Saturday, October 17, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলঅন্যান্য খেলায় ভালো হলেও ভারতে ফুটবল সংস্কৃতি নেই! আসার আগেই ভারতকে কটাক্ষ...

অন্যান্য খেলায় ভালো হলেও ভারতে ফুটবল সংস্কৃতি নেই! আসার আগেই ভারতকে কটাক্ষ কার্লো আনচেলত্তির

ব্রাজিল ম্যাচে টিকিটের চাহিদা নিয়ে প্রশ্ন করায় কি বললেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। অপরদিকে, ভারতীয় ফুটবল নিয়ে কি বললেন কার্লো আনচেলত্তি।

প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি

ময়দান আপডেট : আদ ২৫ সেপ্টেম্বর ব্যাঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে পানামার মুখোমুখি হবে ভারত। এই প্রথমবার পানামার বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। ঠিক তারপরেই কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ৩ অক্টোবর ব্রাজিল এবং ৬ অক্টোবর উরুগুয়ের মুখোমুখি হবে ভারত। অন্যদিকে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে জাতীয় দলের এই লড়াই ভারতীয় ফুটবলের ইতিহাসে এক পরম অবিস্মরণীয় মুহূর্ত হতে চলেছে। মাঠের এই ঐতিহাসিক লড়াইয়ের পাশাপাশি গ্যালারির টিকিটের চাহিদা নিয়ে মৃদু কানাঘুষো শোনা গেলেও, তা উড়িয়ে দিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে টিকিটের উন্মাদনা নেই বলে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভুল। এই ব্রাজিল ম্যাচ হওয়ার আগে ভারতীয় ফুটবল নিয়ে এক অত্যন্ত সোজাসাপ্টা ও কড়া মূল্যায়ন পেশ করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলোত্তি।এই ইতালিয়ান কোচ এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় জানান যে, ভারতীয় ক্রীড়াঙ্গনে ফুটবল সংস্কৃতির চরম অভাব রয়েছে এবং সঠিক তৃণমূল স্তরের পরিকাঠামো না থাকায় প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের উঠে আসার কোনো মজবুত ভিত্তি গড়ে ওঠেনি। যদিও বিশ্বমানের পরাশক্তিদের বিরুদ্ধে লড়াই করার অভ্যাস ভারতের নেই, তবুও এই প্রথম ভারতীয় ফুটবলের রূপ কাছ থেকে দেখার এবং এক নতুন সংস্কৃতিকে জানার বিষয়টিকে ব্রাজিলের মতো বিশ্বসেরা দলের জন্য চমৎকার অভিজ্ঞতা হিসেবেই দেখছেন তিনি। প্রথমবার কলকাতায় আসার রোমাঞ্চের পাশাপাশি আনচেলোত্তি সাফ জানিয়ে দিয়েছেন যে ভিনিসিয়াস জুনিয়র বা রাফিনহাদের মতো বিশ্বকাঁপানো তারকাদের নিয়ে গড়া ব্রাজিল দলের কাছে কোনো খেলাই ‘প্রীতি ম্যাচ’ নয়, বরং পূর্ণ পেশাদারিত্ব নিয়েই তারা মাঠে নামবে। 

ভারতে যে ফুটবলের উপযুক্ত পরিকাঠামো নেই তা ব্রাজিল কোচ যে স্পষ্ট জানেন তার এই কথা থেকেই বোঝা যাচ্ছে। তার কারণ ভারতের মতো দেশে যেখানে উপযুক্ত স্পন্সরের অভাবে জামশেদপুর এফসির মতো দল বন্ধ করে দিতে বাধ্য হয়, আইএসএল আয়োজনের জন্য স্পন্সসর পাওয়া যায় না, দেশের ইয়ুথ ফুটবলের পরিকাঠামো গড়ে তোলার মতো টাকা নেই সেখানে কয়েকশো কোটি টাকা খরচ করে ব্রাজিল, উরুগুয়ে, পানামার মতো দলকে খেলতে নিয়ে এসে টাকার নয়ছয় করা হয়। দেশের ফুটবলের মান ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে! অথচ সেই বিষয়ে কোনও সঠিক উদ্যোগ নেই কেন্দ্রীয় সরকার ও ফেডারেশনের। ফলে বাইচুং ভুটিয়া যে মন্তব্য করেছিলেন গরিবের বিয়েতে শাহরুখ খানকে নাচতে নিয়ে আসার মতো, ব্রাজিলকে ভারতে নিয়ে আসা! তা একদম যথার্থ প্রমাণ করে দিয়েছে দেশের সরকারের চূড়ান্ত বিতর্কিত সিদ্ধান্ত!  

কান্তিরাভায় ৯৪ ধাপ এগিয়ে থাকা বিশ্বকাপের দল পানামার মুখোমুখি ভারত

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular