Wednesday, April 15, 2026
Homeক্রিকেটআইপিএলআজ আইপিএলের বোধন, বিরাট চ্যালেঞ্জ রুখতে প্রস্তুত ইশান-অভিষেকরা

আজ আইপিএলের বোধন, বিরাট চ্যালেঞ্জ রুখতে প্রস্তুত ইশান-অভিষেকরা

এবার হায়দরাবাদের দলে ইশান-অভিষেক শর্মা ভারতীয় দলের এই যুগলবন্দি জুটির দাপট দেখার অপেক্ষায় থাকবেন সমর্থকরা।

ময়দান আপডেট: দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত মরসুমে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়নের শিরোপা জিতে নিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ফলে এবার আইপিএলে কোহলি ভক্তদের প্রত্যাশা বেড়ে গিয়েছে হাজারোগুন। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ তারাও ২০১৬ সালে একবারই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। তবে ২০২৪ ও ২০১৮ সালে আইপিএল ফাইনালে রানার্স হয়েছে অরেঞ্জ আর্মিরা। গত মরসুমে ৬-নম্বরে থেকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে হায়দরাবাদকে। আর এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচেই তাদের খেলতে হবে গতবারের চ্যাম্পিয়ন বিরাটদের ঘরের মাঠে চেন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭-টায় আইপিএলের উদ্বোধনী ম্যাচ। তবে এই দুই দলের মধ্যে শেষ ৫-ম্যাচের পরিসংখ্যানগত বিচারে এগিয়ে বিরাট-রজত পাতিদারদের দল আরসিবি। শেষ ৫ ম্যাচে ৩ বার জিতেছে আরসিবি, ২ বার হায়দরাবাদ। 

এবার আরসিবি দলের সঙ্গে যুক্ত হয়েছেন ৭ কোটি টাকায় কেনা ভারতীয় ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। প্রাক্তন নাইট ভেঙ্কটেশ আইপিএলে যথেষ্ট সফল ক্রিকেটার হিসাবেই পরিচিত। পাশাপাশি ৫ কোটি ২০ লক্ষ টাকায় এবার বিরাটদের দলে জায়গা পেয়েছেন মধ্যপ্রদেশের মাত্র ২৩ বছর বয়সি তরুণ ভারতীয় বাঁ-হাতি ফাস্ট বোলার মাঙ্গেশ যাদব। বাঁ-হাতে ব্যাট হাতেও তাঁর সাফল্য রয়েছে যথেষ্ট ভালো। ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট সাফল্য দেখিয়েছেন তিনি। আর এবার আরসিবির দলের প্রধান অস্ত্র হতে চলেছেন এবারের টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত সাফল্য দেখানো ইংল্যান্ডের ব্যাটার জেকব বেথেল। বিশ্বকাপে ৮ টি ম্যাচে তিনি করেছেন ২৮০ রান। তাঁর সর্বোচ্চ ১০৫ রানের একটি সেঞ্চুরিও রয়েছে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে। ফলে তাঁর ব্যাটিং দক্ষতা মুগ্ধ করেছে কোহলিদের।

বৃহস্পতিবার রাতেই বেঙ্গালুরু শিবিরে যোগ দিয়েছেন জশ হ্যাজেলউড। তবে শনিবার তাঁর খেলার সম্ভাবনা নেই। দলের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেছেন, “ হ্যাজেলউডকে ফিটই লাগছে। শেষবার যেমন দেখেছিলাম তার থেকে বয়স কমেছে মনে হচ্ছে। ফিটনেস ঠিক করতে কঠোর পরিশ্রম করেছে ও। আমরাও ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। ওকে সাজঘরে পেয়ে দারুণ লাগছে। তবে প্রথম ম্যাচের জন্য ও তৈরি নয়। সবে এসেছে। ওর ফিটনেস খুঁটিয়ে দেখে সিদ্ধান্ত নেব।” 

অন্যদিকে সানরাইজার্স দলের অধিনায়ক ইশান কিশান দুর্দান্ত ছন্দে রয়েছেন। সদ্য বিশ্বকাপে প্রত্যেক ম্যাচেই ঝড় তুলেছেন তিনি। ফলে এবারের আইপিএলে দলের অধিনায়ককে ঘিরে প্রচুর প্রত্যাশা অরেঞ্জ আর্মিদের। চোটের কারণে প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না প্যাট কামিন্স। ফলে অধিনায়কের দায়িত্ব সামলাবেন ইশান। পাশাপাশি  হায়দরাবাদ কোচ ড্যানিয়েল ভেট্টোরির মতে, এবার হায়দরাবাদের দলে ইশান-অভিষেক শর্মা ভারতীয় দলের এই যুগলবন্দি জুটির দাপট দেখার অপেক্ষায় থাকবেন সমর্থকরা। টি-২০ বিশ্বকাপের শুরুর দিকে অভিষেক শর্মা ছন্দে না থাকলেও, শেষের দিকে ফর্মে ফিরেছেন অভিষেক। ফলে প্রত্যাশা থাকবে এই জুটির কাছে। পাশাপাশি হায়দরাবাদ এবার ৩ কোটি টাকায় তাদের দলে নিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডসকে। তিনি ডানহাতি ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতি মিডিয়াম পেস বোলার হিসাবেও সফল। ফলে প্রত্যাশা থাকবে তাঁকে নিয়েও। এছাড়াও এই দলে রয়েছেন ব্রান্ডন কার্স, লিয়াম লিভিংস্টোন, হেনরিক ক্লাসেন, ট্রাভিস হেডদের মতো একাধিক বিদেশী তারকারা। ফলে আইপিএলের প্রথম দিনেই একটা ভালো ম্যাচ উপভোগ করার অপেক্ষায় সমর্থকরা। 

অভিষেক ডালমিয়ার আমন্ত্রণে কলকাতায় এনসিসি বেবি লিগের ফাইনালে প্রধান অতিথি বোর্ড সভাপতি মিঠুন মানহাস! চ্যাম্পিয়ন পল্লীশ্রী

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular