প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : ডুরান্ড কাপের ফাইনালে ট্রফি হাতছাড়া হওয়ার যন্ত্রণা চেপে রেখে, ঘুরে দাঁড়ানোর প্রস্তুতিতে বড়ো চমক দিলো মোহনবাগান। মাঠের একটি হার দিয়ে ঐতিহ্যবাহী এই ক্লাবের সামর্থ্য পরিমাপ করা যায় না। মরশুমের বাকি লড়াইয়ে আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে, চেন্নাইয়িন এফসির মুখের গ্রাস কেড়ে নিয়ে ৩১ বছর বয়সী স্কটিশ স্ট্রাইকার লি আরউইনকে ভিড়িয়েছে তারা।
অফিশিয়াল পেপারওয়ার্কের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই আনুষ্ঠানিকভাবে ক্লাবে যোগ দেবেন। তিনি আগে মাদারওয়েল, লিডস ইউনাইটেড, বিউরি, ওল্ডহ্যাম অ্যাথলেটিক, কিলমারনক, রস কাউন্টি, এসপিএএল, জেকে ফিন হর্স এবং ফিনল্যান্ডের ক্লাবে খেলেছেন তিনি। অতীতে ইউরোপীয় ফুটবলে তার গোল করার পারদর্শিতা এবং মাঠের অভিজ্ঞতা, মোহনবাগানের আক্রমণ ও মাঝমাঠের ধার বহুগুণ বাড়িয়ে তুলবে।
প্রতিটি ধাক্কার পর আরও শক্ত হাতে ঘুরে দাঁড়ানোর যে ঐতিহ্য কলকাতার এই প্রধানের রয়েছে, লি আরউইনের সংযোজন সেই রাজত্ব পুনরুদ্ধারের লড়াইয়ে প্রতিপক্ষের জন্য এক স্পষ্ট বার্তা।
