Sunday, October 18, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলময়দান আপডেট লিগের সেরা উদীয়মান ফুটবলারের সংবর্ধনা, সেরা কোচ রঞ্জন চৌধুরী

ময়দান আপডেট লিগের সেরা উদীয়মান ফুটবলারের সংবর্ধনা, সেরা কোচ রঞ্জন চৌধুরী

ময়দান আপডেটের পক্ষ থেকে লিগের সেরা কোচ হিসাবে সম্মানিত করা হল ভবানীপুর দলের কোচ রঞ্জন চৌধুরীকে।

সৌরভ রায়, ময়দান আপডেট 

ময়দান আপডেট: প্রত্যেক বছর কলকাতা ফুটবল লিগ আসে, কলকাতা ফুটবল লিগ যায়। আর প্রত্যেক বছর এই কলকাতা লিগ থেকে উঠে আসে বাংলার বিভিন্ন জেলা থেকে বহু প্রতিভাবান তরুণ ফুটবলাররা। যাদের অনেকেরই জীবনে রয়েছে বহু লড়াই, বহু সংগ্রাম,বহু অজানা গল্প। আর এই বছর কলকাতা লিগে ময়দান আপডেট প্রয়াস করেছে নামি সিনিয়র প্লেয়ারদের নয় কিংবা মোহনবাগান, ইস্টবেঙ্গল,মহামেডানের মতো তিন প্রধানের তারকা ফুটবলারদেরও নয়! বরং কলকাতা ময়দানের বিভিন্ন ছোট, কম বাজেটের ক্লাবের কিছু উদীয়মান তরুণ প্রতিভাবান ফুটবলারদের সাক্ষাৎকার নিয়ে, তাদের জীবনের গল্প দর্শকদের সামনে তুলে ধরার। আর কলকাতা লিগের সেই সমস্ত উদীয়মান ফুটবলারদের মধ্যে থেকে পাঁচজন নজরকারা তরুণ ফুটবলারকে বিশেষভাবে সংবর্ধনা জ্ঞাপন করা হল ময়দান আপডেট পরিবারের পক্ষ থেকে।Maidan Update কলকাতা লিগের সেরার সেরা উদীয়মান ফুটবলারের সম্মান দেওয়া হল মুর্শিদাবাদ থেকে উঠে আসা তরুণ প্রতিভাবান ফুটবলার অর্ঘ্য সরকারকে। যে এই বছর লিগে কালীঘাট মিলন সংঘ দলের হয়ে ৬ টি গোল করেছে। তার অসাধারণ ফুটবল মুগ্ধ করেছে সমর্থক থেকে ফুটবল কর্তাদের। তাই সুপার সিক্সে ইস্টবেঙ্গল ক্লাব তাঁকে বেছে নেয় নিজেদের দলে।

তাই অর্ঘ্যকে বিশেষ সম্মান জানাল ময়দান আপডেট। ময়দান আপডেটের সেরা উদীয়মান ফুটবলার হিসাবে স্বীকৃতি দেওয়া হল ক্যালকাটা পুলিশ দলের হয়ে ৫ টি গোল করা গোবরডাঙার ছেলে সুরজিৎ দত্তকে। একসময় ইস্টবেঙ্গলের লাল হলুদ জার্সিতে ডেভেলপমেন্ট লিগেও দেখা গেছে সুরজিৎকে। এবার লিগেও দর্শকদের মন জয় করেছে এই তরুণ ফুটবলার।

লিগের সেরা উদীয়মান ফুটবলার হিসাবে ময়দান আপডেট বেছে নিয়েছে আরও একজনকে। এই বছর পিয়ারলেস দলের হয়ে একের পর এক ম্যাচে অসাধারণ সাফল্য দেখানো এবং পাঁচটি গোল করা অর্পণ শেঠ। ময়দানে যদিও সকলের কাছে পরিচিত রাজা নামেই।

পাশাপাশি ময়দান আপডেটের পক্ষ থেকে দুইজন লিগের সেরা উদীয়মান গোলরক্ষককে বেছে নেওয়া হয়েছে। যারা একের পর এক ম্যাচে সাফল্য দেখিয়েছে। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের হয়ে ৭ ম্যাচে সেরা গোলকিপারের পুরস্কার এবং একটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পাওয়া রনি দাসকে দেওয়া হল বিশেষ সম্মান।

পাশাপাশি ক্যালকাটা পুলিশ দলের গোলরক্ষক অমল হাপার এইবার লিগে ৬ ম্যাচে সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছে। তাই ময়দান আপডেটের লিগের সেরা উদীয়মান গোলকিপার সম্মান দেওয়া হল অমলকে। 

ময়দান আপডেটের পক্ষ থেকে লিগের সেরা কোচ হিসাবে সম্মানিত করা হল ভবানীপুর দলের কোচ রঞ্জন চৌধুরীকে। প্রাক্তন ফুটবলার কৌশিক চ্যাটার্জীর মা শিবানী চ্যাটার্জীর নামে এই পুরস্কার তুলে দেওয়া হয় রঞ্জন চৌধুরীকে। এদিন এই বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন কিংবদন্তি তারকা ফুটবলার গৌতম সরকার, ওয়েস্ট বেঙ্গল লিগালসেল মেনস ফোরামের সেক্রেটারি তথা ফুটবল প্রেমী নন্দিনী ভট্টাচার্য, প্রাক্তন ফুটবলার কৌশিক চ্যাটার্জী সহ আমাদের ময়দান আপডেট চ্যানেলের মেন্টর তথা প্রাক্তন তারকা ফুটবলার সুমিত মুখার্জী। অতিথিদের হাত দিয়ে এই পুরস্কার তুলে দেওয়া হয়। আর এই সমস্ত উদীয়মান ফুটবলারদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং তাদের খেলার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন প্রাক্তন ফুটবলারা।

কারা পেলেন পুরস্কার–

লিগের সেরা কোচ- রঞ্জন চৌধুরী, ভবানীপুর

ময়দান আপডেট লিগের সেরার সেরা উদীয়মান ফুটবলার 

১) লিগের সেরা উদীয়মান ফুটবলার- অর্ঘ্য সরকার (কালীঘাট এমএস- গ্রুপ পর্ব ৬ টি গোল)ইস্টবেঙ্গল (সুপার সিক্স)

২) লিগের সেরা উদীয়মান ফুটবলার- সুরজিৎ দত্ত (ক্যালকাটা পুলিশ ৫ টি গোল)

৩) লিগের সেরা উদীয়মান ফুটবলার- অর্পণ শেঠ (রাজা) পিয়ারলেস ৫ টি গোল 

৪) লিগের সেরা উদীয়মান গোলকিপার- অমল হাপার । ক্যালকাটা পুলিশ, ৬ ম্যাচে সেরা গোলকিপারের পুরস্কার। ভবানীপুর (সুপার সিক্স)

৫) লিগের সেরা উদীয়মান গোলকিপার- রনি দাস।কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, ৭ ম্যাচে সেরা গোলকিপারের পুরস্কার এবং একটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular