Thursday, July 16, 2026
Homeফুটবলবিশ্ব ফুটবলের মহাযুদ্ধ৫-০ গোলে উজবেকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাক পর্তুগালের, জোড়া গোল সিআর সেভেনের

৫-০ গোলে উজবেকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাক পর্তুগালের, জোড়া গোল সিআর সেভেনের

৬০ মিনিটে আত্মঘাতী গোল করে পর্তুগালকে আরও এগিয়ে দেন উজবেকিস্তানের এক ফুটবলার। আর ম্যাচের শেষের দিকে ৮৭ মিনিটে উজবেকিস্তানের দুর্গে শেষ পেরেকটি পুঁতে দেন পর্তুগালের ফুটবলার লিয়াও।

ময়দান আপডেট: ডিআর কঙ্গোর বিরুদ্ধে প্রথম ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তার দলের পারফরম্যান্স হতাশ করেছিল পর্তুগাল সমর্থকদের। প্রথম ম্যাচে ড্র করার পর মঙ্গলবার রাতে দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে পর্তুগালের ছন্দে ফেরা অত্যন্ত জরুরি ছিল। আর এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে একের পর এক গোল তুলে নেওয়ার প্রচেষ্টা করতে থাকে পর্তুগীজরা। ফলে ম্যাচের ৬ মিনিটেই কাঙ্খিত প্রথম গোল তুলে নেন সিআর সেভেন। ডান প্রান্তে পেদ্রো নেতো যখন বল পেয়ে পাস দেওয়ার লোক খুঁজছেন, তখনই জটলার মধ্যে থেকে বেরিয়ে এলেন তিনি। নেতোর ক্রসে চলতি বলেই শট নিয়ে দুরূহ কোণ দিয়ে বল জালে জড়িয়ে দিলেন রোনাল্ডো। সঙ্গে সঙ্গে দৌড় লাগালেন ডাগআউটের দিকে। আর এরপর চেনাভঙ্গিতে সি ইউ সেলিব্রেশন সিআর সেভেনের। এরপর ১৭ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন নুনো মেন্ডিস। আর ৩৯ মিনিটে এবারের বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোলটি করে ফেললেন রোনাল্ডো। ব্রুনো ফের্নান্দেজ পাস পাওয়া মাত্রই দৌড় শুরু করেছিলেন। রোনাল্ডো ছুটছিলেন কোণাকুণি। ব্রুনোর পাস পেয়ে বল ধরার চেষ্টাই করেননি। তা হলে উজবেক ডিফেন্ডার আটকে দিতে পারতেন। রোনাল্ডো চলতি বলেই নিখুঁত জায়গায় শট রাখলেন আর গোল করলেন। ফলে ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলার রাশ কিছুটা নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করে উজবেকিস্তান। তবে ৬০ মিনিটে আত্মঘাতী গোল করে পর্তুগালকে আরও এগিয়ে দেন উজবেকিস্তানের এক ফুটবলার। আর ম্যাচের শেষের দিকে ৮৭ মিনিটে উজবেকিস্তানের দুর্গে শেষ পেরেকটি পুঁতে দেন পর্তুগালের ফুটবলার লিয়াও। ফলে এদিন ৫ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়লেন রোনাল্ডোর পর্তুগাল। সেই সঙ্গে নকআউটে ওঠার রাস্তাও অনেকটাই মসৃণ করে নিল তারা।

 

আজ বিশ্বকাপে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড, দীর্ঘদিন পর ফিরছেন নেইমার জুনিয়র

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular