ময়দান আপডেট: বৃহস্পতিবার রাতে বিশ্বকাপে রাউন্ড ৩২ এর ম্যাচ খুব একটা জমল না স্পেন ও অস্ট্রিয়ার মধ্যে ম্যাচ। অনেকটাই একতরফা ম্যাচে আধিপত্য দেখিয়ে সহজেই জয়লাভ করে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিল স্পেন। এদিন স্পেন জয় লাভ করল ৩-০ গোলে। এদিন স্পেনের হয়ে জোড়া গোল উপহার ওয়ারজাবালের। একটি গোল করেন পোরো। আর এই ম্যাচ জয়ের ফলে পরবর্তী রাউন্ডে স্পেন মুখোমুখি হবে কঠিন প্রতিপক্ষ রোনাল্ডোর পর্তুগালের।

গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিরুদ্ধে অস্ট্রিয়া যথেষ্ট লড়াই করেছিল। তবে আলজেরিয়ার মতো দলের কাছে তিন গোল হজমও করেছিল। ফলে তাদের রক্ষণ ভাঙা যে খুব একটা কঠিন হবে না, এটা স্পেন জানতাই। তারা একটু চাপ দিতেই ভেঙে পড়েছে অস্ট্রিয়ার রক্ষণ। ভাগ্য সহায় হলে অস্ট্রিয়ার বিরুদ্ধে অন্তত পাঁচ গোলে জেতার কথা স্পেনের। বাধা হয়ে দাঁড়ালেন গোলকিপার আলেকজান্ডার শ্লাগার। তিনি অন্তত তিনটি নিশ্চিত গোল না বাঁচালে ম্যাচ অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা। এদিন ব্যাচের প্রথমার্ধের 36 মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন ওয়ারজাবাল। এরপর খেলার দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়া গোল শোধ করার প্রয়াস করলেও, পাল্টা নিজেদের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করে ফেলে স্পেন। ৬৬ মিনিটে দ্বিতীয় গোল করেন পোরো। আর খেলার শেষের দিকে ৮৯ মিনিটে অস্ট্রিয়ার বক্সে ম্যাচের তৃতীয় গোলটি এবং নিজের দ্বিতীয় গোলটি করে ফেলেন ওয়ারজাবাল। ফলে তিন গোলে ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিল রেড আর্মিরা।
রোনাল্ডোর পর্তুগালের কাছে হেরে বিদায় লুকার ক্রোয়েশিয়া, মাঠেই আবেগে ভাসলেন দুই তারকা!
