Tuesday, September 1, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলব্রাজিল ম্যাচের প্রস্তুতির জন্য ফিফা আশিয়ান কাপ থেকে সরলো ভারত

ব্রাজিল ম্যাচের প্রস্তুতির জন্য ফিফা আশিয়ান কাপ থেকে সরলো ভারত

ব্রাজিল ম্যাচের জন্য ফিফা আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করায় ভারতীয় ফুটবল সমর্থকদের একাংশ বলছে ১৯৫০ সালের মতো আমরা কোন ভুল করলাম না তো?

প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি 

ময়দান আপডেট : আসন্ন ব্রাজিল ম্যাচের প্রস্তুতির স্বার্থে, সেপ্টেম্বরে সিঙ্গাপুরে আয়োজিত হতে চলা ফিফা আশিয়ান কাপ ২০২৬ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত। যা ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এআইএফএফের এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো ব্রাজিল ম্যাচের আগে দলকে ঠিকঠাক অনুশীলন করিয়ে মূল লড়াইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত রাখা। উল্লেখ্য, সূত্র মারফত জানা গিয়েছে যে অক্টোবরে কেবল ব্রাজিলের বিরুদ্ধে একক ম্যাচেই থেমে থাকবে না ভারতের আন্তর্জাতিক সফর।

কারণ আশিয়ান কাপে অংশগ্রহণ করলে ভারত অন্তত তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পেত, আর সেই ঘাটতি পূরণ করতেই এআইএফএফ আরও একটি বিশ্বকাপ খেলা শক্তিশালী দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ আয়োজনের গুরুত্বের সঙ্গে চেষ্টা চালাচ্ছে। ফুটবল মহলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে, অক্টোবরের এই উইন্ডোতে ব্রাজিলের পাশাপাশি ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে উঠে আসছে ল্যাটিন আমেরিকার অন্যতম সেরা শক্তি উরুগুয়ে কিংবা সাম্প্রতিক বিশ্বকাপে সবাইকে চমকে দেওয়া আফ্রিকান দল কেপ ভার্দে, যা চূড়ান্ত হলে ভারতীয় ফুটবলের ইতিহাসে নিঃসন্দেহে একটি ঐতিহাসিক আন্তর্জাতিক ফ্রেন্ডলি উইন্ডো হিসেবে পরিগণিত হবে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular