Sunday, May 31, 2026
Homeক্রিকেটআইপিএলআইপিএলে চমক দিচ্ছেন রিজভি! মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও দিল্লির জয়ের নায়ক রিজভি

আইপিএলে চমক দিচ্ছেন রিজভি! মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও দিল্লির জয়ের নায়ক রিজভি

দলের জয়ের অন্যতম কান্ডারি হয়ে উঠলেন সমীর রিজভি। মুম্বইয়ের বুমরাহ, দীপক চাহার, মিচেল স্যান্টনার, সার্দুল ঠাকুরদের বোলিংয়ের সামনে বুক চিতিয়ে অসাধারণ ব্যাটিং উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নিলেন রিজভি। তিনি করেন ৫১ বলে ৯০ রান।

ময়দান আপডেট: আবারও ম্যাচের নায়ক সমীর রিজভি। উত্তর প্রদেশের মাত্র ২২ বছর বয়সি ডানহাতি ব্যাটার তথা ডানহাতি অফ স্পিনার সমীর রিজভি রীতিমতো তাক লাগাচ্ছেন এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে। দিল্লির হয়ে পর-পর দুই ম্যাচেই ম্যাচের সেরা রিজভি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৪৭ বলে ৭০ রানে অপরাজিত থাকার পর, শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫১ বলে ৯০ রানের একটা অনবদ্য ইনিংস দলকে উপহার দিলেন রিজভি। তাঁর ইনিংসে ছিল ৭ টা চার ও ৭ টা ছয়। তাঁর ব্যাটে ভর করেই দুই ম্যাচেই জয়ের ধারা অব্যাহত রাখল দিল্লি। মুম্বইয়ের ১৬২ রানের জবাবে, ১১ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে জয়ে নেয় দিল্লি। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসল দিল্লি ক্যাপিটালস।

এদিন নিজেদের ঘরের মাঠে অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় দিল্লি। মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া অসুস্থ থাকায়, এদিন দলের নেতৃত্বের দায়িত্বে ছিলেন সূর্যকুমার যাদব। আর মুম্বইয়ের ইনিংসেও ৩৬ বলে ৫১ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ৩৫ রান করেন রোহিত শর্মা। খুব একটা এদিন মন ভরাতে পারল না মুম্বইয়ের ব্যাটিং। ২০ ওভারে ৬ উইকেটে মাত্র ১৬২ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লির হয়ে বোলিংয়ের শুরুতেই রায়ান রিকেলটন ও তিলক বর্মার ২টি উইকেট তুলে নেন বাংলার দলের ফাস্ট বোলার বিহারের ছেলে মুখেশ কুমার।   

আর জবাবে ব্যাট করতে নেমে দিল্লির ওপেনার কেএল রাহুল শুরুতেই ১ রানে ফিরে যান। নীতীশ রানাও ০ রানে ফিরে যান। তবে ৩০ বলে ৪৪ রানের ইনিংস খেলেন পাথুম নিশাঙ্কা।

আর এরপর দলের জয়ের অন্যতম কান্ডারি হয়ে উঠলেন সমীর রিজভি। মুম্বইয়ের বুমরাহ, দীপক চাহার, মিচেল স্যান্টনার, সার্দুল ঠাকুরদের বোলিংয়ের সামনে বুক চিতিয়ে অসাধারণ ব্যাটিং উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নিলেন রিজভি। তিনি করেন ৫১ বলে ৯০ রান। ২১ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার। ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় দিল্লি। 

দুই ম্যাচে জিতে নাইটদের ঘরে জয়ের হ্যাটট্রিকের খোঁজে শ্রেয়স আইয়ার, চাপে কেকেআর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular