Wednesday, April 15, 2026
Homeক্রিকেটআইপিএল২২০ রান করেও, ওয়াংখেড়েতে রোহিত-রিকেলটনের দাপটে হার কেকেআরের

২২০ রান করেও, ওয়াংখেড়েতে রোহিত-রিকেলটনের দাপটে হার কেকেআরের

৪৩ বলে ৮১ রান করেন রায়ান রিকেলটন, ৩৮ বলে ৭৮ রান করেন রোহিত শর্মা। তাদের ওপেনিং জুটির যুগলবন্দি দুর্দান্ত ইনিংসই মুম্বইয়ের জয় নিশ্চিত করে দিয়েছিল এদিন।

ময়দান আপডেট: ২২০ রানের টার্গেট দিয়েও শেষরক্ষা হল না নাইটদের। গত মরসুমটাও ভালো যায় নি কেকেআরের। ফলে এই মরসুমে কেকেআরকে ঘিরে সমর্থকদের প্রত্যাশার পারদ অনেকখানি। তবে এদিন প্রথম ম্যাচেই মুম্বইয়ের ওয়াংখেড়েতে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের মুম্বইয়ের কাছে মুখ থুবড়ে পড়ল কেকেআর। হার দিয়েই আইপিএল অভিযান শুরু কেকেআরের। ৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে নাইট রাইডার্স তোলে ৪ উইকেটে ২২০ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪০ বলে ৬৭ রান করেন অধিনায়ক অজিঙ্কা রাহানে।

২৯ বলে ৫১ রান করেন অংকৃশ রঘুবংশি। ৩৭ রান করেন ফ্যান অ্যালেন। তবে এদিন প্রত্যাশা করা হয়েছিল নাইটরা হয়তো ২৫০ রান পার করে দেবে। কিন্তু ২২০ রানেই আটকে যায় তারা।

আন্দ্রে রাসেলের অনুপস্থিতি বেশ বুঝতে পারলেন নাইট ম্যানেজমেন্ট। মুম্বইয়ের হয়ে ৩ উইকেট নেন সার্দুল ঠাকুর। 

আর জবাবে ব্যাট করতে নেমে  ৪৩ বলে ৮১ রান করেন রায়ান রিকেলটন, ৩৮ বলে ৭৮ রান করেন রোহিত শর্মা। তাদের ওপেনিং জুটির যুগলবন্দি দুর্দান্ত ইনিংসই মুম্বইয়ের জয় নিশ্চিত করে দিয়েছিল এদিন। ১৯ ওভার ১ বলেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে যায় মুম্বই ইন্ডিয়ান্স। ৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে এগিয়ে গেল মুম্বই। ফলে আইপিএলে প্রথম ম্যাচ মুম্বই জেতে না, এই মিথটার এদিন বদল ঘটালেন হার্দিক পান্ডিয়ার দল। অন্যদিকে প্রথম ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে থেকেই শুরু করল কলকাতা নাইট রাইডার্স। 

কৃষ্ণনগরে জমজমাট দুইদিনব্যাপি আইপিএল ফ্যান পার্ক, ক্রিকেট উৎসবে জনজোয়ার

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular