Tuesday, September 1, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলফিফার শেয়ার বিক্রির প্রস্তাবে উয়েফার বয়কটের হুমকি: ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ...

ফিফার শেয়ার বিক্রির প্রস্তাবে উয়েফার বয়কটের হুমকি: ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ ঘিরে সরগরম বিশ্ব ফুটবল

ফ্রান্স-স্পেন সহ ইউরোপের ৫৫টি দেশ ফিফার সমস্ত টুর্নামেন্ট বয়কট করেছে।

প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি

ময়দান আপডেট : বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার আয়োজিত প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্ব বেসরকারি সংস্থার কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলো ইউরোপের ফুটবল সংস্থা উয়েফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের অধীনে বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের ২১ শতাংশ মালিকানা বিক্রি করে ৪০ হাজার কোটি টাকা তহবিলে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল, যা সর্বসম্মত ও দ্ব্যর্থহীনভাবে খারিজ করে দিয়েছে উয়েফার সদস্য দেশগুলো।

এক জরুরি অনলাইন বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পর উয়েফা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছে যে, এই ধরনের ব্যক্তিমালিকানাধীন বিনিয়োগের প্রক্রিয়া বন্ধ না করা পর্যন্ত এবং ভবিষ্যতে এমন পদক্ষেপ না নেওয়ার লিখিত আশ্বাস না মিললে তারা আগামী নারী বিশ্বকাপ ও ২০৩০ পুরুষদের বিশ্বকাপসহ ফিফার যাবতীয় প্রতিযোগিতা বয়কট করবে।

কেবল ইউরোপই নয়, উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ৪১টি দেশ নিয়ে গঠিত কনকাকাফ (CONCACAF)-ও ফিফার এই প্রশাসনিক ও আর্থিক কাঠামোর পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলে তীব্র নিন্দা জ্ঞাপন করেছে, যার ফলে ইনফান্তিনোর উচ্চাকাঙ্ক্ষী এই প্রকল্প বাস্তবায়নের মুখে এখন মস্ত বড়ো অনিশ্চয়তার মেঘ ঘনিয়ে এসেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular