ময়দান আপডেট: এইবারের বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। যথেষ্ট দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিয়েছে তারা প্রত্যেক ম্যাচেই। আর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্প্যানিশরা। আর এদিন আবারও পরিবর্তিত ফুটবলার হিসাবে স্পেনের হয়ে মাঠে নেমেই ৮৮ মিনিটে গোল করলেন মিকেল মেরিনো। পর্তুগালের পর বেলজিয়ামের বিরুদ্ধেও গোল করে স্পেনকে জয় উপহার দিলেন মেরিনো। ২-১ গোলে জিতে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল স্প্যানিশ আর্মাডা। বিশ্বকাপ থেকে বিদায় রেড ডেভিলসদের। তবে এদিন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত লড়াই করে স্পেন ও বেলজিয়ামের। খেলার প্রথমার্ধের শেষে ফলাফল ছিল ১-১। এদিন ম্যাচের শুরু থেকেই ঘন ঘন আক্রমণে উঠছিল স্পেন। অন্যদিকে স্পেনের আক্রমণ রাখতে শক্তিশালী ডিফেন্স গড়ে তুলেছিল বেলজিয়াম। এককথায় বেলজিয়ামের গোলরক্ষক অনবদ্য পারফরম্যান্স উপহার দিলেন স্পেনের বিরুদ্ধে। না হলে খেলার প্রথমার্ধেই একাধিক গোল খেয়ে পিছিয়ে পড়তে পারত বেলজিয়াম। তবে ম্যাচের ৩০ মিনিটে স্পেনের হয়ে গোল করেন রুইজ। আর এই গোল খাওয়ার পর আক্রমণের ঝাঁজ বাড়ায় বেলজিয়াম। ৪১ মিনিটে বেলজিয়ামের হয়ে গোল শোধ করেন চার্লিস ডি কেটেলারি।

আর ম্যাচের দ্বিতীয়ার্ধে আবারও কিছুটা আক্রমণে ওঠার চেষ্টা করতে থাকে স্পেন। তবে একাধিক গোলের সুযোগ নষ্ট করে স্প্যানিশরা। তবে ম্যাচের ৭১ মিনিটে চোট পাওয়ায় মাঠ ছাড়তে হয় বেলজিয়ামের গোলরক্ষক থিবো কুর্তোয়াকে। আর সেটাই বেলজিয়ামের হারের প্রধান কারণ হয়ে দাঁড়াল। কারণ খেলার শুরু থেকেই থিবো অসাধারণ দক্ষতায় স্পেনের আক্রমণ প্রতিরোধ করে দিয়েছিলেন। কিন্তু গোলকিপার বদল হওয়ার পরেই সেই সুযোগটা কাজে লাগায় স্পেন। এমনকি ডাগআউটে ফেরার পথে কুর্তোয়ার চোখে জল দেখা যায়। কারণ তিনি বুঝতে পেরেছিলেন হয়তো এটাই তাদের দলের এবং তাঁর জন্য শেষ ম্যাচ হতে চলেছে। ম্যাচের ৮৮ মিনিটে বেলজিয়ামের ডিফেন্সের দুর্বলতা কাজে লাগিয়ে গোল করলেন মিকেল মেরিনো। আর এই গোলের ফলেই দলের জয় নিশ্চিত করে ফেলে স্পেন। এদিনের ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল তারা।

প্রথম সেমিফাইনালে বিশ্বকাপের দুই অন্যতম সেরা দল মুখোমুখি হতে চলেছে। একদিকে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স, অন্যদিকে শক্তিশালী সমস্ত পজিশনে প্লেয়ারের বৈচিত্রে ভরা স্পেন। এইবারের বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে এই দুই দলকে ধরা হচ্ছিল। অনেকে বলেছিলেন এই দুই দল ফাইনাল খেলতে পারে। কিন্তু সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই দল। এদের মধ্যে একজনের ফাইনাল খেলার সৌভাগ্য হবে, অন্যজনকে বিদায় নিতে হবে।
