Tuesday, September 1, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবল'ফকল্যান্ড' ব্যানার বিতর্কে কোণঠাসা আর্জেন্টিনা: ২০৩০ বিশ্বকাপে নির্বাসনের মুখে একাধিক ফুটবলার, নিরাপত্তা...

‘ফকল্যান্ড’ ব্যানার বিতর্কে কোণঠাসা আর্জেন্টিনা: ২০৩০ বিশ্বকাপে নির্বাসনের মুখে একাধিক ফুটবলার, নিরাপত্তা বাড়ালেন ইংল্যান্ডে খেলা তারকারা

বিতর্কিত রাজনৈতিক ব্যানার দেখিয়ে নির্বাসনের মুখে আর্জেন্টিনা এবং ও আর্জেন্টিনার প্লেয়াররা আজীবন নির্বাসিত হতে পারেন প্রিমিয়ার লিগ থেকে।

প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি 

ময়দান আপডেট, ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে জয়ের পর ‘ফকল্যান্ড আমাদের’ (লাস মালভিনাস সন আর্জেন্টিনাস) লেখা একটি বিতর্কিত ব্যানার প্রকাশ্যে এনে নতুন করে বড়সড় কূটনৈতিক ও ক্রীড়া বিতর্কে জড়িয়েছেন আর্জেন্টিনার ফুটবলারেরা। ম্যাচের পর উদযাপনের সময় ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও জিয়োভান্নি লো সেলসোদের হাতে এই রাজনৈতিক বার্তা সংবলিত ব্যানারটি দেখা যাওয়ার পর ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা।

 

বিশ্ব ফুটবলের নিয়ম অনুযায়ী মাঠে রাজনৈতিক বার্তা প্রদর্শন কঠোরভাবে নিষিদ্ধ, তাই তদন্তে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচ থেকে নির্বাসিত করা হতে পারে; যেহেতু ২০৩০ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার কোনো আনুষ্ঠানিক যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ নেই, তাই এই সম্ভাব্য নির্বাসনের কোপ সরাসরি বিশ্বকাপের শুরুর দিকের ম্যাচগুলোর ওপর পড়তে পারে।

অন্যদিকে, ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপপুঞ্জ বর্তমানে ব্রিটেনের নিয়ন্ত্রণে থাকায় এই ঘটনায় চরম ক্ষুব্ধ ইংরেজ সমর্থকেরা, যার রেশ গিয়ে পড়েছে ক্লাব ফুটবলেও। ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টিনার দুই তারকা—ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজ এবং লিভারপুলের আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ইংরেজ সমর্থকদের ক্ষোভ ও সম্ভাব্য হামলার আশঙ্কায় ইংল্যান্ডে নিজেদের ব্যক্তিগত বাসভবনের চারপাশে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করতে বাধ্য হয়েছেন। উল্লেখ্য, এটিই প্রথম নয়। এর আগে ২০১৪ সালে স্লোভেনিয়ার বিরুদ্ধে একটি ম্যাচের পূর্বেও একই ধরনের ব্যানার উঁচিয়ে ধরে আইনি জটিলতায় পড়েছিল আর্জেন্টিনা, সেবার পুরো দলকে প্রায় ২০ লক্ষ টাকা জরিমানা করে সতর্ক করেছিল ফিফা, তবে এবার ফুটবলারদের সরাসরি ব্যক্তিগত নির্বাসনের আশঙ্কা তৈরি হওয়ায় চরম উদ্বেগে রয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular