Wednesday, April 15, 2026
HomeSPORTS NEWSমাহেশের চোট গুরুতর! ব্যাঙ্গালুরু ম্যাচের আগে চিন্তায় ইস্টবেঙ্গল

মাহেশের চোট গুরুতর! ব্যাঙ্গালুরু ম্যাচের আগে চিন্তায় ইস্টবেঙ্গল

চেন্নাই ম্যাচে চোট পান ইস্টবেঙ্গলের নাওরেম মাহেশ সিং। বর্তমানে চিকিৎসাধীন তিনি। সূত্রের খবর বর্তমানে তাঁর যা পরিস্থিতি এই মরসুমে আপাতত আর মাহেশকে পাওয়ার সম্ভবনা কম ইস্টবেঙ্গলের।

ময়দান আপডেট: চলতি আইএসএলে ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে লাল-হলুদ বাহিনী। মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচেও শেষ ম্যাচে চেন্নাইয়ের ঘরের মাঠে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে শুরুতেই গোল করেন এডমুন্ড লালরেনডিকা,আর খেলার শেষের দিকে ৮৩ মিনিটে বিপিন সিং এবং ৯৬ মিনিটে নন্দাকুমার শেখরের গোলে ৩-১ এ জয় ছিনিয়ে নেয় অস্কার ব্রুজোঁর দল। তবে অ্যাওয়ে ম্যাচে জয় পাওয়ার পর, আবারও ঘরের মাঠে হোম ম্যাচে ফিরছে লাল-হলুদ বাহিনী। আগামী ১৬ তারিখ বাংলা নববর্ষের দ্বিতীয় দিনেই যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল বনাম ব্যাঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রীর ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে লড়াইটা যে মোটেও সহজ হবে না তা বেশ জানেন অস্কার। কারণ চেন্নাইয়ের দলের থেকে অনেকটাই শক্তির বিচারে এগিয়ে ব্যাঙ্গালুরু। ব্যাঙ্গালুরুর দলে একাধিক তারকা বিদেশী ফুটবলার রয়েছেন। আর বর্তমানে লিগ টেবিলে ইস্টবেঙ্গল ৭ ম্যাচ খেলে ৪ টি জয় পেয়েছে, অন্যদিকে ব্যাঙ্গালুরু এফসি তারা ৮ ম্যাচ খেলে ৪ ম্যাচে জয় পেয়েছে। ফলে দুই দলই ১৪ পয়েন্টে থাকলেও, চার নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল, ৫ নম্বরে রয়েছে ব্যাঙ্গালুরু এফসি। দুই দলের মধ্যে একটা ভালো ম্যাচ দেখার অপেক্ষায় কলকাতার ফুটবল প্রেমীরা। 

একদিকে চেন্নাইয়ের বিরুদ্ধে জিতে ঘরের মাঠে হোম ম্যাচে খেলতে নামবে ইস্টবেঙ্গল। ফলে সমর্থকদের উপস্থিতি ইস্টবেঙ্গলকে আত্মবিশ্বাস বাড়াবে। অন্যদিকে ব্যাঙ্গালুরু নিজেদের শেষ ম্যাচে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ কেরালা ব্লাস্টারের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে। ফলে শেষ ম্যাচে হারের পর ছেত্রীদের মনোবলে অনেকটাই ধাক্কা লেগেছে। আর এবার অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে হবে, তাই নিজেদের রণনীতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ব্যাঙ্গালুরু। অপরদিকে ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামার আগে নতুন করে ইস্টবেঙ্গলের সমস্যা বাড়ালো তারকা ফুটবলার নাওরেম মাহেশ সিং এর চোট। চেন্নাই ম্যাচে চোট পান ইস্টবেঙ্গলের নাওরেম মাহেশ সিং। বর্তমানে চিকিৎসাধীন তিনি। সূত্রের খবর বর্তমানে তাঁর যা পরিস্থিতি এই মরসুমে আপাতত আর মাহেশকে পাওয়ার সম্ভবনা কম ইস্টবেঙ্গলের। ফলে অনেকটাই চিন্তায় থাকবে অস্কারের দল। প্রত্যেক মরসুমেই চোট-আঘাত ব্যাকফুটে ঠেলে দেয় ইস্টবেঙ্গলকে। সুতরাং এখন দেখার মাহেশের বিকল্প হিসাবে পরবর্তী ম্যাচগুলিতে কাকে ব্যবহার করেন কোচ অস্কার ব্রুঁজো! 

ম্যাকলারেন-সাহাল-কামিংসের গোল, ৩-২ গোলে ঘরের মাঠে পঞ্জাব এফসিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular