Sunday, May 31, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলঅনুর্ধ্ব-২০ ন্যাশানাল চ্যাম্পিয়নশিপের মহড়া বাংলার, দলে RFDL এর সর্বোচ্চ গোলদাতা নদিয়ার তানবীর

অনুর্ধ্ব-২০ ন্যাশানাল চ্যাম্পিয়নশিপের মহড়া বাংলার, দলে RFDL এর সর্বোচ্চ গোলদাতা নদিয়ার তানবীর

রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগের এই মরসুমের সর্বোচ্চ গোলদাতা গোল্ডেন বুট জয়ী নর্থ-ইস্ট ইউনাইটেড জার্সিতে খেলা নদিয়ার ছেলে তানবীর দে।

সৌরভ রায়, প্রতিনিধি

ময়দান আপডেট: বাংলার সিনিয়র দল এই বছর সন্তোষ ট্রফিতে দুর্দান্ত লড়াই করলেও, ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হয়নি। তবে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে এবার রঞ্জন ভট্টাচার্যের হাত ধরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। আর এবার পালা বাংলার ছোটদের দলের। আগামী ২ তারিখ থেকে ছত্রিশগড়ে শুরু হতে চলেছে স্বামী বিবেকানন্দ অনুর্ধ্ব-২০ ন্যাশানাল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট এবার তৃতীয় বছরে পর্দাপন করেছে। বাংলার এই দলের কোচের দায়িত্বে রয়েছেন বাংলার অভিজ্ঞ কোচ দীপঙ্কর বিশ্বাস এবং গোলকিপার কোচের দায়িত্বে রয়েছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার সন্দীপ নন্দী। তাদের যুগলবন্দিতে এবার বাংলার বিভিন্ন দল থেকে ফুটবলারদের নিয়ে দল গঠন করা হয়েছে। জোরকদমে চলছে অনুশীলন। বাংলার সঙ্গে একই গ্রুপে রয়েছে কর্ণাটক, লাক্ষাদীপ, ওড়িশা। ২ তারিখ বাংলার বাংলার প্রতিপক্ষ কর্ণাটক, ৪ তারিখ লাক্ষাদীপ এবং ৬ তারিখ ওড়িশার বিরুদ্ধে ম্যাচ। গ্রুপ চ্যাম্পিয়ন হলে কোয়ার্টার ফাইনাল। এরপর জিতলে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফলে ট্রফি জয়ের লক্ষ্যে মরিয়া বাংলার দল। 

উল্লেখ্য, এই দলে রয়েছে সদ্য রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগের এই মরসুমের সর্বোচ্চ গোলদাতা গোল্ডেন বুট জয়ী নর্থ-ইস্ট ইউনাইটেড জার্সিতে খেলা নদিয়ার ছেলে তানবীর দে। RFDL এর সর্বোচ্চ ১৮ টি গোল করে দেশের ফুটবলে বাংলার নাম উজ্জ্বল করেছে তানবীর। তবে এখনও পর্যন্ত বাংলার কোনও দলের হয়ে খেলার স্বপ্ন পূরণ হয়নি তাঁর। তানবীরের স্বপ্ন একদিন ভারতীয় সিনিয়র দল থেকে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের হয়ে খেলা! তানবীরের মতো প্রতিভাবান ফুটবলারকে ঘিরে অনেক প্রত্যাশা বাংলার অনুর্ধ্ব-২০ ন্যাশানাল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশ নেওয়া দলের সদস্যদের। পাশাপাশি এই দলে রয়েছে ইস্টবেঙ্গলের হয়ে এই বছর রিলায়েন্স ফাউন্ডেশন লিগে খেলা প্রজ্জ্বল সাহা সহ মোহনবাগান এবং বাংলার বিভিন্ন দলের একাধিক ভালো উঠতি ফুটবলাররা। সবমিলিয়ে এখন দেখার ছত্রিশগড়ের মাটিতে কতটা সাফল্য দেখাতে পারে বাংলার এই যুব ফুটবলাররা!   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular