Saturday, September 19, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবল১০ অক্টোবর থেকে সম্পূর্ণ লিগ পদ্ধতিতে ত্রয়োদশ আইএসএলের ঢাকে কাঠি পড়তে চলেছে

১০ অক্টোবর থেকে সম্পূর্ণ লিগ পদ্ধতিতে ত্রয়োদশ আইএসএলের ঢাকে কাঠি পড়তে চলেছে

শীর্ষ ৬ দল যাবে প্লে অফে; শিল্ড ও আইএসএল কাপ জয়ের লক্ষ্যে মাঠে নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল সহ ১৩ দল

                    প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি

ময়দান আপডেট : আগামী ১০ অক্টোবর ২০২৬ থেকে শুরু হতে চলেছে দেশের সেরা ফুটবল লিগ ইন্ডিয়ান সুপার লিগ। যা চলবে ২০২৭ সালের মে মাস পর্যন্ত। দীর্ঘ আট মাস ধরে চলতে থাকা এই ফুটবলযজ্ঞে দেশের ফুটবলপ্রেমীদের নজর থাকবে ১৩টি প্রতিদ্বন্দ্বী দলের দিকে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মুম্বই সিটি এফসি, ব্যাঙ্গালুরু এফসি, চেন্নাইয়ান এফসি, এসসি দিল্লি, ইন্টার কাশি, এফসি গোয়া, চার্চিল ব্রাদার্স এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, পঞ্জাব এফসি এবং ওড়িশা এফসি। তবে চার্চিল ব্রাদার্স এফসির অংশগ্রহণের বিষয়টি পুরোপুরি নিয়মমাফিক চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে। অন্যদিকে, সময়মতো নির্দিষ্ট ফ্রি জমা দিতে না পারায় প্রশাসনিক নিয়মভঙ্গের কারণে পদোন্নতি বাতিল করে অবনমিত করা হয়েছে ডায়মন্ড হারবার এফসিকে। গত মরসুমে সংক্ষিপ্ত হাফ লিগ ফরম্যাট থেকে সরে এসে এবারের প্রতিযোগিতায় ফিরছে আগের মতো ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ভিত্তিক সম্পূর্ণ লিগ ফরম্যাটে। এই দীর্ঘ আসরে প্লে-অফ সহ মোট ১৬৩টি ম্যাচ আয়োজিত হতে যাচ্ছে। লিগের শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল আনুষ্ঠানিক ভাবে শিল্ড চ্যাম্পিয়ন হবে এবং এশিয়ান মঞ্চে একটি স্লট পাবে। এছাড়া লিগ পর্বের লড়াই শেষে টেবিলের শীর্ষ ৬টি দল জায়গা করে নেবে প্লে অফ পর্বে। যেখানে শীর্ষে থাকা ২টি দল সরাসরি যাবে সেমিফাইনালে। বাকি ৪টি দলকে খেলতে হবে সিঙ্গেল লিগ নকআউট ম্যাচ। তারপর ২টি জয়ী দল যাবে সেমিফাইনালে। তারপরেই ডবল লিগ নকআউট পদ্ধতিতে হবে সেমিফাইনাল, সেইখান থেকে দুটি দল যাবে ফাইনালে। তারপর মেগা ফাইনালে ট্রফি জয়ের লড়াইয়ের মাধ্যমে নির্ধারিত হবে এই আসরের কাঙ্ক্ষিত ‘আইএসএল কাপ’ চ্যাম্পিয়ন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular