ময়দান আপডেট: বিশ্ব ফুটবলের অন্যতম ফেভারিট দেশ হিসেবে সব সময় ধরা হয় আর্জেন্টিনাকে। সুতরাং গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে এই বছরও দুর্দান্ত কিছু ফুটবল প্রত্যাশা করেছিলেন সমর্থকরা। অথচ একের পর এক ম্যাচে জিতে পরবর্তী রাউন্ডে মেসিরা জায়গা করে নিলেও, তাদের পারফরম্যান্স থেকে খেলার ধরন আর্জেন্টিনাসুলভ হচ্ছে না। এমনই মত ফুটবল বিশেষজ্ঞদের। তার ফলে জিতলেও, দলের খেলায় কিছুটা হতাশ সমর্থকরা। কেভ ভার্দে, এজিপ্ট থেকে সুইজারল্যান্ড প্রত্যেক ম্যাচেই শেষ কিছু সময়ের ভালো ফুটবলে ভর করে ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। তবে গোটা ম্যাচ জুড়ে তাদের পারফরমেন্স দেখাচ্ছে যথেষ্ট ছন্নছাড়া। যা বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা আর্জেন্টিনাকে সমস্যায় ফেলতে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে।

রবিবার সকালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল মেসিরা। আর এই ম্যাচে অনবদ্য দাপট দেখাল সুইজারল্যান্ড। একটা সময় মনে হচ্ছিল এই ম্যাচ সুইসদের। খেলার দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ড গোল শোধ করার পর,আর্জেন্টিনার ১০ জন ফুটবলার মিলে ডিফেন্স করতে ব্যস্ত ছিলেন সুইজারল্যান্ডকে আটকাতে। এই দৃশ্য কার্যত অস্বাভাবিক আর্জেন্টিনার জন্য। এদিন ম্যাচের শুরু থেকে সুইজারল্যান্ডের আধিপত্য থাকলেও, ১০ মিনিটে কর্নার পায় আর্জেন্টিনা। কর্ণার থেকে বলে শট নেন মেসি। আর পোস্টের সামনে থাকা অ্যালেকসিস ম্যাক অ্যালিস্টার হেডে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। তবে এই গোল খাওয়ার পর সুইজারল্যান্ডের আক্রমণের দাপট বাড়ে অনেকগুণ। খেলার প্রথমার্ধের শেষে সুইজারল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে ১-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা।

তবে খেলার দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে ৬৭ মিনিটে সুইজারল্যান্ডের হয়ে এনদোয়ে একটি গোল শোধ করেন। খেলায় সমতায় ফেরে সুইজারল্যান্ড। এরপর ৭২ মিনিটে এমবোলো প্লে অ্যাকটিং করে মাঠে ছিটকে পড়ে যান। সেই সময় প্রথমে রেফারি বুঝতে না পেরে আর্জেন্টিনার এক ফুটবলারকে হলুদ কার্ড দেখান, ফাউল করায়। তবে আর্জেন্টিনার ফুটবলাররা আবেদন জানানোই, ভারের সাহায্য নিয়ে রেফারি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন। তিনি VAR এ দেখতে পান এমবোলো নিজেই পড়ে গিয়ে ফাউলের নাটক করেছেন। আর সেই সময় তাঁর আগে একটি হলুদ কার্ড থাকায় তাকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বার করে দেন রেফারি। তবে ৭২ মিনিটের পর ১০ জনে হয়ে যাওয়া সুইজারল্যান্ডের বিরুদ্ধেও এদিন গোল করতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। খেলার ফলাফল ছিলে ১-১। এরপর অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কোন গোল না আসলেও, দুর্দান্ত ফুটবল খেলেও ভাগ্য সহায় হল না সুইজারল্যান্ডের। কারণ ১-১ ফলাফল থাকা ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে জোড়া গোল আর্জেন্টিনার। ১১২ মিনিটে আর্জেন্টিনার হয়ে গোল করেন জুলিয়ান আলভারেজ। আর অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে ১২১ মিনিটে আর্জেন্টিনার হয়ে আরও একটি গোল করেন লাওতারো মার্টিনেজ। ফলে ৩-১ গোলে জিতে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল মেসিরা। অন্যদিকে ভালো লড়াই করেও হতাশ হয়েই দেশে ফিরতে হচ্ছে সুইসদের।

এদিন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে ২-১ গোলে নরওয়েকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিল ইংল্যান্ড। খেলার প্রথমার্ধের ৩৬ মিনিটে নরওয়ের কাছে পিছিয়ে পড়েও, দুর্দান্ত কামব্যাক ইংল্যান্ডের। বেলিংহ্যামের জোড়া গোলে জয়ী ইংল্যান্ড। প্রথমার্ধের সংযুক্ত সময়ে একটি গোল করেন বেলিংহ্যাম। ১-১ ফলাফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়ের প্রথমার্ধের 93 মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন বেলিংহ্যাম। ফলে সফর শেষ হালান্ডদের। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড। ইংল্যান্ডের সেমিফাইনালে প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনা।
