Saturday, October 17, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলপর্তুগাল শিবির ছাড়লেন রোনাল্ডো, আন্তর্জাতিক ফুটবল থেকে কি তবে বিদায়?

পর্তুগাল শিবির ছাড়লেন রোনাল্ডো, আন্তর্জাতিক ফুটবল থেকে কি তবে বিদায়?

কোচ হোর্হে জেসুসের সাথে বনিবনা না হওয়ায় নরওয়ে ম্যাচের পর হঠাৎ করেই দলীয় শিবির ত্যাগ করলেন ৪১ বছর বয়সী পর্তুগিজ অধিনায়ক।

প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি 

ময়দান আপডেট : ফুটবল বিশ্বকে চমকে দিয়ে পর্তুগালের কোচ হোর্হে জেসুসের সঙ্গে তীব্র মতপার্থক্যের জেরে হঠাৎই করেই উয়েফা নেশনস লিগের দলীয় শিবির ত্যাগ করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। নরওয়ের বিরুদ্ধে ম্যাচে একটানা পুরো সময়টা ডাগআউটে বসে কাটাতে হওয়ায়, পরবর্তীতে কোচের সঙ্গে কৌশলগত বনিবনা না হওয়ায় অভিমানের সুরেই তিনি এই আকস্মিক পদক্ষেপ গ্রহণ করেন। যদিও ৪১ বছর বয়সী এই পর্তুগিজ অধিনায়ক সরাসরি নিজের মুখে আনুষ্ঠানিক ভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেননি, তবুও ডেনমার্ক ম্যাচের ঠিক আগে তাঁর এই হঠাৎ ক্যাম্প ছাড়ার ঘটনাটি ইউরোপিয়ান ও বিশ্ব ফুটবলের অন্দরে তাঁর বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের এক নিঃশব্দ ও নাটকীয় সমাপ্তির ইঙ্গিত হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগালের জার্সিতে ২৩৪টি ম্যাচ খেলে ১৪৬টি গোল করেছেন। ২০১৬ সালের ইউরো সহ একাধিক শিরোপা দেশকে উপহার দেওয়া এই কিংবদন্তি ফুটবলার জানিয়েছেন যে, ঠিক কী কারণে তাঁকে এমন অপ্রত্যাশিতভাবে শিবির ছাড়তে হলো, তার আসল সত্য বিবরণ তিনি উপযুক্ত সময়ে নিজেই দেশের সমস্ত ফুটবলপ্রেমী মানুষকে জানাবেন।

শিল্ডের ফাইনালে ডার্বি করাতে মরিয়া আইএফএ! জয়ের লক্ষ্যে দুই প্রধানই

পর্তুগালের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সিনিয়র আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০০৩ সালের ২০শে আগস্ট কাজাখস্তানের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে। যেখানে মাত্র ১৮ বছর বয়সে বদলি হিসেবে মাঠে নেমে নিজের গতি, ড্রিবলিং ও আত্মবিশ্বাসী পারফরম্যান্স দিয়ে তিনি সেদিনই ফুটবল বিশ্বের নজর কেড়ে নিয়েছিলেন।পরবর্তীতে নিজেকে বিশ্ব ফুটবলের এক অবিসংবাদিত কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এদিকে সময়ের সাথে সাথে আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় এক বিশাল পালাবদল আসছে, যার ফলে সাম্প্রতিক আন্তর্জাতিক সূচি ও টুর্নামেন্টগুলোকে কেন্দ্র করে আধুনিক ফুটবলের মহাতারকাদের অবসর ও কেরিয়ারের শেষ প্রান্ত নিয়ে আলোচনা বিশ্বজুড়ে তুঙ্গে উঠেছে। রোনাল্ডোর পাশাপাশি বিশ্ব ফুটবলের আরেক জাদুকর লিওনেল মেসি এবং ব্রাজিলের মহাতারকা নেইমার জুনিয়রের আন্তর্জাতিক কেরিয়ার ও সোনালী অধ্যায় থেকে বিদায়ের প্রসঙ্গটিও ফুটবলপ্রেমীদের গভীরভাবে আবেগাক্রান্ত করে তুলেছে।

ব্রাজিলের আগেই কলকাতায় ডিয়াগো ফোরলানের উরুগুয়ে দল

দীর্ঘ সময় ধরে সবুজ গালিচাকে মাতিয়ে রাখা এই ফুটবল মহারথিরা একে একে তাদের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্তিম লগ্নে পৌঁছে যাওয়ায় গোটা ফুটবল বিশ্বে এক অপরিসীম ও অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। সতীর্থদের প্রতি শুভকামনা জানিয়ে রোনাল্ডোর এই ক্যাম্প ত্যাগ এবং সমসাময়িক অন্য কিংবদন্তিদের বিদায়বেলার গুঞ্জন লাল জার্সিসহ বিশ্ব ফুটবলের এক বর্ণাঢ্য অধ্যায়ের আকস্মিক ইতি টানার কথাই স্মরণ করিয়ে দিচ্ছে, যা বিশ্বজুড়ে থাকা কোটি কোটি ভক্তদের হৃদয়ে গভীর শূন্যতা ও তীব্র জল্পনার জন্ম দিয়েছে। এই কোচের সাথে একসময় আল হিলালে ব্রাজিলিয়ান মহাতারকা নেইমারের সাথেও সমস্যা হয়েছিলো, ফলে নেইমার ক্লাব ছেড়ে ছিলেন। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে সমস্যা প্লেয়ারদের মধ্যে নাকি কোচের মধ্যে? 

কলকাতায় ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচে গুডউইল অ্যাম্বাসেডর বিজয়ন ও ব্যারেটো

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular