Wednesday, April 15, 2026
Homeক্রিকেটআইপিএলঅজি তরুণ ব্যাটার কপার কনোলির দুরন্ত ব্যাটিং,জয় দিয়েই শুরু গতবারের রার্নাস পঞ্জাব...

অজি তরুণ ব্যাটার কপার কনোলির দুরন্ত ব্যাটিং,জয় দিয়েই শুরু গতবারের রার্নাস পঞ্জাব কিংসের

অনবদ্য লড়াই অস্ট্রেলিয়ার ২২ বছর বয়সি বাঁ-হাতি তরুণ ব্যাটার কপার কনোলির। তাঁর ইনিংসে ছিল ৫ টা চার ও ৫ টা ছয়। ৪৪ বলে ৭২ রানে অপরাজিত থাকেন কপার কনোলি।

ময়দান আপডেট: জয় দিয়েই এবারের আইপিএল অভিযান শুরু করল গতবারের রার্নাস পঞ্জাব কিংস। গুজরাত টাইটান্স প্রথম ব্যাট করে তোলে ছয় উইকেটে ১৬২। পঞ্জাব কিংস পাঁচ বল বাকি থাকতেই ৩ উইকেটে ম্যাচ জিতে নেয়। শুভমান গিলের গুজরাতের ভালো গেল না মরসুমের শুরুটা। যদিও এদিন ব্যাট হাতে ভালো লড়াই করলেন অধিনায়ক শুভমান গিল ও জস ব্যাটলার। তবে সেভাবে আশানুরূপ টার্গেট দিতে ব্যর্থ হয় গুজরাত টাইটান্স। শুভমান করেন ২৭ বলে ৩৯ রান। জস বাটলার ৩৩ বলে ৩৮ রান। ১৭ বলে ২৫ রান করেন গ্লেন ফিলিপস।

এছাড়া সেভাবে কেউই রান করতে পারেনি গুজরাতের। ফলে মাত্র ১৬২ রানেই আটকে যায় টাইটান্স। এদিন পঞ্জাবের হয়ে ৩ উইকেট নেন বিজয়কুমার বৈশাখ, ২ উইকেট নেন যুগবেন্দ্র চাহাল। 

আর জবাবে ব্যাট করতে নেমে সহজ টার্গেটের সামনে অনবদ্য লড়াই অস্ট্রেলিয়ার ২২ বছর বয়সি বাঁ-হাতি তরুণ ব্যাটার কপার কনোলির। তাঁর ইনিংসে ছিল ৫ টা চার ও ৫ টা ছয়। ৪৪ বলে ৭২ রানে অপরাজিত থাকেন কপার কনোলি। ২৪ বলে ৩৭ রান করেন প্রভসিমরণ সিং। ১৯ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে ম্যাচ জিতে যায় শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস। কিংসের হয়ে ৩ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা। ম্যাচের সেরা হন কপার কনোলি। 

রাজস্থানের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থতা দিয়েই সফর শুরু, গতবারের লাস্ট বয় চেন্নাই সুপার কিংসের!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular