Wednesday, April 15, 2026
Homeক্রিকেটআইপিএলহায়দরাবাদের দুই নবাগত পেসার প্রফুল হিঙ্গে ও শাকিব হুসেনের দাপটেই প্রথম হার...

হায়দরাবাদের দুই নবাগত পেসার প্রফুল হিঙ্গে ও শাকিব হুসেনের দাপটেই প্রথম হার রাজস্থানের

ডোনোভান ফেরেরা করেন ৪৪ বলে ৬৯ রান। তাঁর ইনিংসে ৭ টি চার ও ৩ টি ছয়। ৩২ বলে ৪৫ রান করেন রবীন্দ্র জাদেজা। এছাড়াও ১১ বলে ২৫ রান করেন তুষার দেশপান্ডে। ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় রাজস্থান রয়্যালস।

ময়দান আপডেট: চলতি আইপিএলে অবশেষে থামল রাজস্থান রয়্যালসের বিজয়রথ। সানরাইজার্স হায়দরাবাদের ঘরের মাঠে অধিনায়ক ইশান কিশানের ঝড়ো ব্যাটিং এর সামনে আটকে গেল রিয়ান পরাগের রাজস্থান। প্রথম হার মরসুমের। তবে এদিন মূলত ব্যাটিং ব্যর্থতাই হারের কারণ হয়ে দাঁড়াল রাজস্থানের। অথচ একের পর এক ম্যাচে বিধ্বংসী ব্যাটে ভর করেই এরআগে ম্যাচ জয় পেয়েছিল রাজস্থান। অথচ এইদিন সে ভাবে দাঁড়াতেই পারলেন না বৈভব সূর্যবংশী-যশস্বী জয়সওয়ালরা! সোমবার প্রথম ব্যাট করে হায়দরাবাদ তোলে ৬ উইকেটে ২১৬ রান। ৪৪ বলে ৯১ রানের একটা দুর্দান্ত ব্যাটিং দলকে উপহার দেন ইশান। তাঁর ইনিংসে ছিল ৮ টা চার ও ৬ টা ছয়। ২৬ বলে ৪০ রান করেন হেনরিক ক্লাসেন। 

২০০ রান পার করলেও, আইপিএলের ম্যাচে ২১৭ রান যে বিরাট টার্গেট ছিল রাজস্থানের সামনে এমনটা নয়! কিন্তু সেই লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে রাজস্থান। মাত্র ২১ বছর বয়সি বিহারের ডানহাতি মিডিয়াম পেসার শাকিব হুসেন আইপিএলে মঞ্চে অভিষেকেই নজর কাড়লেন। তবে শুধুমাত্র তিনি একা নয়, নাগপুরের নবাগত ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার প্রফুল হিঙ্গেও আইপিএলে জীবনের প্রথম ম্যাচেই দর্শকদের লাইমলাইটে চলে আসলেন বলের ভেলকি দেখিয়ে। প্রফুল হিঙ্গে এবং শাকিব হুসেন দুইজনেই এই প্রথমবার আইপিএলে খেলতে নেমেছিলেন। আর দুই ভারতীয় তরুণ তুর্কি বোলার ভেঙে দিলেন রাজস্থানের শক্তিশালী ব্যাটিংলাইনকে। দুইজনেই তুলে নেন ৪ টি করে উইকেট। শাকিব হুসেন ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে নেন ৪ উইকেট। অন্যদিকে প্রফুল হিঙ্গে ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ৪ উইকেট। এদিন রাজস্থানের ব্যাটিংলাইনে ৪ জন ফিরলেন ০ রানে। এদের মধ্যে ১ বলে ০ তেই ফিরে যান এদিন বেবি স্টার বৈভব। ০ তে আউট হন ধ্রুব জুরেলও। এছাড়াও যশস্বী আউট হন ১ রানে, জোর্ফা আর্চার ২ রানে। ফলে তাদের ব্যাটিংলাইনে ১১ জনের মধ্যে ৮ জন ব্যাটার দুই অঙ্কের ঘরেই প্রবেশ করতে পারলেন না। 

একমাত্র তাদের ইনিংসে সফল ব্যাটার ডোনোভান ফেরেরা ও রবীন্দ্র জাদেজা। তারা দুইজনে ম্যাচ বাঁচাতে মরিয়া লড়াই করেন। তবে তাসের ঘরের মতো ভেঙে পড়া ব্যাটিং সংকট থেকে ম্যাচ বের করা কোনও ভাবেই সম্ভব ছিল না। ডোনোভান ফেরেরা করেন ৪৪ বলে ৬৯ রান। তাঁর ইনিংসে ৭ টি চার ও ৩ টি ছয়। ৩২ বলে ৪৫ রান করেন রবীন্দ্র জাদেজা।

এছাড়াও ১১ বলে ২৫ রান করেন তুষার দেশপান্ডে। ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় রাজস্থান রয়্যালস। ম্যাচের সেরা হন প্রফুল হিঙ্গে। এদিন ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলে শীর্ষেই রইল রাজস্থান। 

শুভমান-বাটলার যুগলবন্দিতে ৭ উইকেটে লখনউকে হারিয়ে জয়ী গুজরাত টাইটান্স

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular