Saturday, October 17, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলএকদশক পর বাংলার মাটিতে রাশিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্লু টাইগ্রেসরা

একদশক পর বাংলার মাটিতে রাশিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্লু টাইগ্রেসরা

ক্রিস্পিন ছেত্রী বেশ কিছু প্রথম সারির মহিলা ফুটবলারকে বিশ্রাম দিয়ে জুনিয়র এবং সিনিয়র প্লেয়ারদের নিয়ে দল গঠন করেছেন রাশিয়াকে চ্যালেঞ্জ করার জন্য।

প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি 

ময়দান আপডেট : শিলিগুড়িতে ২০১৬ সালের সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ জয়ের দীর্ঘ এক দশক পর, অবশেষে পশ্চিমবঙ্গে প্রত্যাবর্তন ঘটছে ভারতীয় মহিলা ফুটবল দলের। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৮ অক্টোবর কিশোরভারতী ক্রীড়াঙ্গনে, সন্ধ্যা ০৬:০০ টায় রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নামতে চলেছে ভারতীয় মহিলা ফুটবল দল। যা কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে এক ঐতিহাসিক ও নজিরবিহীন মুহূর্ত হয়ে উঠতে চলেছে, কারণ এর আগে ব্লু টাইগ্রেসরা কখনও কলকাতার মাটিতে পা রাখেনি এবং এই নিয়ে তারা সমগ্র পশ্চিমবঙ্গে মাত্র দ্বিতীয়বারের মতো কোনো ম্যাচে অংশগ্রহণ করতে চলেছে। আগামী ৮ এবং ১১ অক্টোবর কলকাতার কিশোরভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামছে বিশ্ব ফুটবলে অন্যতম শক্তিশালী দল রাশিয়া। ফিফা মহিলা ফুটবল র‌্যাংকিংয়ের বর্তমান তালিকার দিকে তাকালে দেখা যায়, ভারত বর্তমানে ৬৯ নম্বর স্থানে অবস্থান করছে, অথচ তাদের প্রতিপক্ষ রাশিয়া আন্তর্জাতিক অঙ্গনে দারুণ আধিপত্য বজায় রেখে ২৭ নম্বর স্থানে রয়েছে, যা ভারতীয় দলের সামনে এক বিরাট চ্যালেঞ্জ এবং নিজেদের সক্ষমতা যাচাইয়ের শ্রেষ্ঠ সুযোগ এনে দিয়েছে। দুই দলের অতীত মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান অবশ্য ভারতের পক্ষে নয়। এর আগে দুইবার এই দুইদল মুখোমুখি হলে উভয় ম্যাচেই ভারতকে পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হয়েছিল, যার মধ্যে ২০২১ সালের একটি ম্যাচে রাশিয়া ৮-০ গোলের বিশাল ব্যবধানে ভারতকে পরাজিত করেছিল এবং পরবর্তীতে ২০২৫ সালে ‘পিংক লেডিস কাপ’-এ রাশিয়ার মুখোমুখি হয়ে ভারতকে ২-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছিল। সেই অতীত ব্যবধান ও হতাশা ঝেড়ে ফেলে শক্তিশালী রাশিয়ার বিরুদ্ধে নিজেদের সেরাটা নিংড়ে দিতে এবং ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে ভারতীয় দল গত ১৮ সেপ্টেম্বর থেকেই কলকাতাতে নিবিড় প্রস্তুতি ক্যাম্প শুরু করে দিয়েছে। যেখানে কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়েরা কলকাতার কন্ডিশন ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করছেন। গত জুন মাসেই গোয়ায় অনুষ্ঠিত সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের এই আসরে শিরোপা জয়ের মাধ্যমে ভারতের মেয়েরা ইতিমধ্যেই তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে, কিন্তু রাশিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের প্রধান কোচ ক্রিসপিন ছেত্রী কৌশলগত কারণে স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এনেছেন এবং দলের কিছু অভিজ্ঞ ও সিনিয়র খেলোয়াড় যেমন আভেকা সিং, প্যারি ক্যাক্সা এবং মনীষা কল্যাণকে এই সিরিজে বিশ্রাম দিয়েছেন।

নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গোলের বন্যা, ৭ গোলে জিতে শিল্ডের ফাইনালে ইস্টবেঙ্গল

সিনিয়রদের অনুপস্থিতিতে দলটিকে আরও গতিশীল ও ভবিষ্যৎমুখী করে তুলতে কোচ এক অভিনব মিশ্র স্কোয়াড গঠন করেছেন। যেখানে অভিজ্ঞতার পাশাপাশি অনূর্ধ্ব-২০ দল থেকে বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ ফুটবলারকে মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা মূলত ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য ভারতীয় দলের বেঞ্চ শক্তিকে আরও বেশি সুসংহত ও শক্তিশালী করার একটি সুদূরপ্রসারী ও প্রশংসনীয় পদক্ষেপ। এর পাশাপাশি আরও একটা ভালো খবর রয়েছে এই ম্যাচ দেখতে গেলে দর্শকদের কোন টিকিট কাটতে হবে না। 

এএফসির আগে ডার্বির দল নির্বাচন নিয়ে সতর্ক হাবাস, ট্রফি ঘরে তুলতে মরিয়া প্যানোস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular