Tuesday, September 1, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলএবার ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি,মোহনবাগানের সেরা ফুটবলার রডরিগেজ,মোহনবাগান রত্ন অঞ্জন মিত্র

এবার ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি,মোহনবাগানের সেরা ফুটবলার রডরিগেজ,মোহনবাগান রত্ন অঞ্জন মিত্র

মোহনবাগানের এবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেওয়া হয় অ্যালবার্তো রদরিগেজকে। বর্ষসেরা ফরোয়ার্ডের পুরস্কার পেলেন লিস্টন কোলাসো। বর্ষসেরা যুব ফুটবলারের পুরস্কার দেওয়া হল সুহেল আহমেদ ভাটকে।

ময়দান আপডেট: বাংলার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল। আর মোহনবাগান দিবস মিটতেই এবার ইস্টবেঙ্গল দিবসের প্রস্তুতি শুরু লাল-হলুদ ক্লাবে। রাত পোহালেই শনিবার ১ অগস্ট ইস্টবেঙ্গল দিবস। আর এবার ইস্টবেঙ্গল দিবসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। সকালে ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন, কেক কাটার মাধ্যমে ইস্টবেঙ্গল দিবসের অনুষ্ঠানের সূচনা করা হবে। উপস্থিত থাকবেন প্রাক্তন ফুটবলাররা। আর বিকেলে মূল অনুষ্ঠানে এবার ইস্টবেঙ্গল ক্লাব ভারতগৌরব সম্মানে সম্মানিত করবে ডঃ সঞ্জীব স্যানাল ও সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীকে। পাশাপাশি এবার লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাচ্ছেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন অধিনায়ক বলাই মুখার্জী ও তরুণ দে। ইস্টবেঙ্গল ক্লাবের এবার বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার পাচ্ছেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলি এবং বর্ষসেরা মহিলা ফুটবলার সাথী দেবনাথ। বর্ষসেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার পাচ্ছেন এডমুন্ড। বছরের সেরা কোচের পুরস্কার পাচ্ছেন বিনো জর্জ। গোপাল বসু নামাঙ্কিত বছরের সেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন ঋতম পোড়েল। এছাড়াও এবার ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে বিশেষ দুটি সম্মানে সম্মানিত করা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও কৌশিক গাঙ্গুলিকে। স্বপনবল নামাঙ্কিত বছরের সেরা সমর্থকের পুরস্কার পাচ্ছেন মনোময় ভট্টাচার্য, ঋজু দাশ, কল্পনা চক্রবর্তী ও শ্যামল মজুমদার। 

উল্লেখ্য, এর আগে ২৯ জুলাই সাড়ম্বরে মোহনবাগান দিবস উদযাপন করা হয়েছে মোহনবাগান ক্লাবে। পাশাপাশি এই বছর মোহনবাগান দিবসের মূল অনুষ্ঠান আয়োজিত হয় ৩০ জুলাই নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। গতবার মোহনবাগান রত্ন পুরস্কার দেওয়া হয়েছিল মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বসুকে। আর এবার মোহনবাগান রত্ন পুরস্কারে সম্মানিত করা হল প্রয়াত প্রাক্তন মোহনবাগান সচিব অঞ্জন মিত্রকে। মোহনবাগানের এবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেওয়া হয় অ্যালবার্তো রদরিগেজকে। বর্ষসেরা ফরোয়ার্ডের পুরস্কার পেলেন লিস্টন কোলাসো। বর্ষসেরা যুব ফুটবলারের পুরস্কার দেওয়া হল সুহেল আহমেদ ভাটকে।

বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন বাংলার প্রতিভাবান ক্রিকেটার অভিষেক রমণ। বিশেষ সাফল্যের জন্য বিশিষ্ট ক্রিকেটারের সম্মান পেলেন অনুষ্টুপ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন মোহনবাগানের সিনিয়র দলের কোচ প্যানাজিওতিস দিলমপেরিস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন দফতরের একাধিক মন্ত্রীদের পাশাপাশি সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া থেকে সিএবির বিভিন্ন কর্মকর্তারা। ছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে থেকে শুরু করে বাংলার বিভিন্ন ক্রীড়া জগতের ব্যক্তিত্বরা এবং বহু প্রাক্তন ফুটবলাররা। 

‘ফকল্যান্ড’ ব্যানার বিতর্কে কোণঠাসা আর্জেন্টিনা: ২০৩০ বিশ্বকাপে নির্বাসনের মুখে একাধিক ফুটবলার, নিরাপত্তা বাড়ালেন ইংল্যান্ডে খেলা তারকারা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular