ময়দান আপডেট: এবারের আইপিএলের শুরু থেকেই একের পর এক ম্যাচে হেরে সমর্থকদের চরম সমালোচনার মুখে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স দল। তবে ক্রমশ সাফল্যে প্রত্যাবর্তন করছে কেকেআর। এবার জয়ের ধারা অব্যাহত নাইট রাইডার্সের। পর-পর তিন ম্যাচেই জয় ছিনিয়ে নিল তারা। রবিবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ঘরের মাঠে ১০ বল বাকি থাকতে ৭ উইকেটে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে জয় লাভ করল কেকেআর। এদিন প্রথমে ব্যাট করতে নামে হায়দরাবাদ। তবে এদিন বরুন চক্রবর্তী, সুনীল নারিন, কার্তিক ত্যাগিদের বোলিংয়ের সামনে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে সানরাইজার্স। যদিও হায়দরাবাদের হয়ে এদিন দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেন ট্রাভিস হেড। পাশাপাশি তাঁকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক ইশান কিশান। ট্রাভিস হেড ২৮ বলে ৬১ রানের বিধ্বংসী ব্যাটিং উপহার দেন। তাঁর ইনিংসে ছিল ৯ টা চার ও ৩ টি ছয়। ইশান কিশান করেন ২৯ বলে ৪২ রান। তিনি ৪ টি চার ও ২ টি ছয় হাঁকান। তবে দলের অন্যান্য ব্যাটাররা এদিন সেভাবে উইকেট ধরে রাখতে ব্যর্থ হন। যার ফলে ১৯ ওভারে ১৬৫ রানেই অলআউট হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। এদিন নাইটদের হয়ে ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন বরুন চক্রবর্তী, ৪ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট নেন সুনীল নারিন। ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ টি উইকেট তুলে নেন কার্তিক ত্যাগি।

আর জবাবে ব্যাট করতে নেমে কেকেআরের অধিনায়ক অজিঙ্কা রাহানে ও ফিন অ্যালেন একটা ভালো লড়াই শুরু করেন। যদিও ফিন অ্যালেন আউট হয়ে যান ১৩ বলে ২৯ রানে। তবে এরপর রঘুবংশিকে সঙ্গে নিয়ে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন রাহানে। ৪৭ বলে ৫৯ রান করেন অংকৃশ রঘুবংশি। তিনি ৫ টি চার ও ২ টি ছয় মারেন। রাহানে করেন ৩৬ বলে ৪৩ রান। ৪ টি চার ও একটি ছয় মারেন তিনি। আর ম্যাচের লাস্ট ফিনিশিং করেন রিঙ্কু সিং। তিনি অপরাজিত থাকেন ১১ বলে ২২ রানে। ২ টি চার ও একটি ছয় মারেন তিনি।

১৮ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে যায় কেকেআর। এদিন ম্যাচের সেরা হন দলের বরুন চক্রবর্তী। আর জয়ের হ্যাটট্রিক করে ৯ ম্যাচে ৩ ম্যাচ জিতে ৭ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে উঠে এল কলকাতা নাইট রাইডার্স।
চেন্নাইয়ের কাছে চলতি মরসুমে দুইবার হার, লখনউ ম্যাচের আগে চাপে হার্দিকরা
