Thursday, July 16, 2026
Homeফুটবলবিশ্ব ফুটবলের মহাযুদ্ধএমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, তবে মন ভরাতে পারল না...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, তবে মন ভরাতে পারল না ফ্রান্সের সমর্থকদের

ময়দান আপডেট: বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচ শুরু হওয়ার আগে পর্যন্ত একটা কথা আলোচনা হচ্ছিল, এখনও পর্যন্ত এইবারের বিশ্বকাপে সবকটি ম্যাচে সাফল্যের সঙ্গে ফুটবল উপহার দিয়েছে কেবলমাত্র একটি দেশ, তারা হল ফ্রান্স। তার কারণ এর আগে পর্যন্ত দেখা গিয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল কিংবা জার্মানি সকলেই কোন না কোন ম্যাচে খারাপ ফুটবল প্রদর্শন করেছে। কিন্তু ফ্রান্স তুলনামূলকভাবে সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছিল। তবে শনিবার রাতে প্যারাগুয়ের বিরুদ্ধে এমবাপ্পের গোলে ফ্রান্স ম্যাচ জিতলেও, সেই সাফল্য ধরে রাখতে পারল না ফরাসিরা। প্যারাগুয়ের ডিফেন্স ভাঙতে রীতিমত হিমশিম খেতে হল ফ্রান্সকে। ৭০ মিনিট পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি এই বিশ্বকাপে একের পর এক প্রতিপক্ষকে গুঁড়িয়ে এগিয়ে চলা ফ্রান্স। ফলে ফ্রান্সের ফুটবল মন ভরল না দেখে সমর্থকদের। অন্যদিকে প্যারাগুয়ে ভালো ফুটবল খেলেও, আটকে গেল শেষ পর্যন্ত এমবাপ্পের পেনাল্টি থেকে করা একটি গোলে। আর এই গোলের ফলে চলতি বিশ্বকাপে আবারও মেসিকে ছুঁয়ে সাতটি গোল করে ফেললেন এমবাপ্পে। 

এদিন পেনাল্টি থেকে করা কিলিয়ান এমবাপের একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল ফ্রান্স। সেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো। এদিন ৭০ মিনিটের মাথায় একক দক্ষতায় বল নিয়ে বক্সে ঢোকেন ডুয়ে। প্যারাগুয়ের তিন ডিফেন্ডার তাঁকে আটকাতে গিয়ে ফাউল করে বসেন। প্রথমে রেফারি পেনাল্টি না দিলেও, পরে ভার রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলান। স্পট থেকে গিলকে পরাস্ত করেন এমবাপে। এক গোলে এগিয়ে যায় ফ্রান্স। এরপর চেষ্টা করেও আর গোল শোধ করতে পারেনি প্যারাগুয়ে। তবে এদিন ফ্রান্স ম্যাচ জিতলেও, গোটা ম্যাচ জুড়ে ফ্রান্স যেরকম ফুটবল খেলেছে, এই রকম ফুটবল প্রদর্শন করলে কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে তাদের যথেষ্ট চাপে পড়তে হতে পারে তা স্পষ্ট।

প্রথমার্ধে আধিপত্য কানাডার,দ্বিতীয়ার্ধে ওউনাহির জোড়া গোলে ৩-০ ব্যবধানে জিতে কোয়ার্টারে মরক্কো

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular