ সালের শুরুতেও অচলাবস্থা ভারতীয় ফুটবলে। কোনও আশার আলো দেখা না যাওয়ায় আশাহত হয়ে অনুশীলন বন্ধ রেখেছে অধিকাংশ ক্লাবই। তার কারণ দলের কোচ থেকে ফুটবলারদের একটাই প্রশ্ন ফুটবল লিগটাই যদি না হয়, তাহলে অনুশীলন করে কি লাভ হবে! আর আইএসএলে অংশগ্রহণকারী সমস্ত দলের মালিকরাও চিন্তায় এতটাকা খরচ করে বিদেশী ফুটবলার থেকে কোচদের রেখে যদি টুর্নামেন্ট না হয় তাহলে বিরাট অঙ্কের টাকা লোকসানের সম্মুখহীন হতে হবে তাদের।

তার কারণ বছরের প্রথম দিনে ফেডারেশনের প্রস্তাবে সম্মতি দেয়নি ক্লাবগুলো। জামশেদপুর বাদে ১৩ টি ক্লাব জোটের পক্ষ থেকে চিঠিতে বলা হয়েছে, তারা খেলতে রাজি। কিন্তু কমার্শিয়াল পার্টনার ফাইনাল করতে হবে। ফি দিয়ে আইএসএল তারা খেলতে রাজি নয়। ফলে আইএসএল শুরু নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। 

আর এবার আইএসএল ফেরাতে সরাসরি ফিফার হস্তক্ষেপ দাবি করে স্যোশাল মিডিয়ায় একজোটে ভিডিও বার্তা পোস্ট করলেন আইএসএলে অংশগ্রহণকারী বিভিন্ন দলের তারকা ফুটবলাররা। সরাসরি ফিফার দ্বারস্থ সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, প্রীতম কোটালরা। ভারতীয় ফুটবল ফেডারেশনকে দুষে তারা সরাসরি ফিফার কাছে আবেদন করছেন, ‘দয়া করে ভারতের ফুটবলকে বাঁচান।’গুরপ্রীতের পোস্ট করা ভিডিয়োয় দেশীয় ফুটবলারেরা নন, রয়েছেন বিদেশি ফুটবলারেরাও। লালিয়ানজুয়ালা ছাংতে, অমরিন্দর সিং, রাহুল ভেকে, প্রীতম কোটালের পাশাপাশি রয়েছেন কার্লোস দেলগাদো, মাইকেল জাবাকোরা, হুগো বুমোসেরাও। 

দেশের তারকা ফুটবলাররা বলছেন, “এটাই আমাদের শেষ চেষ্টা। তাই আমরা ফিফাকে বলছি, দয়া করে বিষয়টিতে হস্তক্ষেপ করুন। ভারতীয় ফুটবলকে বাঁচানোর জন্য যা করার দরকার করুন। আমরা পাকাপাকি ভাবে পঙ্গু হওয়ার দিকে এগোচ্ছি। আশা করি আমাদের আবেদন ঠিক জায়গায় যাবে। এই আবেদন রাজনৈতিক নয়। আমাদের সঙ্গে কারও লড়াই নেই। কিন্তু আমরা আজ বাধ্য। সত্যিটা হল আমরা মানবিক, অর্থনৈতিক ও ক্রীড়াক্ষেত্রে সংকটের মুখোমুখি। আমাদের যত তাড়াতাড়ি এই অবস্থা থেকে উদ্ধার করুন।“ 

নতুন বছরের শুরুতেও আইএসএল নিয়ে জারি অনিশ্চয়তা !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular