Tuesday, April 21, 2026
Homeক্রিকেটইংল্যান্ডের বিরুদ্ধে পরিসংখ্যান থেকে শক্তির বিচারে এগিয়ে ভারত, তবে কেশব ব্যানার্জীর মতে...

ইংল্যান্ডের বিরুদ্ধে পরিসংখ্যান থেকে শক্তির বিচারে এগিয়ে ভারত, তবে কেশব ব্যানার্জীর মতে ফাইনালে ভারত বনাম প্রোটিয়ারা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়াই যতটা কঠিন মনে হচ্ছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে এতটা সমস্যা হবে না। তবে অভিষেক শর্মার ব্যাটিং ব্যর্থতা দলের সমস্যা হতে পারে। ওয়াংখেড়েতেও ভারত টস জিতলে প্রথমে ফিল্ডিং করবে।

ময়দান আপডেট: টি-২০ বিশ্বকাপের শেষ আটের মেগা কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। তবে এবার সেমিতে আরও কঠিন লড়াইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে হবে সূর্যকুমার যাদবের দলকে। ৫ তারিখ ওয়াংখেড়েতে খেলতে নামছে ভারত। এই বিশ্বকাপে এখনও পর্যন্ত ওয়াংখেড়েতে একটি ম্যাচ খেলেছে ভারত। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে খেলেছিল তারা। অবশ্য ওই ম্যাচে ধস নামে ভারতের ব্যাটিংলাইনে। শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবের ব্যাটে ভর করে জয় পায় টিম ইন্ডিয়া। এছাড়া ওয়াংখেড়েতে এখনও পর্যন্ত টি-২০ ম্যাচে দুইবার মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। একবার জিতেছে ভারত, একবার জিতেছে ইংল্যান্ড। আর এখনও পর্যন্ত টি-২০ ক্রিকেটে ২৯ বার মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। ভারত জিতেছে ১৭ বার ও ইংল্যান্ড ১২ বার। আর শেষ ৫ বারের সাক্ষাতে ভারত জিতেছে ৪ বার, একবার ইংল্যান্ড। ফলে পরিসংখ্যানগত বিচারে হ্যারি ব্রুকদের থেকে অনেকখানি এগিয়ে রয়েছে সূর্যকুমার যাদবের দল।

অন্যদিকে এইবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত ৭ টি ম্যাচের মধ্যে ভারত সাউথ আফ্রিকার কাছে শেষ আটের একটি ম্যাচে হেরেছে, বাকি ৬ ম্যাচেই জয় লাভ করেছে। অন্যদিকে ইংল্যান্ড কেবলমাত্র গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের কাছে একটি ম্যাচে হেরেছে। তারাও ৬ ম্যাচে জয় লাভ করেছে। সুপার এইটে ভারত প্রোটিয়াদের কাছে হারলেও, ইংরেজরা অপ্রতিরোধ্য থেকেছে শেষ আটে। ফলে তাদের আত্মবিশ্বাস বেড়েছে অনেকখানি। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াইটা মোটেও সহজ হবে না ভারতের জন্য। অন্যদিকে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের জয় দলের মনোবল বাড়িয়েছে। সবথেকে বড় বিষয় সঞ্জু স্যামসনের রানে ফেরা সেমিফাইনালের আগে, দলের শক্তি বৃদ্ধি করবে তা বলা যেতেই পারে। শেষ ম্যাচে ৯৭ রানের অপরাজিত দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছে স্যামসন।অন্যদিকে একের পর এক ম্যাচে অভিষেক শর্মার ব্যাটিং ব্যর্থতা কিছুটা চিন্তায় রাখছে দলকে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত জয় পাওয়ায় প্রথম একাদশে মনে হয় না খুব একটা বদলের রাস্তায় হাঁটবেন গৌতম গম্ভীর! 

এই বিষয়ে মাহেন্দ্র সিং ধোনির কেশব ব্যানার্জী জানান, তাঁর মতে সেমিফাইনালে ইংল্যান্ডের থেকে অনেক এগিয়ে থেকে নামবে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়াই যতটা কঠিন মনে হচ্ছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে এতটা সমস্যা হবে না। তবে অভিষেক শর্মার ব্যাটিং ব্যর্থতা দলের সমস্যা হতে পারে। ওয়াংখেড়েতেও ভারত টস জিতলে প্রথমে ফিল্ডিং করবে। কারণ পরের দিকে ডিউ ফ্যাক্টর হতে পারে। ভারতীয় দল অপরিবর্তিতই সম্ভবত রাখা হবে। আর কেশব ব্যানার্জীর মতে ফাইনালে খেলতে পারে ভারত ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু চমক দিতে পারে কিউয়িরাও। নিউজিল্যান্ড ফাইনালে উঠলে যতটা লড়াই কঠিন হবে ভারতের জন্য, তার থেকে বেশি কঠিন হবে সাউথ আফ্রিকা ফাইনালে গেলে। কারণ টি-২০ ক্রিকেটে বর্তমানে অনেকটাই ভালো খেলছে প্রোটিয়ারা।  

প্রথম সেমিতে কলকাতায় সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড,দ্বিতীয় সেমিফাইনালে ওয়াংখেড়েতে ইংল্যান্ড বনাম ভারত

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular