Thursday, July 16, 2026
Homeফুটবলবিশ্ব ফুটবলের মহাযুদ্ধআর্লিং হালান্ডের জোড়া গোল,খারাপ ফুটবল প্রদর্শন করে বিদায় ব্রাজিলের! অবসর নেইমারের

আর্লিং হালান্ডের জোড়া গোল,খারাপ ফুটবল প্রদর্শন করে বিদায় ব্রাজিলের! অবসর নেইমারের

ব্রাজিলের নেইমার জুনিয়র এদিন মাঠে নামতেই সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে ৬৭ মিনিটে মাঠে নামলেও, গোটা ম্যাচে একটা পেনাল্টিতে গোল করা ছাড়া তাকে সেভাবে খুঁজেই পাওয়া গেল খেলায়।

ময়দান আপডেট: তিনি দেশের জার্সিতে বিশ্বকাপে মাঠে নামলেন, খেললেন এবং শেষ মিনিটে গোলও করলেন। তবে শেষ রক্ষা করতে পারলেন না। নরওয়ের কাছে হেরে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হল সাম্বা বাহিনীকে। আর এরপর একরাশ হতাশায়, কান্নায় ভেঙে পড়লেন নেইমার জুনিয়র। কথা মতোই খেলা শেষ হওয়ার পরেই চিরদিনের জন্য আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ব্রাজিলের ফুটবলের মহাতারকা নেইমার জুনিয়ার। তার বিদায়ের শেষ ম্যাচটা ভালো গেল না! এই ভাবে বিদায়টা বোধহয় প্রত্যাশাও করতে পারেনি বিশ্বের কোটি কোটি ব্রাজিল সমর্থকরা! নেইমারের চোখে জল দেখে কান্নায় ভেঙে পড়লেন সমর্থকরাও। দেখতে দেখতে ১৬ বছর ব্রাজিলের জাতীয় দলের জার্সিতে খেলার পর, চিরদিনের মত জার্সি তুলে রাখলেন ৩৪ বছর বয়সি নেইমার। মাত্র ১৮ বছর বয়সে ২০১০ সালের ২৬ জুলাই ব্রাজিলের জাতীয় দলের জার্সিতে একটি ফ্রেন্ডলি ম্যাচে অভিষেক হয়েছিল নেইমারের। আর ওই বছরই ১০ আগস্ট ১১ নম্বর জার্সি পড়ে ব্রাজিলের জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। ফলে নেইমারের ব্রাজিলের জার্সিতে সূচনা হয়েছিল জুলাই মাসে, আর ফুটবলকে বিদায়ও জানালেন সেই জুলাই মাসেই। এককথায় বলা যেতে পারে সাম্বা ফুটবলের ইতিহাসে একটা যুগের অবসান ঘটল।

এইবারের বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল সমর্থকদের। তবে বিশ্বকাপের মঞ্চে আবারও বড়সড় অঘটন। প্রি-কোয়ার্টার ফাইনালে খেলার শেষ মিনিটে পেনাল্টিতে নেইমার জুনিয়র গোল করলেও, নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিদায় সাম্বা বাহিনী। জোড়া গোল করলেন হালান্ড। প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল নরওয়ে। কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ ইংল্যান্ড। সমর্থকদের প্রত্যাশা থাকলে কি হবে, এইবারের বিশ্বকাপের শুরু থেকেই নিজেদের পারফরমেন্সে হতাশ করেছে ব্রাজিল দল।বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধেই দুর্বলতা বোঝা গিয়েছিল। শেষ ৩২-এ জাপান দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। তা থেকে শিক্ষাই নিল না ব্রাজিল। আর এদিন ম্যাচের শুরু থেকেই খেলায় একতরফা আধিপত্য ছিল নরওয়ের। এদিন ব্রাজিলের হয়ে পেনাল্টি নষ্ট করেন ব্রুনো গিমারায়েস। সেটি গোল করলে ম্যাচ ড্র এবং অতিরিক্ত সময় হতে পারত। তা হয়নি। পেনাল্টি নষ্ট করা থেকে শুরু করে, একাধিক গোলের সুযোগ নষ্টের খেসারত দিতে হল ব্রাজিলকে।

অন্যদিকে এদিন অসাধারণ ফুটবল উপহার দিলেন নরওয়ের হয়ে তারকা ফুটবলার আর্লিং হালান্ড। মুগ্ধ করলেন ফুটবল প্রেমীদের। প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠা নরওয়ে এখন স্বপ্ন দেখছে বিশ্বকাপ জয়ের। আর ব্রাজিলের নেইমার জুনিয়র এদিন মাঠে নামতেই সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে ৬৭ মিনিটে মাঠে নামলেও, গোটা ম্যাচে একটা পেনাল্টিতে গোল করা ছাড়া তাকে সেভাবে খুঁজেই পাওয়া গেল খেলায়। ব্রাজিলের মতো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এতটা খারাপ ফুটবল প্রদর্শন দেখে যথেষ্ট আশাহত সমর্থকদের পাশাপাশি বিশ্বের ফুটবল প্রেমীরাও।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular