Thursday, April 16, 2026
Homeক্রিকেটআইপিএলআগামিকাল প্রথম হোম ম্যাচ ইডেনে নাইটদের, প্রতিপক্ষ হায়দরাবাদ! কেকেআরের চিন্তা বোলিং বিভাগে

আগামিকাল প্রথম হোম ম্যাচ ইডেনে নাইটদের, প্রতিপক্ষ হায়দরাবাদ! কেকেআরের চিন্তা বোলিং বিভাগে

কেকেআর বনাম হায়দরাবাদ ম্যাচে দুই দলের বোলিং বিভাগেই সমস্যা রয়েছে যথেষ্ট পরিমানে। দুই দলই প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে। তবে নাইটদের হোম গ্রাউন্ডে খেলা হওয়ায়, সমর্থকদের উপস্থিতি কিছুটা হলেও বৃহস্পতিবারের ম্যাচে আত্মবিশ্বাসের বিচারে এগিয়ে রাখবে কেকেআরকে। 

ময়দান আপডেট: বৃহস্পতিবার ২ তারিখ ইডেনে ঘরের মাঠে এইবারের মরসুমে আইপিএলের প্রথম হোম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। গত মরসুমটা একদম ভালো যায়নি নাইটদের। আর এবারের আইপিএলের মরসুমের শুরুটাও ভালো গেল না নাইট বাহিনীর। নিজেদের প্রথম ম্যাচই ছিল অ্যাওয়ে। আর সেই ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়েতে হার্দিক পান্ডিয়ার দলের বিরুদ্ধে প্রথম ব্যাট করে ২২০ রান তুলেও আটকে গিয়েছিল কেকেআর। ৬৭ রান করেছিলেন অধিনায়ক রাহানে। ৫১ রান করেন অংকৃশ রঘুবংশি। তবে নাইটদের ২২১ রানের টার্গেটও ১৯ ওভার ১ বলে, ৪ উইকেট হারিয়ে তুলে ম্যাচ জিতিয়ে দেন রোহিত শর্মা, রায়ান রিকেলটনরা। ৪৩ বলে ৮১ রান করেন রায়ান রিকেলটন।৩৮ বলে ৭৮ রান করেন রোহিত শর্মা।

এবারের আইপিএলের নিলামে দল গঠনে নাইটরা একাধিক চমক দিলেও, টুর্নামেন্ট শুরুর আগে একের পর এক চোট-আঘাত দলের বোলিং বিভাগকে সমস্যায় ফেলে দিয়েছে। আকাশদীপ, হর্ষিত রানা থেকে মাথিশা পাথিরানার চোট ব্যাকফুটে ফেলে দিয়েছে নাইট ম্যানেজমেন্টকে। আর সিরিজের প্রথম ম্যাচেই সেই বোলিং ব্যর্থতার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। মুম্বইয়ের বিরুদ্ধে বৈভব আরোরা ৪ ওভারে দিয়েছেন ৫২ রান। কার্তিক ত্যাগি ৪ ওভারে ৪৩ রান। বরুণ চক্রবর্তী ১ উইকেট নিলেও, ৪ ওভারে দিয়েছেন ৪৮ রান। ফলে দলের বোলিং ব্যর্থতাই যে নাইটদের হারের প্রধান কারণ তা বলাই যায়। 

এবার নাইটরা হোম ম্যাচে খেলতে নামছে বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইডেনে। যদিও হায়দরাবাদ তারাও প্রথম ম্যাচেই আরসিবির কাছে ৬ উইকেটে হেরেছে। সানরাইজার্স হায়দরাবাদের কাছেও বোলিং ব্যর্থতাই তাদের প্রথম ম্যাচে হারের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণ তারা আরসিবির বিরুদ্ধে প্রথম ব্যাট করে ২০১ রান তুলেছিল। ৩৮ বলে ৮১ রানের একটা দারুণ ইনিংস দলকে উপহার দেন অধিনায়ক ইশান কিশান। তবে ২০২ রানের টার্গেট নিয়ে খেলতে নেমেও, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দুই তারকা ব্যাটার বিরাট কোহলি ও দেবদূত পাড্ডিকাল সেই রান সহজেই তুলে দেন ১৫ ওভার ৪ বলে। অরেঞ্জ আর্মিদের বোলিং ব্যর্থতাই হারের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। হার্ষেল প্যাটেল ২ ওভার ৪ বলে খরচ করেন ৩৯ রান। ইশান মালিঙ্গা ২ ওভারে ৩৫ রান। হার্ষ দুবে ৩ ওভারে ৩৫ রান। নীতীশ কুমার রেড্ডি ও জয়দেব উনাদকাট কেবলমাত্র কিছুটা রান কম খরচ করেছিলেন। ফলে কেকেআর বনাম হায়দরাবাদ ম্যাচে দুই দলের বোলিং বিভাগেই সমস্যা রয়েছে যথেষ্ট পরিমানে। দুই দলই প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে। তবে নাইটদের হোম গ্রাউন্ডে খেলা হওয়ায়, সমর্থকদের উপস্থিতি কিছুটা হলেও বৃহস্পতিবারের ম্যাচে আত্মবিশ্বাসের বিচারে এগিয়ে রাখবে কেকেআরকে। 

অজি তরুণ ব্যাটার কপার কনোলির দুরন্ত ব্যাটিং,জয় দিয়েই শুরু গতবারের রার্নাস পঞ্জাব কিংসের

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular