Sunday, March 1, 2026
Homeক্রিকেট৫ উইকেটে জিম্বাবোয়েকে হারিয়ে বিশ্বকাপে অপরাজেয় প্রোটিয়ারা,সেমিতে প্রতিপক্ষ কিউয়িরা

৫ উইকেটে জিম্বাবোয়েকে হারিয়ে বিশ্বকাপে অপরাজেয় প্রোটিয়ারা,সেমিতে প্রতিপক্ষ কিউয়িরা

ভালো ব্যাট করার পর বল হাতেও ৩ উইকেট নেন জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দর রাজা। ১৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় সাউথ আফ্রিকা। সেমিফাইনালে ইডেনে তাঁরা মুখোমুখি হবে কিউয়িদের।  

ময়দান আপডেট: টি-২০ বিশ্বকাপে অপ্রতিরোধ্য সাউথ আফ্রিকা। গ্রুপ পর্বে চার ম্যাচের পর, সুপার এইটে তিন ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখে টানা সাত ম্যাচে জিতে সেমিফাইনালে জায়গা করে নিল প্রোটিয়ারা। রবিবার শেষ আটের লড়াইয়ে জিম্বাবোয়েকে ৫ উইকেটে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল সাউথ আফ্রিকা। এদিন প্রথম ব্যাট করে জিম্বাবোয়ে তোলে ৭ উইকেটে ১৫৩ রান।

আগের ম্যাচে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করলেও, এদিন ছন্দে ছিলেন না ব্রায়েন বেনেট। তিনি ফিরে যান ১৫ রানে। জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ ৪৩ বলে ৭৩ রান করেন অধিনায়ক সিকান্দর রাজা। তাঁর ইনিংসে ছিল ৮- টা চার ও ৪-টে ছয়। প্রোটিয়াদের হয়ে ২ টি করে উইকেট নেন করবিন বশ ও মাফাখা। 

আর জবাবে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা ১৭ ওভার ৫ বলেই, ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়। প্রোটিয়াদের ইনিংসের শুরুতে আদিন মার্করাম ও কুইন্টন ডি-কক দ্রুত আউট হয়ে গেলেও, ৪২ রান করেন ডিওয়াল্ড ব্রেভিস। ৩১ রান করেন রায়ান রিকালটন। ৩০ রানে অপরাজিত থাকেন জর্জি লিন্ডি। ভালো ব্যাট করার পর বল হাতেও ৩ উইকেট নেন জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দর রাজা। ১৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় সাউথ আফ্রিকা। সেমিফাইনালে ইডেনে তাঁরা মুখোমুখি হবে কিউয়িদের।  

শ্রীলঙ্কাকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তান, ইংল্যান্ডের কাছে হেরেও শেষ চারে কিউয়িরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular