ময়দান আপডেট: ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়ার উদ্যোগে জমজমাট ভাবে অনুষ্ঠিত হল ২৭ তম সিসিডি মিলেনিয়াম কাপ ক্রিকেট প্রতিযোগিতা। সোমবার ছিল সেমিফাইনাল। প্রথম সেমিফাইনাল শুরু হয় সকাল ৯:৩০ টায় ভিএসপি স্পোর্টস একাদশ বনাম ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়ার মধ্যে। এই ম্যাচে আগে ব্যাট করে ভিএসপি স্পোর্টস একাদশ ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৫৬ রানের ইনিংস গড়ে। সিসিডি’র বাঁ হাতি স্পিনার কৃষ্ণা চৌবে ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে ১ টা উইকেট দখল করেন।
এরপরে ১৫৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়া সেই রান তুলে ফেলে ১৮.১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে। এই খেলায় সিসিডি’র হয়ে আরভ দাস ৫৬ বলে ৮৩ রান করে অপরাজিত থেকে যায় এবং ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারের জন্য বিবেচিত হন। পুরস্কার তুলে দেন ক্লাবের সভাপতি বীরেন্দ্রনাথ মিত্র।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনাল শুরু হয় দুপুর ১:০০ টায় বালক সংঘ বনাম অ্যামেচার ক্রিকেট ক্লাবের মধ্যে। এই ম্যাচে আগে ব্যাট করে বালক সংঘ ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৬ রানের ইনিংস গড়ে। এসিসি’র শচীন যাদব ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ১ টা উইকেট দখল করে।
এরপরে ১৬৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে অ্যামেচার ক্রিকেট ক্লাব সেই রান তুলে ফেলে ১৮ ওভারে ৪ উইকেটের বিনিময়ে। এই খেলায় এসিসি’র হয়ে স্পর্শ মিমানি ৪১ বলে ৬২ রান করে এবং ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারের জন্য বিবেচিত হন। পুরস্কার দেন ক্লাবের প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বাংলার অধিনায়ক অশোক মালহোত্রা এবং প্রাক্তন খ্যাতনামা ক্রিকেটার ও বালক সংঘের ক্রিকেট সম্পাদক দেবাশীষ মজুমদার।

ফাইনালে ওঠা দুই পাশাপাশি ক্লাব ক্রিকেটে ক্লাব অফ ঢাকুরিয়া ও অ্যামেচার ক্রিকেট ক্লাব, একে অপরের সঙ্গে মিলিত হবে ২৭ তম সিসিডি মিলেনিয়াম কাপের ফাইনালে। ১৫ এপ্রিল বুধবার বাংলার নববর্ষের দিনে দুপুর সাড়ে বারোটা থেকে রবীন্দ্র সরোবর মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
হায়দরাবাদের দুই নবাগত পেসার প্রফুল হিঙ্গে ও শাকিব হুসেনের দাপটেই প্রথম হার রাজস্থানের
