Thursday, July 16, 2026
Homeফুটবলবিশ্ব ফুটবলের মহাযুদ্ধ৩-২ গোলে জয়ী আর্জেন্টিনা, তবে মন জয় করল কেভ ভার্দে! প্রি-কোয়ার্টারে মেসিদের...

৩-২ গোলে জয়ী আর্জেন্টিনা, তবে মন জয় করল কেভ ভার্দে! প্রি-কোয়ার্টারে মেসিদের প্রতিপক্ষ এজিপ্ট

শনিবার সকালে বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর শেষ ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারিয়ে জয়ী কলম্বিয়া। তারা পরের রাউন্ডে খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। 

ময়দান আপডেট: বিশ্বকাপের রাউন্ড 32 তে হাইভোল্টেজ থ্রিলার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া ৫ লক্ষ জনসংখ্যার দেশ কেভ ভার্দের ম্যাচে। ৯০ মিনিট অতিক্রান্ত হয়ে অতিরিক্ত সময়ের শেষ মিনিট পর্যন্ত টানটান লড়াই। শেষ পর্যন্ত ৩-২ গোলে আর্জেন্টিনা ম্যাচ জিতলেও, সমর্থকদের মন জিতল ছোট দ্বীপ রাষ্ট্র থেকে আসা কেভ ভার্দের নবাগত ফুটবলাররা। এককথায় বলা যেতেই পারে অবিশ্বাস্য লড়াই করে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হারলেও, রূপকথার গল্পের মতো নয়া ইতিহাস রচনা করল কেভ ভার্দে। কেভ ভার্দের কিছু হারানোর ছিল না। কিন্তু পাওয়ার ছিল অনেক কিছুই। তাই নিজেদের সেরাটা উজাড় করে দিল তারা। আর প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই একের পর এক ম্যাচে দাপট দেখিয়ে, আগামী দিনে বিশ্ব ফুটবলের তারা যে নয়া শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে সেই বার্তা পৌঁছে দিল গোটা বিশ্বের কাছে। এদিন জিতে রাউন্ড অফ 16 এ আর্জেন্টিনা খেলবে এজিপ্টের বিরুদ্ধে।

তবে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিরুদ্ধেও বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইটা আর্জেন্টিনার জন্য সহজ ছিল না, তা বলা যেতেই পারে। একটা সময় মনে হচ্ছিল বিশ্বকাপের মঞ্চে বড়সড় কোনও অঘটন না ঘটিয়ে দেয় কেভ ভার্দে। যদিও শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেললেন সারা বিশ্বের মেসির সমর্থকরা। আর বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর ম্যাচেও গোল করলেন লিওনেল মেসি। তার এই গোলের ফলে তিনি এখনও পর্যন্ত এইবারের বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার শীর্ষে। এমবাপ্পের রয়েছে ৬ টি গোল, আর মেসির হয়ে গেল সাতটি। আর এইদিন ম্যাচের প্রথমার্ধেই ২৯ মিনিটে গোল করেন লিওনেল মেসি। এই গোলটা খাওয়ার পর কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে নিজেদের ডিফেন্স সামলাতে থাকে কেভ ভার্দে। কিন্তু তারই মধ্যে সুযোগ বুঝে গোল শোধ করে সমতায় ফেরে তারা। ৬০ মিনিটে কেভ ভার্দেকে সমতায় ফেরান কেপ ভার্দের ডুয়ার্তে। এরপর আর্জেন্টিনা চেষ্টা করেও আর কোনো গোল করতে পারেনি। ফলে ৯০ মিনিট অতিক্রান্ত হয়ে খেলা গড়ায় ৩০ মিনিটের অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শুরুতে লিসান্দ্রো মার্টিনেজের গোলে ফের এগিয়ে যায় আর্জেন্টিনা। আর এরপর  ১০৩ মিনিটে ফের কেভ ভার্দেকে সমতায় ফেরান কাব্রাল। অবশেষে ১১১ মিনিটে ডিনের আত্মঘাতী গোলে বিদায় নিতে হল কেপ ভার্দেকে। তবে ম্যাচ হেরে যাওয়ার পর তারা কান্নায় ভেঙে পড়লেও, তাদের দুর্দান্ত সাফল্যকে কুর্নিশ জানিয়েছে লিওনেল মেসি সহ আর্জেন্টিনা দলের ফুটবলাররা। কারণ আর্জেন্টিনার মতো বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এদিন অসাধারণ ফুটবল প্রদর্শন করে নজর কেড়েছে তারা। আক্রমণ থেকে ডিফেন্স কিংবা মাঝমাঠ সবকিছুতেই মেসিদের সঙ্গে সমানে পাল্লা দিয়েছে কেভ ভার্দে। আর বিশেষ ভাবে প্রশংসার উপযুক্ত ৪০ বছর বয়সি কেভ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। গোটা বিশ্বকাপের সমস্ত ম্যাচেই তিনি দুর্দান্ত সফল দেখিয়েছেন। আর প্রশ্ন ছিল তিনি কি মেসিদের থামাতে পারবেন? আর দেখা গেল প্রথমার্ধে মেসির গোল বাঁচাতে না পারলেও, এরপর গোটা দ্বিতীয়ার্ধ জুড়ে একের পর এক আক্রমণ তিনি যেভাবে ঝাঁপিয়ে পড়ে বাঁচালেন তা বিশ্ব ফুটবলের উঠতি প্রতিভাবান গোলরক্ষকদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে কেভ ভার্দের ভোজিনহা। এই বিশ্বকাপে তারা রাউন্ড সিক্সটিনে জায়গা করতে না পারলেও, ফুটবল বিশেষজ্ঞদের মতে আফ্রিকার এই দেশ ভবিষ্যতে বিশ্বকাপে সেমিফাইনাল কিংবা ফাইনাল খেললেও অবাক হওয়ার কিছু থাকবে না।

অন্যদিকে বিশ্বকাপের রাউন্ড 32 ম্যাচে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে জয়ী এজিপ্ট। খেলার মূল পর্বের ফলাফল ছিল ১-১। পরের রাউন্ডে তারা খেলবে আর্জেন্টিনার বিরুদ্ধে। অন্যদিকে শনিবার সকালে বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর শেষ ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারিয়ে জয়ী কলম্বিয়া। তারা পরের রাউন্ডে খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular