ময়দান আপডেট: ৯৩ রানে ৭ উইকেট পড়ে যাওয়া কলকাতা নাইট রাইডার্সকে একার হাতে লড়াইয়ে ফেরালেন রিঙ্কু সিং। লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে অবিশ্বাস্য লড়াই রিঙ্কুর। ৫১ বলে ৮৩ রানে অপরাজিত থেকে যান রিঙ্কু। ৭ টি চার ও ৫ টি ছয় মারেন তিনি। নাইটদের ইনিংসে এদিন সর্বাধিক সফল ব্যাটার ছিলেন তিনি। এছাড়া ২১ বলে ৩৪ রান করেন ক্যামরন গ্রিন। ৭ উইকেটে ১৫৫ রান তোলে কলকাতা নাইট রাইডার্স। এদিন লখনউ এর হয়ে দুর্দান্ত বোলিং উপহার দেন মহসিন খান। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি।

আর জবাবে ব্যাট করতে নেমে লখনউ এর ইনিংসেও সেভাবে বড় স্কোর কেউ করতে পারেননি। তাদের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৪২ রান করেন অধিনায়ক ঋষভ পন্থ। ২৭ বলে ৩১ রান করেন আদিন মার্করাম। তবে খেলার শেষ ওভারে টান-টান উত্তেজনা ও থ্রিলারে ভরা ম্যাচে ছয় হাঁকিয়ে ম্যাচ সুপার ওভারে টেনে নিয়ে যান মহম্মদ শামি। শামি ৬ বলে ১১ রানে অপরাজিক থাকেন। নাইটদের হয়ে ২ টি করে উইকেট নেন বৈভব অরোরা ও বরুন চক্রবর্তী। পাশাপাশি এদিন দুর্দান্ত ফিল্ডিং উপহার দিয়ে নজর কাড়েন রিঙ্কু। তবে এবারের আইপিএলে প্রথম সুপার ওভারে ম্যাচ গড়াল।

আর সুপার ওভারে বল হাতে ভেল্কি দেখালেন সুনীল নারিন। ৩ বলে লখনউ এর নিকোলাস পুরান ও আদিন মার্করামকে আউট করে দেন তিনি। সুপার ওভারে মাত্র ১ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে লখনউ। এরপর ২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে প্রথম বলেই ৪ মেরে ম্যাচ জিতিয়ে ম্যাচের নায়ক হয়ে উঠলেন সেই রিঙ্কু সিং। আর এই জয়ের সুবাদে নাইটরা ৮ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে উঠে আসল ৮ নম্বরে।
আইপিএলে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের দৌড়ে কারা ? নজর কাড়ছেন একাধিক তারকারা!
